চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচন নাকি নির্বাসন এটা বিএনপির সিদ্ধান্ত: হাছান মাহমুদ

মাহবুব মোর্শেদ by মাহবুব মোর্শেদ
3:09 অপরাহ্ন 20, জুলাই 2017
in রাজনীতি
A A

বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে না নির্বাসনে যাবে, সে সিদ্ধান্ত এখন বিএনপি’র বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগে’র প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে প্রবাসী মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক লীগ ও ন্যাপ ভাসানী।

হাছান মাহমুদ বলেন: ‘নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবি করে বিএনপি’র কোনো লাভ হবে না। নির্বাচনকালীন সরকারের ক্ষেত্রে সংবিধানের এক চুল ব্যতয় হবে না।

কারও আবদার পূরণের জন্য সংবিধানের এক চুল ব্যতয় ঘটবে না। এবারের নির্বাচনে অংশ না নিলে বিএনপি’র আর রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই। বিএনপি নির্বাচনে যাবে না কি জনগণের কাছ থেকে নির্বাসনে যাবে সেটা তাদের ব্যাপার।’

তিনি অভিযোগ করেন: ‘জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে উচ্ছিষ্ট বিলিয়ে দিয়েছিলেন আর রাজনীতির কাকেরা সেই উচ্ছিষ্ট খেতে জড়ো হয়েছিলো। সেই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশে সভা, সমাবেশের অধিকার নেই। তিনি কিন্তু সমাবেশে দাঁড়িয়েই বক্তব্য দিয়ে এই অভিযোগ করেছেন। আসলে এরা রাজনীতির সঙ্গে, জনগণের সঙ্গেই শুধু প্রতারণা করেন না, এরা নিজের সঙ্গেও প্রতারণা করেন।’

তিনি আরও বলেন: খালেদা জিয়া লন্ডন যাওয়ার পর তার ছেলে তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে খালেদা জিয়াকে নিয়ে গেছেন। যে গাড়িতে নিয়ে গেলেন সেটা লেটেস্ট মডেলের লিমোজিন গাড়ি। তিনি প্রশ্ন করেন: এতো দামের গাড়ি কেনার টাকা তারেক কোথা থেকে পেলো?

Tags: বিএনপি
Previous Post

সৌদি প্রিন্স গ্রেপ্তার

Next Post

মালয়েশিয়ায় আটক মানবাধিকারকর্মী আদিলুর রহমানের মুক্তির দাবি

Next Post
আদিলুর রহমান খান

মালয়েশিয়ায় আটক মানবাধিকারকর্মী আদিলুর রহমানের মুক্তির দাবি

চ্যানেল আই অনলাইনের সাথে চিকুনগুনিয়ার প্রভাব ও প্রতিকার নিয়ে কথা বলেন ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা ,পরিচালক আই ই ডি সি আর অধ্যাপক ডাঃ এ, কে, এম আমিনুল হক, প্রাক্তন অধ্যাপক (মেডিসিন) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সাহিদা সুলতানা, সাইকোলজিক্যাল কাউন্সেলর।

চিকুনগুনিয়া নিয়ে যত প্রশ্ন আর উত্তর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT