চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজার যাওয়ার পথে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:20 অপরাহ্ন 28, অক্টোবর 2017
in রাজনীতি
A A
খালেদা জিয়া কক্সবাজারের পথে, গাড়িতে বসে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে যাওয়ার পথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। একই সঙ্গে তার গাড়ি বহরে থাকা গণমাধ্যম কর্মীদের গাড়িতেও হামলা হয়েছে। শনিবার বিকেলে ফেনীর মোহাম্মদ আলী বাজার এলাকায় দুর্বৃত্তরা এই হামলা চালায়।

হামলায় ডিবিসি নিউজ, বৈশাখি টিভি, একাত্তর টিভি, যমুনা টিভি, চ্যানেল আইয়ের গাড়িসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিকাল পৌনে ৫টার দিকে খালেদা জিয়ার গাড়িসহ বহরের ৩০টির মতো গাড়ি মোহাম্মদ আলী বাজার অতিক্রমের পরপরই ১৫-২০ যুবক লাঠিসোঁটা নিয়ে সড়কে উঠে আসে। কয়েকজনের হাতে আগ্নেয়াস্ত্রও দেখা গেছে।

হামলায় ক্ষতিগ্রস্ত চ্যানেল আইয়ের গাড়ি

খালেদা জিয়ার গাড়ি পেরিয়ে যাওয়ার পর তারা হামলা চালায়। এসময় ভিডিও করতে গেলে তারা গণমাধ্যম কর্মীদের মারধর করে। এতে বেশ কয়েকজন আহত হন।

তবে হামলাকারীদের রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। যদিও ফেনীতে যাত্রাবিরতির সময় খালেদা জিয়ার সঙ্গে নেতা-কর্মীদের সাক্ষাৎ ঠেকাতে জেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সড়কে অবরোধ করে বলে স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেছেন।

বিএনপি নেতারা জানান, খালেদা জিয়া ৫টার দিকে ফেনী পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান বিএনপির নেতাকর্মীরা। খালেদা জিয়া ফেনী সার্কিট হাউসে ঘণ্টাখানেক যাত্রা বিরতি করে চট্টগ্রামে রওনা হবেন বলে জানান তার সঙ্গে থাকা নেতাকর্মীরা।

Previous Post

‘আঁখি ও তার বন্ধুরা’র পরিবেশনায় ‘আয়নাবাজি’র পরিবেশক

Next Post

এবার রোহিঙ্গাদের হামলায় রামুতে এক যুবক খুন

Next Post
রামুতে রোহিঙ্গা হামলার ঘটনায় আটক যুবক, পুলিশ সদস্যরা পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার রোহিঙ্গাদের হামলায় রামুতে এক যুবক খুন

আঁখি চরিত্রে অভিনয় করা জাহিন নাওয়ার হক ইশা

'থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার'-এ ছোট তিশার কথা মনে আছে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT