চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালয়েশিয়ায় আটক মানবাধিকারকর্মী আদিলুর রহমানের মুক্তির দাবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:15 অপরাহ্ন 20, জুলাই 2017
in বাংলাদেশ
A A
আদিলুর রহমান খান

মালয়েশিয়ায় আটক মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর সাধারণ সম্পাদক আদিলুর রহমান খানের মুক্তির দাবি জানিয়েছে এশিয়ান হিউম্যান রাইটস কমিশন (এএইচআরসি)। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বৃহস্পতিবার ভোর ৫টায় কুয়ালালামপুর বিমানবন্দর থেকে আদিলুর রহমানকে আটক করা হয়। তিনি অ্যান্টি-ডেথ পেনাল্টি এশিয়া নেটওয়ার্ক আয়োজিত একটি কনফারেন্সে অংশ নিতে সেখানে পৌঁছান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই সংগঠনের কাছ থেকে এএইচআরসি জানতে পেরেছে, সব বিদেশি বক্তাদের মধ্য থেকে শুধু আদিলুরকেই মালয়েশিয়ায় প্রবেশের সময় আটকে দেয়া হয়েছে।

এএইচআরসি’র দাবি, মালয়েশিয়ায় সংশ্লিষ্ট আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করলে তারা জানিয়েছেন, দেশটিতে ‘উপর মহলের নির্দেশের ভিত্তিতে’ তাকে আটক করা হয়েছে। এমনকি তাকে নিজের পক্ষ থেকে লড়ার জন্য কোনো আইনজীবীও দেয়া হয়নি। এখন পর্যন্ত তাকে কারও সঙ্গে কথা বলতেও দেয়া হয়নি বলে অভিযোগ করেছে সংস্থাটি।

বিবৃতিতে এএইচআরসি আশঙ্কা প্রকাশ করেছে, বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের মধ্যে গোপন সমঝোতার ফল হিসেবে আদিলুর রহমানকে আটকে রাখা হয়েছে।

আদিলুর রহমানকে এভাবে ‘বিধি বহির্ভূতভাবে’ গ্রেফতারের নিন্দা জানিয়ে বৈশ্বিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি এ ব্যাপারে তাৎক্ষণিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে এএইচআরসি।

Tags: অধিকার
Previous Post

নির্বাচন নাকি নির্বাসন এটা বিএনপির সিদ্ধান্ত: হাছান মাহমুদ

Next Post

চিকুনগুনিয়া নিয়ে যত প্রশ্ন আর উত্তর

Next Post
চ্যানেল আই অনলাইনের সাথে চিকুনগুনিয়ার প্রভাব ও প্রতিকার নিয়ে কথা বলেন ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা ,পরিচালক আই ই ডি সি আর অধ্যাপক ডাঃ এ, কে, এম আমিনুল হক, প্রাক্তন অধ্যাপক (মেডিসিন) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সাহিদা সুলতানা, সাইকোলজিক্যাল কাউন্সেলর।

চিকুনগুনিয়া নিয়ে যত প্রশ্ন আর উত্তর

মিথিলা ও তাহসান

এবার আগস্টে তাহসান আর মিথিলার কোথাও যাওয়া হবে না

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT