চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মক্কা-মদিনা আক্রান্ত হলে সৈন্য পাঠাবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:15 অপরাহ্ন 18, মে 2017
in বাংলাদেশ
A A

মুসলমানদের অন্যতম তীর্থস্থান মক্কা ও মদিনার উপর কখনো হামলা হলে সৌদি আরবকে সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ সেখানে প্রয়োজনে সেনাবাহিনী পাঠাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এসব কথা বলেন। ২০ ও ২১ মে সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিতব্য ‘আরব-ইসলামিক-অ্যামেরিকান সামিট’-এ অংশ নিতে ২০ মে সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সফর সম্পর্কে সংবাদমাধ্যমকে জানাতে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

সফরকালে ওমরাহ পালন করে ২৩ মে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ ওই সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন’ শীর্ষক এই সম্মেলনে ২০১৫ সালে গঠিত সন্ত্রাসবিরোধী সামরিক জোটভুক্ত ৪১টি মুসলিম দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানকে ওই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে।

৪১টির মধ্যে ২০টি দেশের রাষ্ট্রনায়ক ও প্রতিনিধি দল সম্মেলনে অংশ নেবেন বলে সৌদি সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

বিশ্বব্যাপী ইসলামভীতি ছড়ানোর দায়ে বিতর্কিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এতে যোগ দেবেন।

প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকও উপস্থিত ছিলেন।

Tags: ইসলামিক সম্মেলনপ্রধানমন্ত্রী শেখ হাসিনাসৌদি আরব
Previous Post

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর খুনিদের পাশে রেখেছেন: রিজভী

Next Post

নাঈম আশরাফের সহযোগিতায় বনানীর ঘটনা ঘটেছে: ডিএমপি

Next Post

নাঈম আশরাফের সহযোগিতায় বনানীর ঘটনা ঘটেছে: ডিএমপি

বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT