চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কালের পুতুল’-এর ক্যামেলিয়া কিংবা মুন কথন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:35 অপরাহ্ন 30, মার্চ 2018
in বিনোদন
A A

‘ক্যামেলিয়া ফুল ফোঁটার কথা ছিল প্রথম হিসেবে। কিন্তু ঘুরে আসলাম গহীন বালুচরে। ‘২০১৫ তে ‘কালের পুতুল’-এ প্রথম চলচ্চিত্র হিসেবে কাজ শুরু করেছিলাম। কিন্তু প্রথম চলচ্চিত্র হিসেবে মুক্তি পায় ‘গহীন বালুচর’।  ২ লটে ‘কালের পুতুল’ কাজ করেছি গহীন বান্দরবনে।’ কথাগুলো মুন এর। জান্নাতুন নূর মুন।

আকা রেজা গালিব পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘কালের পুতুল’-এ ক্যামেলিয়া চরিত্রে অভিনয় করছেন। এটি মুন অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র। চরিত্রটি একজন ড্রাগ এডিক্ট মডেল।  যে তার বাবা-মাকে খুন করে। চলচ্চিত্রের গল্প ১০ জন মানুষের একটি স্থানে পৌঁছানোর ঘটনা ঘিরে গড়ে উঠেছে। নাসিফুল ওয়ালিদের চিত্রনাট্যে চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে আছেন রাইসুল ইসলাম আসাদ, ফেরদৌস, বিথী রানী সরকার প্রমুখ।

ইতিমধ্যে আরেকটি চলচ্চিত্রের কাজ শেষ হয়েছে মুনের। এটি বেঙ্গলের অর্থায়ন এবং সরকারী অনুদানে নির্মিত। এন রাশেদের পরিচালনায় চলচ্চিত্রটির নাম ‘চন্দ্রাবতীর কথা’। মুন বলেন, ‘ ওখানে আমার চরিত্রের নাম আসমানী। অনেকগুলো ঘটনা মিলে চলচ্চিত্রটি। আমার চরিত্রটি একটি ঘটনার কেন্দ্রে রয়েছে।’

এটি তৃতীয় সিনেমা হিসেবে মুক্তি পাবে বলে আশাবাদী মুন। এদিকে মুন চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন, দেশের শীর্ষস্থানীয় একটি চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে চলেছেন তিনি। তবে ঘোষণাটি এপ্রিলের মাঝামাঝি আসবে। তিনি চ্যানেল আই অনলাইনকে জানান, একটি বড় প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার বিষয়টি নিশ্চিত।

২০১৫ সালে ভিট-চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতার মধ্য দিয়ে মিডিয়ায় তাঁর পথচলা শুরু। প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হন তিনি। ডাক আসে ইমপ্রেস টেলিফিল্মের নাটকে। ‘অগোচরে ভালো’ নাটকের মধ্য দিয়ে অভিনয় জগতে পথচলা শুরু। এর পরপরই চ্যানেল আইতে প্রচারিত সতীর্থ রহমানের ‘নিশীথে’ নাটকটি ছিল মুনের জন্য টার্নিং পয়েন্ট। ‘নিশীথে’ নাটকে অভিনয়ের মাধ্যমে তার দর্শক পরিচিতি বাড়ে। কাজের সংখ্যাও বাড়ে। তাঁর অভিনীত নাটকগুলো হচ্ছে সাজ্জাদ সুমনের পরিচালনায় রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে ‘পয়লা নম্বর’, শবনম পারভীনের ‘প্রেম জানে না রসিক কাঁলাচান’, রুবেলের ‘টাইগার মামা’, রফিকুল্লাহ সেলিমের ‘গোমস্তা’ ইত্যাদি। এছাড়া রায়হান খানের ধারাবাহিক নাটক ‘অর্কিড’ এবং তাহের শিপনের ‘গোলাপী মঞ্জিল’ মুনের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে। বেশ কিছু বিজ্ঞাপনচিত্রে মডেলও হয়েছেন মুন।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মুন টুকটাক র‌্যাম্প এর বাইরে বর্তমানে আর কিছু করছেননা। পড়াশোনায় গত বছর গ্যাপ পড়ে যাওয়ায় সেটি পূর্ণ করার জন্য পড়াশোনাত্তেই মনোযোগ বাড়িয়েছেন। ‘কালের পুতুল’, ‘চন্দ্রাবতী কথা’ এবং বড় প্রযোজনা প্রতিষ্ঠানটির চলচ্চিত্রের ফলাফল দেখে বাকী পথের নকশা ঠিক করবেন বলে মনস্থ করেছেন মুন। আন্তরিকভাবেই বলছি আমার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবেনা কিংবা রুচিবোধের সঙ্গে মিলবে এমন না হলে কাজ করবনা। নাটকে আপাতত কাজ করতে চাইনা।’

ছবি : জাকির সবুজ

Tags: কালের পুতুলগহীন বালুচরমুনলিড বিনোদন
Previous Post

৩ এজেন্ডা সামনে রেখে নিবার্চনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি

Next Post

খালেদার অসুস্থতাকে কেন্দ্র করে কার কী রাজনৈতিক এজেন্ডা?

Next Post
খালেদা জিয়া

খালেদার অসুস্থতাকে কেন্দ্র করে কার কী রাজনৈতিক এজেন্ডা?

কে এই নীল নয়না মুখোশধারী নারী? 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT