চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তনু ইস্যুটি সেনাবিরোধী ইস্যুতে রূপ নিচ্ছে নাতো?

সাঈফ ইবনে রফিক by সাঈফ ইবনে রফিক
6:44 পূর্বাহ্ন 25, মার্চ 2016
in মতামত
A A

১.
যখন সরকার নিয়ন্ত্রিত একটা টেলিভিশন আর একটা রেডিও সেন্টার ছিল, তখন মিডিয়া হ্যান্ডেলিংয়ের জন্য সশস্ত্র বাহিনী ‘আইএসপিআর’ গঠন করে। হাতে গোনা কয়েকটা পত্রিকা সামাল দিতে একজন লেফট্যানেন্ট কর্নেলের অধীনে একটি পরিদফতর যথেষ্ট ছিল। তবে মিডিয়া হ্যান্ডেলিংয়ের বাস্তবতা আজ আর নেই, এখন মিডিয়া ম্যানেজমেন্টের যুগ। দেশে কম-বেশি ৪০টি টিভি আর কমি্উনিটিসহ ‘শ’ খানেক রেডিওর এই অবাধ জার্নালিজমের যুগে তথ্যের অবাধ প্রবাহ মনিটর করতে বর্তমান আইএসপিআরের জনবল কাঠামো যথেষ্ট নয়। এই বাস্তবতায় একবার ওয়ান ইলেভেনের স্বর্ণযুগে দৈনিক আমাদের সময়ে লেখা এক কলামে মেজর জেনারেলের অধীনে পাবলিক রিলেশনস অধিদফতর খোলার পরামর্শ দিয়েছিলেন নাঈমুল ইসলাম খান।

২.
যেহেতু সেনানিবাস এলাকায় তনুর লাশ পাওয়া গেছে, এর তদন্ত সেনাবাহিনীই করবে। হয়তো করছেও। জনগণ এও বিশ্বাস করে যে, বিচার সেনা আইনে হলেও ন্যায় প্রতিষ্ঠিত হবে। তবে তথ্যের মিসম্যানেজমেন্টে তনু ইস্যুটি সেনাবিরোধী ইস্যুতে কনভার্ট হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। সামরিক বাহিনীকে বুঝতে হবে, পাবর্ত্য চট্টগ্রাম আর ময়নামতি এক নয়। এই ভৌগলিক বাস্তবতায় যত দ্রুত সম্ভব, তনু ইস্যুতে সেনাবাহিনীর মুখ খোলা উচিত। জনসংযোগ, মিডিয়া সংযোগের এই দৌড়ে বরং  র‌্যাব অনেক এগিয়ে! র‌্যাব যেভাবে মিডিয়া ম্যানেজ করতে পারে, অনেক বড় অর্গানাইজেশন হয়েও সেনাবাহিনীও সেভাবে পারছে না।

৩.
গণতান্ত্রিক বাংলাদেশে সেনাবাহিনী যখন পেশাদারিত্বের সাথে করপোরেটাইজেশনে ডুবে যাচ্ছে, যখন সেনাবাহিনীই হয়ে উঠেছে বাংলাদেশি গণতন্ত্রের প্রাণভোমরা, তখন সেনাবাহিনীর এই মিডিয়াবিমুখ আচরণ কিন্তু মোটা দাগে রাষ্ট্রকেই ক্ষতিগ্রস্ত করছে। কোথায় আমরা শুনবো দুর্গম আফ্রিকার জঙ্গলে মানবিকতার চাষ করছে আমাদের সৈনিক ছেলেরা, তা না শুনে আমরা গুজব শুনছি, কয়েকটা সৈনিক মিলে তাদের এক সহকর্মীর মেয়েকে ধর্ষণ করে হত্যা করেছে।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Tags: তনু হত্যামতামত
Previous Post

গণহত্যার নীরব সাক্ষী জগন্নাথ হল

Next Post

সেরা ১০-এর শেখ হাসিনাকে নিয়ে তাদের যে উপলব্ধি

Next Post

সেরা ১০-এর শেখ হাসিনাকে নিয়ে তাদের যে উপলব্ধি

স্মিথ ঝড়ে পাকিস্তানের সামনে বড় লক্ষ্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT