চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আঁখি ও তার বন্ধুরা’র পরিবেশনায় ‘আয়নাবাজি’র পরিবেশক

মিতুল আহমেদ by মিতুল আহমেদ
6:05 অপরাহ্ন 28, অক্টোবর 2017
in বিনোদন
A A

গেল বছরের বহুল আলোচিত ও প্রশংসিত ছবির নাম আয়নাবাজি। অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় ছবিটি দেশের গণ্ডি পেরিয়ে পৃথিবীর অসংখ্য নামিদামি দেশেও আয় করেছে। দেশের মধ্যে এই ছবিটির ডিস্ট্রিবিউশনের দায়িত্বে ছিলেন টিওটি ফিল্মস-এর সত্ত্বাধিকারী প্রযোজক ও পরিবেশক খোরশেদ আলম খসরু। আয়নাবাজির পর এবার টিওটি ফিল্মস-এর পরিবেশনায় আসছে ২২ ডিসেম্বর দেশজুড়ে মুক্তি পেতে যাচ্ছে মহম্মদ জাফর ইকবালের উপন্যাস অবলম্বনে নির্মিত মোরশেদুল ইসলামের ছবি ‘আঁখি ও তার বন্ধুরা’।

শনিবার দুপুর সাড়ে বারোটায় চ্যানেল আই ভবনে ‘আঁখি ও তার বন্ধুরা’ চলচ্চিত্র নিয়ে চ্যানেল আইয়ের ‘বিশেষ তারকা কথন’-এ আসেন নির্মাতা মোরশেদুল ইসলাম। সেখানেই ছবিটি নিয়ে সমস্ত পরিকল্পনা এবং মুক্তির বিষয়টি নিশ্চিত করেন তিনি। এসময় চলচ্চিত্রটির নির্বাহী প্রযোজক মুনিরা মোরশেদ মুন্নীর উপস্থাপনায় চ্যানেল আইয়ের বিশেষ তারকা কথন অনুষ্ঠানে কথা বলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ‘আঁখি ও তার বন্ধুরা’র লেখক মুহম্মদ জাফর ইকবাল, কথা সাহিত্যিক ও কিশোর আলো’র সম্পাদক আনিসুল হক, অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, আল মনসুর, লাভেলো কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক একরামুল হক এবং চলচ্চিত্রটিতে নাম ভূমিকায় অভিনয় করা জাহিন নাওয়ার হক। এছাড়া উপস্থিত ছিলেন ছবিতে আঁখির বন্ধুর চরিত্রে অভিনয় করা সকলেই।

এসময় ছবিটির পরিবেশকের দায়িত্ব পাওয়া টিওটি ফিল্মস-এর কর্ণধার খোরশেদ আলম খসরুও কথা বলেন। আয়নাবাজি পরিবেশনার অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন,মূল ধারার বাইরে যারা সিনেমা নির্মাণ করেন, আমি তখন ভেবেছিলাম এই বোধয় মূল ধারায় তাদের প্রবেশ শুরু হল কেবল। অনেক কষ্ট করে কুড়িটা হলে আমরা আয়নাবাজি রিলিজের ব্যবস্থা করেছিলাম তখন। কিন্তু তার থেকেও তিনটা হল বাতিল হয়ে গেল। ওরা রিলিজ করতে চাইল না। ১৭টি হলে রিলিজ হল। এরপরতো সবারই জানা।

পরিবেশকের দায়িত্ব পালন করলেও সবার আগে প্রচারণাকেই গুরুত্ব দিতে চান খসরু। তাই আঁখি ও তার বন্ধুরা নিয়ে এই পরিবেশক বলেন, আসলে সবকিছু প্রচারণার উপরই নির্ভর করে। আয়নাবাজির প্রচারণার দায়িত্বে ছিলেন এষা ইউসুফ। মোট কথা সে আমার মাথাটা শেষ করে দিয়েছিল। প্রতিটি মুহূর্তে শুধু টেলিফোন। ভাইয়া এটা কী হবে, ওটা কী হবে এসব। মানে এতো বেশী তিনি কাজ করেছিলেন যার রেজাল্ট কিন্তু আয়নাবাজি ছবিটি পেয়েছে।

শিশুতোষ চলচ্চিত্র, একদমই আমাদের হয় না। বিশেষ করে সিনেমা হলে রিলিজ পায়ই না বলা যায়। আমিই মোরশেদ ভাইকে বলেছিলাম যে, আপনি হলে রিলিজ করেন। বারবার মোরশেদ ভাইকে ইনসিস্ট করেছি আমি। হলে রিলিজ করলে আমি ‘আঁখি ও তার বন্ধুরা’র ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে সম্পূর্ণ সহায়তা করবো। উনি রাজি হয়েছেন।

মোরশেদুল ইসলাম পরিচালিত ‘আঁখি ও তার বন্ধুরা’ ছবিতে নাম ভূমিকায় জাহিন নাওয়ার হক ছাড়াও আছেন সুবর্ণা মুস্তাফা, তারিক আনাম খান, আল মনসুর, মান্নান হীরা, মুনিরা ইউসুফ মেমি, সুস্মিতা সিনহা, অনন্য সামায়েল, জুয়াররিয়া আহমেদ, অরিয়ানা কবির, শাকিল আহমেদ, আইমান মাহমুদ, আবদুস শিহাব, সৈয়দ আশিকুজ্জামান, ধ্রুবন্তী ও নাভিদ হাসান। সরকারি অনুদানপ্রাপ্ত ছবিটি যৌথভাবে প্রযোজনা করছেন মনন চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড।

Tags: আঁখি ও তার বন্ধুরাআয়নাবাজিজাফর ইকবালমোরশেদুল ইসলাম
Previous Post

জাবিতে প্রজাপতি মেলা ৪ নভেম্বর

Next Post

কক্সবাজার যাওয়ার পথে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা

Next Post
খালেদা জিয়া কক্সবাজারের পথে, গাড়িতে বসে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার যাওয়ার পথে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা

রামুতে রোহিঙ্গা হামলার ঘটনায় আটক যুবক, পুলিশ সদস্যরা পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার রোহিঙ্গাদের হামলায় রামুতে এক যুবক খুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT