চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রস্তুত ঢাকার ১৯শ’ ৮২ ভোট কেন্দ্র

রেজাউল করিম by রেজাউল করিম
3:42 পূর্বাহ্ন 27, এপ্রিল 2015
in রাজনীতি
A A

ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি করপোরেশন নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ। কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠিয়েছে নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার ও আইন-শৃঙ্খলার বাহিনীর দায়িত্বে থাকা কর্মকর্তারা সব কিছু বুঝে নিয়ে ভোট কেন্দ্র প্রস্তুততে জোরেসোরে কাজ শুরু করেছেন।

সোমবার দুপুরে রাজধানীর বেশ কয়েকটি ভোট কেন্দ্রে সরেজমিন ঘুরে দেখা যায় আগামীকাল (মঙ্গলবার) ভোট গ্রহণের জন্য ভোট কেন্দ্রগুলো প্রস্তুত করতে কঠিন পরিশ্রম করছেন দায়িত্বপ্রাপ্তরা। কেন্দ্রগুলোতে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, আইন-শৃঙ্খলার দায়িত্বে থাকা বিভিন্ন বাহিনীর সদস্যরাও পৌঁছেছেন।

ফার্মগেটেরে তেজগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ে গেটে গিয়েই নির্বাচনী আমেজ চোখে পড়লো। স্কুলের গেট থেকে শুরু করে আশে-পাশের সব ময়লা-আবর্জনা পরিস্কার করে ঝকঝকে রূপ দেওয়া হয়েছে। স্কুলের সামনের ফুটপাত ও রাস্তায় যেসব উঁচু-নিঁচু এবং ভাঙা জায়গা ছিল সেগুলো রোলার দিয়ে সমান করা হয়েছে। কেন্দ্রের আশপাশ থেকে উঠিয়ে দেওয়া হয়েছে ফুটপাতের সব দোকানপাট। ভেতরে ঢুকতেই দেখা হলো স্কুলের কর্মচারী আব্দুল কাইয়ুমের সঙ্গে। ভোটার লাইন ঠিক রাখার জন্য রশি টানাচ্ছিলেন তিনি। তার পাশেই স্তুপ করে রাখা হয়েছে কমিশন থেকে পাঠানো সব নির্বাচনী সামগ্রী। প্রস্তুতির কথা জানতে চাইলে তিনি জানান, আমাদের প্রস্তুতি শেষ।

স্কুলের একটি কক্ষে ঢুকতেই দেখা গেল কর্মকর্তাদের কার কি কাজ সেটা নিয়ে কথা বলছেন ৮৫৪ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মাহবুব ফেরদৌস। তার কাছে কেন্দ্রের সার্বিক অবস্থা জানতে চাইলে তিনি বলেন, আমাদের কোনো সমস্যা নেই। সবকিছু ঠিকঠাক আছে।

ঢাকা ৩২ নং ওয়ার্ডের ভোটাররা তেজগাঁও বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। মাহবুব ফেরদৌস জানান, তার কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৬’শ ৩৮ জন এবং সবাই পুরুষ ভোটার। নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা আছে কি না এমন প্রশ্নের জবাবে এই প্রিজাইডিং অফিসার বলেন, না নিরাপত্তা নিয়ে আমাদের কোনো শঙ্কা নেই। আমরা সাবলীলভাবেই কাজ করছি।

২৬ নং ওয়ার্ডের ভোটাররা ভোট দেবেন একই স্কুলের ৮৫৭ নম্বর কেন্দ্রে। এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মফিজুর রহমান জানান, সবকিছু খুব সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে। আমরা সব সরঞ্জাম বুঝে পেয়েছি, এখন আমরা বুথগুলো প্রস্তুত করে ফেলবো। তার কেন্দ্রে মোট ভোটারের ১ হাজার ৬’শ ৪৫ জনের সবাই নারী বলে জানান মফিজুর।

ভোট কেন্দ্রের নিরাপত্তা সম্পর্কে জানতে চাইলে তেজগাঁও থানার উপ-পরিদর্শক ওয়াহিদুল হাসান বলেন, আমরা কয়েক পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছি। ভোটাররা যেন স্বস্তি নিয়ে ভোট দিতে পারে সেই লক্ষে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। প্রতিটি ভোট কেন্দ্রের জন্য ২৪ জন করে নিরাপত্তা বাহিনীর সদস্য কাজ করছে বলে জানান ওয়াহিদুল।

তেজগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের মতো একই রকম পরিবেশ দেখা যায় তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বিজ্ঞান কলেজ ও তেজগাঁও সরকারি কলেজ সহ আরও অনেক ভোট কেন্দ্রে।

ঢাকা দক্ষিণে ভোটার সংখ্যা ১৮ লাখ ৭০ হাজার ৭৫৩ জন, উত্তরে ২৩ লাখ ৪৫ হাজার ৩৭৪ জন এবং চট্টগ্রামে ১৮ লাখ ১৩ হাজার ৪৪৯ জন। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। ভোটারদের সুবিধার জন্য নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

তিন সিটিতে মেয়র পদে ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এর মধ্যে ঢাকার দুই সিটিতে ৩৬ এবং চট্টগ্রামে ১২ জন প্রার্থী রয়েছেন। মেয়র ও কাউন্সিলরসহ মোট প্রার্থী সংখ্যা একহাজার ১৮০।

সুষ্ঠু ভোট গ্রহণের জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। তিন সিটির ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে থাকবে র‌্যাব এবং বিজিবি।

Tags: ভোট কেন্দ্রসিটি নির্বাচন
Previous Post

সিটি নির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদার

Next Post

অধ্যক্ষ তাহাজ্জাদ হোসেনের ইন্তেকাল

Next Post

অধ্যক্ষ তাহাজ্জাদ হোসেনের ইন্তেকাল

বাস শূন্য রাজধানীতে ভোগান্তির শিকার সাধারণ মানুষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT