চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাঈম আশরাফের সহযোগিতায় বনানীর ঘটনা ঘটেছে: ডিএমপি

জাকিয়া আক্তার by জাকিয়া আক্তার
1:42 অপরাহ্ন 18, মে 2017
in অপরাধ
A A

বনানী দুই শিক্ষার্থী ধর্ষণের মামলায় সর্বশেষ গ্রেফতার হওয়া আসামি এইচ এম হালিম ওরফে নাঈম আশরাফের সহযোগিতায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।

বৃহস্পতিবার ডিবি পুলিশের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

মনিরুল ইসলাম বলেন, গ্রেফতারের পর নাঈমকে ভিকটিম সাপোর্ট সেন্টারে আনা হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে ধর্ষণের সত্যতা পাওয়া গেছে এবং আসামি ঘটনার কথা স্বীকার করে ধর্ষণের কিছু তথ্য দিয়েছেন।

তিনি জানান, এই মামলার আসামি নাঈম অাশরাফের সহযোগিতায় ঘটনাটি ঘটেছে। তাই এ বিষয়ে আরো তথ্য পেতে নাঈমকে অাদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।

ধর্ষণের ঘটনার প্রাসঙ্গিক ভিডিও এখনও উদ্ধার করা যায়নি উল্লেখ করে মনিরুল বলেন, রিমান্ডে থাকা চারজন আসামির কাছ থেকে জিজ্ঞাসাবাদে তদন্তকারীরা আরও অনেক কিছু জানার চেষ্টা করছে।

‘ঘটনায় কোনো টাকার লেনেদেন, শারীরিক নির্যাতনের ধরণ এমনকি আসামিদের বক্তব্য পারস্পরিকভাবে কতটা সামঞ্জস্যপূর্ণ, বাস্তবের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ তা জানার চেষ্টা চলছে।’

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এর চেয়ে বেশি কিছু বলতে চান না পুলিশের এই কর্মকর্তা।

সাংবাদিকদের উদ্দেশ্যে মনিরুল বলেন, অনেক মিডিয়া ও পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে আসামিরা প্রভাবশালী? তবে আপনাদের আমরা জানাতে চাই আসামিরা যতই প্রভাবশালী হোক আইনের চোখে তারা অপরাধী। তার অন্য কোন পরিচয় হতে পারে না। তাই তদন্ত ও জিজ্ঞাসাবাদে যদি আরও কারো সম্পৃক্তা বের হয়ে আসে, সেটিও আমরা খতিয়ে দেখব এবং তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করব।

সকল অনুরাগ-বিরাগ এবং আবেগ এই বিষয়গুলোর উর্ধ্বে উঠে মামলাটির তদন্ত সম্পন্ন করা হবে। ঘটনাটিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে সম্পন্ন করা হচ্ছে বলে একটি তদন্ত সহায়ক কমিটিও গঠন করা হয়েছে।

ছবি: জাকির সবুজ

Tags: ডিবিধর্ষণবনানীতে ধর্ষণ
Previous Post

মক্কা-মদিনা আক্রান্ত হলে সৈন্য পাঠাবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

Next Post

বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ

Next Post

বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ

ঐশ্বরিয়ার কান যাত্রা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT