চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আয়কর ব্যবহারের দৃশ্যমান বাস্তবতা দেখতে চান করদাতারা

জসিম উদ্দিন বাদল by জসিম উদ্দিন বাদল
8:16 অপরাহ্ন 08, নভেম্বর 2017
in অর্থনীতি
A A
আয়কর বিষয়ক আলোচনা সভায় বক্তা ও অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

করদাতাদের অর্থ যে কাজে ব্যবহার হচ্ছে তার দৃশ্যমান বাস্তবতা তারা দেখতে চায় বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন।

বুধবার বিকেলে রাজধানীতে এনবিআরের নতুন ভবনে ‘কর বাহাদুর পরিবার ও সেরা করদাতা সম্মাননা’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

শফিউল ইসলাম বলেন: করদাতারা বিশেষ করে বিদ্যুৎ, গ্যাস ও অবকাঠামোর উন্নয়ন দেখতে চায়। যেমন পদ্মাসেতু এখন দৃশ্যমান হয়েছে। অন্যান্য খাতগুলোও যেন এভাবে দেখা যায়, সেই প্রত্যাশা থাকে তাদের।

‘করদাতারা কর দিয়ে তখনই আনন্দ পান যখন তারা দেখেন, দেশের অবকাঠামোর উন্নয়ন হচ্ছে, চারদিকে আলো জ্বলছে, ব্রীজ তৈরি হচ্ছে, রাস্তা ও রেলের উন্নয়ন হচ্ছে। তবে দেশের যেসব উন্নয়ন কাজ চলমান রয়েছে সেসব সম্পন্ন করতে অবশ্যই অর্থের যোগান দরকার। আর এই অর্থ এসব কর থেকেই আসে।’

কর দেয়া এখন সংস্কৃতিতে রূপান্তর হয়েছে মন্তব্য করে তিনি বলেন: মেলায় অভাবনীয় সাফল্য দেখা গেছে। নতুন করদাতা অনুসন্ধান ও তাদের করদানে উদ্বুদ্ধ করতে সম্মাননা দেয়া হয়েছে। এর ফলে অনেকে স্বপ্রণোদিত হয়ে কর দিতে এসেছে। এজন্য এনবিআরকে ধন্যবাদ।

অনুষ্ঠানে এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান বলেন: দেশে একটি রাজস্ববান্ধব পরিবেশ তৈরি হয়েছে। যা আমাদের অনুপ্রাণিত করছে। করদাতাদের সেবা দিতে আমরা বদ্ধপরিকর। এই মেলায় এনবিআরের কর্মকর্তা-কর্মচারিরা করদাতাদের সেবা দিয়ে তা প্রমাণ করেছে।

কর দিয়ে জনগণ মেলা থেকে হাসিমুখে ফিরে গেছেন মন্তব্য করে তিনি বলেন: ঢাকায় আগামী ১২ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর মেলার সুবিধা নিয়ে জনগণ আয়কর পরিশোধ করতে পারবেন। আশাকরি এই সময়ে সবাই নিজ উদ্যোগে কর পরিশোধ করবেন।

এবারের মেলায় সারাদেশে আয়কর আহরণ হয়েছে দুই হাজার ২শ ১৭ কোটি ৩৩ লাখ ১৪ হাজার ২২১ টাকা। গত বছরের চেয়ে এবার আয়কর বেশি আহরণ হয়েছে ৮৭ কোটি ৬৫ লাখ ৩৮ হাজার ৪১০ টাকা। যা গত বছর ছিল ২ হাজার ১শ ২৩ কোটি ৬৭ লাখ ৭৫ হাজার ৮১১ টাকা। অর্থাৎ এ বছর আয়করে প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ১২ শতাংশ।

এছাড়া এবার আয়কর মেলা থেকে সেবা নিয়েছে ১১ লাখ ৬৯ হাজার ৫শ ৬৯ জন। গত বছর যা ছিল ৯ লাখ ২৮ হাজার ৯শ ৭৩ জন। আর রিটার্ন দাখিল করেছেন ৩ লাখ ৩৫ হাজার ৪শ ৮৭ জন। গত বছর এই সংখ্যা ছিল ১ লাখ ৯৪ হাজার ৫শ’ ৯৮ জন।

Tags: আয়কর মেলাসেরা করদাতা
Previous Post

জাজের নতুন ছবিতে শাকিব-জিৎ, তবে…

Next Post

ফেরদৌসী প্রিয়ভাষিণীর জন্য প্রার্থনা

Next Post

ফেরদৌসী প্রিয়ভাষিণীর জন্য প্রার্থনা

ক্রিকেট মাঠে খেলোয়াড়রা প্রস্তুত, দর্শকরা স্ট্যান্ডে বসে ম্যাচ দেখছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

উপমহাদেশে ক্রিকেটের যাত্রা হয়েছিল এই সিলেটে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT