চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেরদৌসী প্রিয়ভাষিণীর জন্য প্রার্থনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:20 অপরাহ্ন 08, নভেম্বর 2017
in তারকাকথন, বিনোদন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

শিল্পী, ভাস্কর, মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিণী হার্ট অ্যাটাক করে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের সিসিইউতে ভর্তি রয়েছেন। বুধবার দুপুর ২টার দিকে হার্ট অ্যাটাক করেছিলেন তিনি। এছাড়া হৃদক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল দু’বার। এ কারণে এই ভাস্করের অবস্থা এখন গুরুতর বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা। আর এই বিষয়টি জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক জ.ই মামুন।

ভাস্কর ও মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিণীর অবস্থার কথা তুলে ধরে তিনি ফেসবুকে বলেন-
‘‘শিল্পী, ভাস্কর, মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিণী আমার মাতৃতুল্য। তিনিও আমাকে সন্তানসম স্নেহ করেন, ভালোবাসেন। আজ দুপুরে ল্যাব এইড হাসপাতালে গিয়েছিলাম বরেণ্য হৃদরোগ বিষেশজ্ঞ অধ্যাপক বরেন চক্রবর্তীর কাছে। হাসপাতালের গেটের সামনে দেখি প্রিয়ভাষিণী খালাম্মাকে গাড়ি থেকে ধরে নামাচ্ছে আমাদের আরেক বন্ধু শাহনেওয়াজ কাকলী। আমি কাছে গিয়ে তাঁকে ধরে হুইল চেয়ারে বসতে সাহায্য করলাম। তিনি আমাকে জড়িয়ে ধরলেন, আদর করলেন। বললেন, বাথরুমে পড়ে গিয়ে মারাত্মক ব্যথা পেয়েছেন। হয়ত ভেঙ্গে গেছে পা! অনুযোগ করে বললেন, তোমার খালু বাথরুমে সাবান ফেলে রেখেছিলো!

কিছুক্ষণ পর- আমি তখন বরেন দা’র রুমে। আমিই ওনাকে বললাম প্রিয়ভাষিণীর অসুস্থতার কথা। একটু পরেই তার কাছে একটা ফোন এলো, তার কোনো সহকর্মী জানালেন, প্রিয়ভাষিণীর হার্ট ফেইল করছে। অল্প সময়ের ব্যাবধানে দু’বার।

জ.ই মামুনের সঙ্গে ফেরদৌসী প্রিয়ভাষিণী…

ফেরার পথে তিতাসের সাথে দেখা, শিল্পীর ছেলে, আরেক শিল্পী। বললো, কাল রাত দশটা পর্যন্ত সে মায়ের বাসায়ই ছিলো। তখনও তিনি দিব্যি সুস্থ, হঠাৎ এই অসুস্থতা!

সবশেষ খবর, তাঁকে হাসপাতালের সিসিইউ তে রাখা হয়েছে। হার্ট এখনো ঠিক মতো কাজ করছে না। বরেন দা বললেন, ওনাকে লাইফ সাপোর্টে নিতে হতে পারে, তিনি বিপদমুক্ত নন। তাঁর বাথরুমে পরে যাওয়ার ব্যাপারটিও আসলে সাবানের কারণে নয়, হার্ট ফেইলিওরের কারণেই।

শ্রদ্ধেয় প্রিয়ভাষিণী, আপনি দ্রুত সুস্থ হয়ে আবার আপনার শিল্পের জগতে ফিরে আসুন। আপনার পিঙ্ক সিটির বাড়ির গাছপালা আর শেকড় বাকরের কাছে আসুন, আমাদের কাছে আসুন। আমরা আপনাকে ভালোবাসি।’’

Tags: ফেরদৌসী প্রিয়ভাষিণীভাস্করহার্ট অ্যাটাক
Previous Post

আয়কর ব্যবহারের দৃশ্যমান বাস্তবতা দেখতে চান করদাতারা

Next Post

উপমহাদেশে ক্রিকেটের যাত্রা হয়েছিল এই সিলেটে

Next Post
ক্রিকেট মাঠে খেলোয়াড়রা প্রস্তুত, দর্শকরা স্ট্যান্ডে বসে ম্যাচ দেখছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

উপমহাদেশে ক্রিকেটের যাত্রা হয়েছিল এই সিলেটে

রোহিঙ্গা শিশুদের জন্য ত্রাণের আশায় না থেকে সংগ্রাম করছে এক শিশু. Channel i News - চ্যানেল আই নিউজ

ত্রাণের আশায় না থেকে রোহিঙ্গা শিশুদের নতুন সংগ্রাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT