চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উপমহাদেশে ক্রিকেটের যাত্রা হয়েছিল এই সিলেটে

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
8:26 অপরাহ্ন 08, নভেম্বর 2017
in স্পোর্টস
A A
ক্রিকেট মাঠে খেলোয়াড়রা প্রস্তুত, দর্শকরা স্ট্যান্ডে বসে ম্যাচ দেখছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট থেকে:  বিপিএল ঘিরে সিলেটের মানুষের উন্মাদনার শেষ নেই। ক্রিকেট নিয়ে তাদের ভালবাসার কারণটাও গভীর। কারণ ক্রিকেটের সঙ্গে তাদের দেড়শ বছরের বন্ধন। উপমহাদেশের প্রথম রেকর্ডকৃত ক্রিকেট ম্যাচ হয়েছিল এই সিলেটে। ১৮৫৬ সালে স্টেশনের প্যারেড গ্রাউন্ডে!

এমনই তথ্য নথি হয়ে আছে স্পোর্টস কালচার এন্ড নেশনে প্রকাশিত একটি সাময়িকীতে। যেটি সংগ্রহে রেখেছে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা।

ওই ম্যাচের পর ধীরে ধীরে এ বাংলায় ছড়ায় ক্রিকেট। দুই বছর পরই ঢাকায় ক্রিকেট চর্চা শুরু হয়। ১৮৭৬ সালে ঢাকার ওল্ড লাইনে (পুরানা পল্টন) ব্রিটিশ ও স্থানীয়দের মাঝে ম্যাচ হয়। ইউরোপিয়ান অফিসার ও সৈনিকদের নিয়ে গড়া হয় দলটি। স্থানীয় দলটি স্থানীয়দের নিয়েই করা হয়।

ইংরেজরা সহজেই জিতে নেয় ম্যাচ। ওই সময়ে প্রকাশিত সাময়িকী বেঙ্গলি টাইমসের একটি লেখায় বলা হয় ইংরেজরা বেশ সিরিয়াস হয়ে খেলে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করেছেন। ম্যাচের টেকনিক্যাল ব্যাপারগুলোও তুলে ধরায় হয় ওই লেখায়। ইংরেজদের হয়ে সর্বোচ্চ রান করা মিস্টার লয়েল আনাড়ি ব্যাটসম্যানের মতো আউট হওয়ার ঘটনা গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়।

এরপর ১৮৮০ সালের শুরুতে ক্রিকেটে আগ্রহী হয় উপমহাদেশের প্রথম আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ঢাকা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। তারা ক্লাব গঠন করে ক্রিকেট চর্চার জন্য। কলেজটির ইংরেজ শিক্ষকরা ক্রিকেট খেলা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বাংলার বিভিন্ন স্থানে তারা অনুশীলন ম্যাচ খেলেন। ১৮৮৩ সালে পশ্চিমবাংলার কৃঞ্চনগর কলেজ টিমকে তারা হারায়। উনিশ শতকের শুরুর দিকে কুচবিহার টিম ক্রিকেট খেলায় খ্যাতি অর্জন করে। এভাবেই আগাতে থাকে বাংলার ক্রিকেট। যার সূত্রপাত সিলেট থেকে।

Tags: ক্রিকেটবিপিএল-২০১৭সিলেট
Previous Post

ফেরদৌসী প্রিয়ভাষিণীর জন্য প্রার্থনা

Next Post

ত্রাণের আশায় না থেকে রোহিঙ্গা শিশুদের নতুন সংগ্রাম

Next Post
রোহিঙ্গা শিশুদের জন্য ত্রাণের আশায় না থেকে সংগ্রাম করছে এক শিশু. Channel i News - চ্যানেল আই নিউজ

ত্রাণের আশায় না থেকে রোহিঙ্গা শিশুদের নতুন সংগ্রাম

জনি কাকরাইলের জোড়া খুনের ঘটনায় গ্রেফতার, পুলিশ escortে. Channel i News - চ্যানেল আই নিউজ

কাকরাইলের জোড়া খুনে জনির দোষ স্বীকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT