চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিটি নির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদার

মোরছালীন বাবলা by মোরছালীন বাবলা
3:31 পূর্বাহ্ন 27, এপ্রিল 2015
in রাজনীতি
A A

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রত্যেক থানা এলাকায় মোতায়ন করা হয়েছে বাংলাদেশ বর্ডার গার্ডস (বিজিবি)। পুলিশ কর্মকর্তারা বলছেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারেন সেদিকে সবচেয়ে বেশি নজর রাখবে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

রাত পোহালেই ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের ভোট গ্রহণের দিন। রোববার রাত থেকে শেষ হয়েছে সকল ধরণের নির্বাচনী প্রচারণা। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারেন এজন্য সকাল থেকেই তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।

পুলিশ ও র‌্যাবের পাশাপাশি প্রতিটি ওয়ার্ডেই টহল দিচ্ছে বিজিবি। গোটা রাজধানী ছাড়াও ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে রাজারবাগ পুলিশ লাইন মাঠে পুলিশ সদস্যদের করণীয় নিয়ে নির্দেশনা দিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া।

এসময় তিনি বলেন, প্রত্যেকটা কেন্দ্র ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভোটাররা বাড়ি থেকে যে রাস্তা দিয়ে, ভোটকেন্দ্রে ভোট দেবে এবং নিরাপদে যাকে খুশি ভোট দিয়ে বাড়ি ফিরে যাবে এমন সকল পর্যায়ের নিরাপত্তা দেবার দায়িত্ত্ব তাদের।

‘এজন্য তারা প্রত্যেকটি ওয়ার্ডের নিরাপত্তা জোরদার করেছেন এবং নির্বাচন যাতে সুষ্ঠু হয় সেই লক্ষে যা যা করা দরকার তাই করতে সকল পুলিশ সদস্যকে নির্দেশ দেওয়া হয়েছে।’

ডিএমপি কমিশনার জানান, পুলিশের কড়া পাহারায় বিভিন্ন কেন্দ্রে ব্যালট বাক্স এবং ব্যালট পেপার পৌঁছে দেয়া হয়েছে।

ডিএমপি জানায়, নির্বাচনকে ঘিরে সকল ধরণের প্রস্তুতি শেষ। অপ্রীতিকর ঘটনা এড়াতে ২৭ এপ্রিল রাত ১২টা থেকে ২৮ এপ্রিল রাত ১২টা পর্যন্ত ঢাকা মহানগরীতে সকল ধরণের যানবাহন চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি সোমবার রাত ১২ থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চালাচল নিষিদ্ধ করা হয়েছে।

ভোটের দিন রাজধানীর ৯৩টি ওয়ার্ডে থাকবে র‌্যাব-পুলিশের মোবাইল টিম। সাদা পোষাকেও মোতায়ন থাকবে গোয়েন্দারা। ১০টি কন্ট্রোল রুমের মাধ্যমে গোটা রাজধানীর আইন-শৃঙ্খলার ওপর নজর রাখবে তারা।

Tags: নিরাপত্তাপুলিশবিজিবিসিটি নির্বাচন
Previous Post

চট্টগ্রামে ‘গম’ মানুষের সঙ্গে ‘খামর’ মানুষের লড়াই

Next Post

প্রস্তুত ঢাকার ১৯শ’ ৮২ ভোট কেন্দ্র

Next Post

প্রস্তুত ঢাকার ১৯শ’ ৮২ ভোট কেন্দ্র

অধ্যক্ষ তাহাজ্জাদ হোসেনের ইন্তেকাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT