চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি প্রিন্স গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:03 অপরাহ্ন 20, জুলাই 2017
in আন্তর্জাতিক
A A

সৌদি নাগরিকদের মৌখিকভাবে ও শারীরিকভাবে হেনস্থা করার দায়ে সৌদি রাজ পরিবারের এক সদস্যকে গ্রেপ্তার করেছে রিয়াদ পুলিশ। প্রিন্স সৌদ ও তার কয়েকজন সহযোগীর অবমাননাকর কর্মকাণ্ডের সেই ভিডিওটি বেশ কিছুদিন ধরেই ব্যাপকভাবে ছড়িয়ে পরে, ভাইরাল হয়ে উঠে। সৌদি রাজা সালমানের নির্দেশে এই গ্রেপ্তার। (সূত্র: আরব নিউজ)

প্রিন্স সৌদ বিন আব্দুলাজিজ বিন মুসায়েদ বিন সৌদ বিন আব্দুলাজিজ আল সৌদকে গ্রেপ্তারের নির্দেশ দিয়ে সৌদি রাজা সালমান ওয়ারেন্ট জারি করেন। নাগরিকদের প্রতি অবমাননাকর আচরণের সাথে জড়িত সকলকেই কারাদণ্ড দেন সৌদি রাজা।

স্থানীয় গণমাধ্যম জানায়, ভুক্তভোগী এবং দায়ীদের সাক্ষ্যগ্রহণের আগে কোন অভিযুক্তকেই মুক্তি দেয়া হবে না বলে নির্দেশ দেন সৌদি রাজা। এ সংক্রান্ত একটি কোর্ট রুলিং জারি করা হয়।

রাজার নির্দেশে বলা হয়, কারও অবস্থান বিবেচনা ব্যতিরেকে সকলের জন্যই আইন সমানভাবে কার্যকর। আইনের অধীনে সকলেই নিজেদের রক্ষার সুযোগ পাবে।

এই সংবাদে অনেক সৌদি নাগরিক আনন্দ প্রকাশ করেন। একটি ভিডিও অনেকেই শেয়ার করেন, যেটা গতরাতে প্রিন্স সৌদের আটক হওয়ার ঘটনার বলেই ধারণা।

সৌদি রাজ পরিবারের কোন সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘটনা এটাই প্রথম নয়। গত অক্টোবরে আদেল বিন সুলেইমান বিন আব্দুলকারিম আল-মুহাইমিদকে হত্যার দায়ে প্রিন্স তুর্কি বিন সৌদ বিন তুর্কি বিন সৌদ আল-কবিরের মৃতদণ্ড কার্যকর করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছিলো।

Tags: সৌদি আরব
Previous Post

তাহসান আর মিথিলার বিবাহ বিচ্ছেদ ঘটছে

Next Post

নির্বাচন নাকি নির্বাসন এটা বিএনপির সিদ্ধান্ত: হাছান মাহমুদ

Next Post

নির্বাচন নাকি নির্বাসন এটা বিএনপির সিদ্ধান্ত: হাছান মাহমুদ

আদিলুর রহমান খান

মালয়েশিয়ায় আটক মানবাধিকারকর্মী আদিলুর রহমানের মুক্তির দাবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT