চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কে এই নীল নয়না মুখোশধারী নারী? 

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:06 অপরাহ্ন 30, মার্চ 2018
in বিনোদন
A A

মেয়েটির চোখের রঙ নীল, কিন্তু মনে প্রতিশোধের আগুন জ্বলে দাউ দাউ করছে। মার্শাল আর্ট, তীর ধনুক চালানো, ঘোড়া চালানো সবকিছুতেই সে পটু। এছাড়াও সে বিশেষ ক্ষমতার অধিকারী। হাতের আঙটির ইশারায় যে কাউকে অজ্ঞান করে দেয়ার ক্ষমতা রাখে। তার মুখে মাস্ক, মুখোশের আড়ালে সে কি হিংস্রতা!

চ্যানেল আইয়ের মেগা টেলিভিশন সিরিজ ‘সাত ভাই চম্পা’র ১৫তম পর্বে এমন বেশভূষায় হাজির হবেন এক নারী। যাকে দেখা যাবে এমন গেট আপে। শুধু তাই নয়, নারী হয়ে এত কিছুতে দক্ষ হওয়ার পরেও তিনি হাঁটলে কোনো শব্দ হয় না, অনেকটা বিড়ালের মতো নিশ্চুপে হেঁটে যান। তার সবকিছুতেই যেন রহস্য বিরাজ করে।

এই নীল চোখের মুখোশধারী নারী রাজ প্রাসাদ আক্রমন করতে আসেন। প্রথমদিনেই ছয়জনকে হত্যা করেন, তিনি অনেকটা সাইলেন্ট কিলার! একে একে গোটা রাজ্য তছনছ করে দেয়ার ফন্দি আঁটেন। রাজ প্রাসাদ ও রাজ্যে সবার মনে একটাই প্রশ্ন কে এই  নীল নয়না মুখোশধারী নারী? কি চায় সে? এমন প্রশ্নের উত্তর খুঁজতে ও জানতে হলে চোখ রাখতে হবে শুক্রবার রাত ৮ টায় চ্যানেল আইয়ের পর্দায়।

মেগা টিভি সিরিজ ‘সাত ভাই চম্পা’ পরিচালনা করছেন রিপন নাগ। গল্প তৈরি করেছেন রিপন নাগ ও নাজাকাত খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নাজাকাত খান ও ইমতিয়াজ সজীব। প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। ব্যয়বহুল এই মেগা সিরিয়াল সেট নির্মাণ করতেই খরচ হয়েছে এক কোটি টাকা। প্রায় ৩০০ কলাকুশলী নিয়মিত কাজ করছেন এ মেগা টিভি সিরিজে। যার সূচনা সংগীত করেছে ‘চিরকুট’।

ইমামি সেভেন অয়েলস ইন ওয়ান ড্যামেজ কন্ট্রোল হেয়ার অয়েল নিবেদিত সাত ভাই চম্পার প্রধান চরিত্রগুলোতে অভিনয় করছেন অমিত সিনহা, শানারেই দেবী শানু, দীপা, চৈতি, বৃষ্টি, ঝুমুর, নওশাবা, সুব্রত, মাজহারুল ইসলাম, আহমেদ শরীফ, সাহির আমান চৌধুরী, নাদির খান, হুমায়ূন সাধু প্রমুখ। গেল ২৮ ফেব্রুয়ারি থেকে এই মেগা সিরিজটি প্রচারে এসেছে।

সাত ভাই চম্পা’র ১৫তম পর্ব:

https://youtu.be/92BYznlyUV8

Tags: নওশাবা আহমেদলিড বিনোদন
Previous Post

খালেদার অসুস্থতাকে কেন্দ্র করে কার কী রাজনৈতিক এজেন্ডা?

Next Post

প্রতিবন্ধী সন্তানের জন্য এখনও গান করেন রোহিঙ্গা সাইদুল

Next Post
রোহিঙ্গা

প্রতিবন্ধী সন্তানের জন্য এখনও গান করেন রোহিঙ্গা সাইদুল

আবারও জঙ্গিদের টার্গেট লাহোর স্টেডিয়াম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT