চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবিতে প্রজাপতি মেলা ৪ নভেম্বর

মো. মাহমুদুল হক (সোহাগ) by মো. মাহমুদুল হক (সোহাগ)
6:02 অপরাহ্ন 28, অক্টোবর 2017
in পরিবেশ
A A
প্রজাপতি মেলা

প্রজাপতি মেলা

‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ এ প্রতিপাদ্য নিয়ে আগামী ৪ নভেম্বর শনিবার টানা অষ্টমবারের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘প্রজাপতি মেলা-২০১৭’।

শনিবার দুপুরে মেলার আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মনোয়ার হোসেন চ্যানেল আই অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে প্রতিবারের মতো এবারও মেলায় সার্বিক সহযোগিতায় রয়েছে ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন’ এবং মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে চ্যানেল আই।

মেলার আহ্বায়ক অধ্যাপক ড. মনোয়ার হোসেন বলেন, দিন দিন প্রজাপতির সংখ্যা কমে যাচ্ছে। তাই সব মানুষের মধ্যে প্রজাপতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও প্রজাপতি সংরক্ষণের প্রয়োজনীয়তা উপলব্ধি করার জন্য প্রতিবছরের মতো এবারও এই ব্যতিক্রমধর্মী মেলার আয়োজন করতে যাচ্ছি।

তিনি চ্যানেল আই অনলাইনকে জানান, আগামী শনিবার সকাল সাড়ে ৯টায় মেলার উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। দিনব্যাপী প্রজাপতি মেলা সকাল ৯টায় শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।প্রজাপতি মেলা ২০১৭, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতি বছরের ন্যায় এবারও প্রজাপতি মেলায় থাকছে বর্ণাঢ্য র‌্যালি, শিশু-কিশোরদের জন্য প্রজাপতির ছবি আঁকা প্রতিযোগিতা, প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা, জীবন্ত প্রজাপতির হাট দর্শন, প্রজাপতির আদলে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা, প্রজাপতি ও জলবায়ু পরিবর্তন বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা, প্রজাপতি চেনা প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং সবশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

এবারের মেলায় জীববৈচিত্র্য ও প্রজাপতি সংরক্ষণে বিশেষ অবদানের জন্য একজন বিদেশিকে বাটারফ্লাই অ্যাওয়ার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন অধ্যাপক মনোয়ার হোসেন।

Tags: প্রজাপতিপ্রজাপতি মেলা
Previous Post

‘এসি আশফাক চরিত্রের প্রেমে পড়লে ভুল করবেন’

Next Post

‘আঁখি ও তার বন্ধুরা’র পরিবেশনায় ‘আয়নাবাজি’র পরিবেশক

Next Post

‘আঁখি ও তার বন্ধুরা’র পরিবেশনায় ‘আয়নাবাজি’র পরিবেশক

খালেদা জিয়া কক্সবাজারের পথে, গাড়িতে বসে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার যাওয়ার পথে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT