চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:56 অপরাহ্ন 18, মে 2017
in শিক্ষা
A A

রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লং মার্চ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পূর্বঘোষিত কর্মসূচি পালন শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লং মার্চ শুরু করেন আন্দোলনকারীরা। তাদের লং মার্চ শাহবাগ পৌঁছালে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে জলকামান, টিয়ারশেল এবং ফাঁকা গুলি ছোড়া হয়।

পুলিশের লাঠিচার্জে ও টিয়ারশেলে আহত হয়েছেন প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী। আটক করা হয়েছে প্রায় ত্রিশ জনকে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীদের সংগঠন মেডিকেল অ্যাসিস্টেন্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন: পুলিশ আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালিয়েছে। আমাদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রায় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে।

ম্যাটস শিক্ষার্থীদের চারটি দাবি হচ্ছে- বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা (১৯৭৩-৭৮) অনুযায়ী উচ্চ শিক্ষার অধিকার নিশ্চিত করা, মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কমিউনিটি ক্লিনিকে সহকারিভাবে ১০ গ্রেড নিয়োগ ও বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে ম্যাটস থেকে পাস করা ডিপ্লোমা চিকিৎসকদের নিয়োগের সুযোগ এবং ইন্টার্নশীপে ভাতা প্রদান করা।

এই দাবি বাস্তবায়নের জন্য মহাখালির স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি, দেশের সব শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন, মানববন্ধনসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন তারা। সর্বশেষ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ও প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লং মার্চের এই কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছিলো।

Previous Post

নাঈম আশরাফের সহযোগিতায় বনানীর ঘটনা ঘটেছে: ডিএমপি

Next Post

ঐশ্বরিয়ার কান যাত্রা

Next Post

ঐশ্বরিয়ার কান যাত্রা

রাজকন্যা মাকো

প্রেমের কারণে রাজপরিচয় ছাড়ছেন জাপানের রাজকন্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT