চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাস শূন্য রাজধানীতে ভোগান্তির শিকার সাধারণ মানুষ

ম. শাফিউল আল ইমরান by ম. শাফিউল আল ইমরান
3:58 পূর্বাহ্ন 27, এপ্রিল 2015
in বাংলাদেশ
A A

‘৪৫ মিনিট ধরে অপেক্ষায় আছি, ব্যবসার কাজে যাত্রাবাড়ী যাব। কিন্ত বাসের দেখা নেই, কি কারণে বাস পাচ্ছিনা তাও জানিনা।’ কথাগুলো বিরক্তি নিয়ে বলছিলেন মিরপুরের লিয়াকত আলী। শুধু লিয়াকত নয় এমন প্রশ্ন ছিল বাসে যাতায়াত করা রাজধানীর অধিকাংশ যাত্রীর। যদিওবা দু’একটি বাস আসছিল তাও ছিল যাত্রীতে পরিপূর্ণ।

এর কারণ অনুসন্ধানে জানা যায়, সিটি করপোরেশন নিবার্চন উপলক্ষে রাজধানীতে মোটরসাইকেল ও ছোট যানবহন চালানো নিষেধাজ্ঞা থাকায় যাত্রীবাহী বাসের ওপর চাপ বাড়ে। এছাড়াও নির্বাচন উপলক্ষে পুলিশের জন্য গত কয়েকদিনে হাজার হাজার গণপরিবহন রিকুইজিশন করা হয়েছে। আবার রিকুইজিশনের অতঙ্কে রাস্তায় বাস নামাননি অনেক মালিক। এসব করণে সোমবার সকাল থেকেই রাজধানী প্রায় গণপরিবহন শূন্য হয়ে পড়ে।

জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা শাখার যুগ্ন কমিশনার মনিরুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, আমরা সরকারি কাজে ব্যবহারের জন্য কিছু গাড়ি রিকুইজিশন করেছি। কারণ পুলিশের ব্যবহারের জন্য পর্যাপ্ত বাস নেই।

তবে যাত্রীরা বাস না পাওয়ার কারণ হিসেবে তিনি মালিকদের দায়ী করে বলেন, অনেকেই রিকুইজিশনের ভয়ে রাস্তায় বাস নামাননি।

খোঁজ নিয়ে জানা যায়, শিখর পরিবহনের নামে চলাচল করা পরিবহন সংস্থার ৪২ টি বাস রয়েছে। এরমধ্যে গত কয়েকদিনে ৮টি বাস রিকুইজিশন করা হয়েছে। এছাড়াও বিহঙ্গ পরিবহনের ৬০ টির মধ্যে ৬টি,  ইউনাইটেড পরিবহনের ৬০ টি বাসের মধ্যে ৮টি বাস রিকুইজিশন করেছে পুলিশ।

ইউনাইটেড পরিবহনের নিবার্হী পরিচালক মো. সামাদ বলেন, অনেক বাস রিকুইজিশন করা হয়েছে। তবে অনেকেই রিকুইজিশনের ভয়ে গাড়ি নষ্টের অজুহাত দিয়ে গ্যারেজে রেখে দিয়েছেন।

সরকারের কাজে কেনো রিকুইজিশনে গাড়ি দেন না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জেনে শুনে কি কেউ আর্থিক ক্ষতি করতে চায়? প্রতিদিন বাসের স্টাফদের যে টাকা দিতে হয় পুলিশ সেখানে দেয় মাত্র ৫০ থেকে ১০০ টাকা। অনেক সময় তাও দেয়না।

রোববার ঢাকা উত্তর ও দক্ষিন সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত সব ধরণের যান চলাচলের উপর  নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন।

কমিশনের নির্দেশে ঢাকা জেলা মেজিস্ট্রেট তোফাজ্জল হোসেন মিয়া ১৯৮৩ সালের মোটর ভেহিক্যালস আধ্যাদেশের ৮৮ ধারায় এ নিষেধাজ্ঞা জারি করেন।

একই নিষেধাজ্ঞায় ২৫ এপ্রিল রাত ১২টা থেকে ২৯ এপ্রিল বেলা তিনটা পর্যন্ত মোটর সাইকেল চলাচলের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়।    

Tags: গণপরিবহনপুলিশরিকুইজিশনসিটি নির্বাচন
Previous Post

অধ্যক্ষ তাহাজ্জাদ হোসেনের ইন্তেকাল

Next Post

ইরানের গণমাধ্যমে আইএস প্রধান বাগদাদি নিহত হওয়ার দাবি

Next Post

ইরানের গণমাধ্যমে আইএস প্রধান বাগদাদি নিহত হওয়ার দাবি

নাশকতার সব মামলার বিচার দ্রুত শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT