চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেরা ১০-এর শেখ হাসিনাকে নিয়ে তাদের যে উপলব্ধি

শর্মিলা সিনড্রেলা by শর্মিলা সিনড্রেলা
7:14 পূর্বাহ্ন 25, মার্চ 2016
in রাজনীতি
A A

ফরচুনের তালিকায় শীর্ষ ৫০ প্রভাবশালী নেতার তালিকায় ১০ নম্বরে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। কূটনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তার এ অর্জনে দেশের বাইরে দেশের মুখ আরো উজ্বল হয়েছে। তবে জাতীয় নেতৃত্বে তার নিরঙ্কুশ অবস্থান দেশের অভ্যন্তরীণ রাজনীতির অস্থিরতার কোনো সুরাহা আনবে না বলেও মন্তব্য তাদের।

সাবেক রাষ্ট্রদূত হুমায়ূন কবির বলেন, এটি অবশ্যই দেশের উন্নয়নের একটি উপাদান, কিন্তু এটাই সবকিছু নয়। তালিকা হতেই পারে। কিন্তু তার আগে আমাদের দেশের নানান কাজকর্ম নিয়ে চিন্তা করতে হবে। এটাই সবকিছু নয়। 

তালিকায় অবস্থানের পাশাপাশি অন্যান্য যে কাজগুলো আছে সেগুলোই এখন করতে হবে বলে মনে করেন সাবেক এই রাষ্ট্রদূত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক শান্তনু মজুমদার বলেন, প্রধানমন্ত্রী এমন তালিকায় অবস্থান পাওয়া শুধু তার ব্যাক্তিগত অর্জন নয়, বলা যায় এটি পুরো বাংলাদেশের অর্জন।

‘বাংলাদেশ এখন সেই প্রাকৃতিক দুর্যোগের দেশের তালিকা থেকে নিজেদের নাম তুলে ফেলতে পেরেছে। সেই অবস্থা থেকে আমরা বেরিয়ে এসেছি অন্তত। বাংলাদেশ এখন বিশ্বের কাছে নিজের অবস্থান তৈরি করছে। আগে বাংলাদেশ সহায়ক ভূমিকা পালন করতো। তাদের বক্তব্য হতো অনেকটাই বুঁদবুঁদের মতো। বলতে না বলতেই মিলিয়ে যেতো। এখন বাংলাদেশের নিজের মতামত প্রকাশের মতো অবস্থান তৈরি হয়েছে।’

‘এখন বাংলাদেশ নিজেদের বক্তব্য প্রদান করছে। এখন অন্যান্য দেশগুলো আমাদের বক্তব্য গুরুত্বের সঙ্গে শোনে,’ বলেও মন্তব্য করেন তিনি।

এই শিক্ষকের মতে, আন্তর্জাতিক নানান ফোরামে বাংলাদেশের সরব উপস্থিতি দেখা যায় এখন। তবে অভ্যন্তরীণ রাজনীতির যে অস্থিরতা টের পাওয়া যায় এর মাধ্যমে সেটার সুরাহা হওয়া সম্ভব না বলেই তিনি মনে করেন।

শান্তনু মজুমদার বলেন, সেজন্য আরো বেশি কাজ চালিয়ে যেতে হবে বাংলাদেশকে। রাষ্ট্রদূত হুমায়ুন কবিরও একইরকম মনে করছেন।

Tags: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
Previous Post

তনু ইস্যুটি সেনাবিরোধী ইস্যুতে রূপ নিচ্ছে নাতো?

Next Post

স্মিথ ঝড়ে পাকিস্তানের সামনে বড় লক্ষ্য

Next Post

স্মিথ ঝড়ে পাকিস্তানের সামনে বড় লক্ষ্য

৪৫ দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে স্বাধীনতা উৎসব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT