চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশ-সংস্কৃতির সঙ্গী হয়ে ২৮ বছরে চ্যানেল আই , উদযাপনে বর্ণিল আয়োজন

সত্য সুন্দর প্রকাশে, চ্যানেল আই আটাশে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:02 অপরাহ্ন 01, অক্টোবর 2026
in - টপ লিড নিউজ, বিনোদন
A A

‘সত্য সুন্দর প্রকাশে, চ্যানেল আই আটাশে’- এই স্লোগানকে সামনে রেখে ২৭ পেরিয়ে ২৮ বছরে পা রাখল দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল চ্যানেল আই। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় চ্যানেল আই চেতনা চত্বরে বর্ণিল আয়োজনে শুরু হয় দিনব্যাপী উদযাপন।

দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন। পরে চ্যানেল আইয়ের পরিচালনা পরিষদ, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন অঙ্গনের গুণীজনদের অংশগ্রহণে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, ইমপ্রেস টেলিফিল্মের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবদুর রশীদ মজুমদার, ইমপ্রেস গ্রুপের ভাইস চেয়ারম্যান আবদুর মুকিত মজুমদার, চ্যানেল আইয়ের পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লি. এর চেয়ারম্যান আব্দুল মুক্তাদির, জাতীয় কবিতা পরিষদের সভাপতি মোহন রায়হান, চিত্রনায়ক উজ্জ্বল, অভিনেত্রী দিলারা জামান, কথাসাহিত্যিক আনিসুল হকসহ অনেকে।

বর্ণিল এই আয়োজনে ফরিদুর রেজা সাগর বলেন, “পরিসংখ্যান বলে, পৃথিবীর যেসব জায়গায় বাংলা ভাষাভাষী মানুষ রয়েছেন, প্রায় প্রতিটি ঘরেই চ্যানেল আইয়ের দর্শক রয়েছে। চ্যানেল আইয়ের মাধ্যমে তারা বাংলাদেশকে অনুভব করেন। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত দুই বছরে সবচেয়ে বেশি দর্শক যে চ্যানেলটি দেখেছেন, সেটি চ্যানেল আই। এই সাফল্যের অন্যতম বড় কারণ আমাদের দর্শক।”

তিনি আরও বলেন, ‘চ্যানেল আইয়ের অন্যতম বড় সম্পদ হচ্ছে এর আর্কাইভ। আমাদের বিশাল আর্কাইভে হাজারো সিনেমা রয়েছে, বহু গান রয়েছে, যা দিয়ে আমরা দিনভর অনুষ্ঠান প্রচার করতে পারি। পাশাপাশি চ্যানেল আইয়ের ফেসবুক, ইউটিউব, চ্যানেল আই পোর্টাল, আনন্দ আলো, রেডিও ভূমিসহ বিভিন্ন প্ল্যাটফর্মে কোটি কোটি মানুষ আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। এই সাফল্যের জন্য চ্যানেল আই পরিবারের প্রতিটি সদস্য, কেবল অপারেটর ও বিজ্ঞাপনদাতাসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।’

আবদুর রশীদ মজুমদার বলেন, ‘আমরা সবসময় বাংলা ভাষা ও সংস্কৃতিকে মানুষের হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই। আমাদের সব অনুষ্ঠানই দেশ ও আমাদের সংস্কৃতিকে কেন্দ্র করে। আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এভাবেই এগিয়ে যেতে চাই।’

শাইখ সিরাজ বলেন, ‘চ্যানেল আই সৃষ্টির সময় থেকেই আমরা গণমুখী হয়ে মানুষের কাছে পৌঁছাতে চেয়েছি। সনাতনী চিন্তা থেকে বেরিয়ে সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক বিষয় নিয়েও কাজ করতে চেয়েছি। সেই জায়গা থেকে আমরা কতটা সফল, তা আমাদের দর্শকরাই বলবেন। অতীতে যেভাবে দর্শকদের সহযোগিতা পেয়েছি, আশা করছি ভবিষ্যতেও দেশ-বিদেশের দর্শকদের সহযোগিতা পাব।’

বীর মুক্তিযোদ্ধা ও প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু বলেন, ‘চ্যানেল আই আজ দর্শকদের হৃদয়ে, বাংলাদেশের হৃদয়ে। আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে। আমরা চাই, এভাবেই আপনারা চ্যানেল আইকে হৃদয় দিয়ে ভালোবেসে রাখবেন।’

জহির উদ্দিন মাহমুদ মামুন বলেন, ‘মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে একটি গণমাধ্যম প্রতিষ্ঠার লক্ষ্যেই ২৮ বছর আগে চ্যানেল আই প্রতিষ্ঠিত হয়েছিল। পেছনে ফিরে তাকালে মনে হয়, আমরা অনেকটাই সফল। দেশ-বিদেশের মানুষ চ্যানেল আইকে ভালোবাসেন, এটিকে আমরা আমাদের বড় অর্জন বলে মনে করি। এই অবস্থানে আসার জন্য আমাদের অসংখ্য কর্মী দিনরাত শ্রম দিয়েছেন। আমাদের কর্মী ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

কথাসাহিত্যিক আনিসুল হক বলেন, ‘আমাদের বাংলাদেশটা কেমন, সেটা চ্যানেল আইয়ের পর্দায় চোখ রাখলেই বোঝা যায়। এই চ্যানেলকে দেশের অন্যতম শীর্ষ চ্যানেল হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য ফরিদুর রেজা সাগর, শাইখ সিরাজসহ পরিচালনা পরিষদের সবার কাছে কৃতজ্ঞতা জানাই।’

দীর্ঘ ২৮ বছরের পথচলায় সংবাদ, বিনোদন, সংস্কৃতি, কৃষি, প্রকৃতি ও দেশীয় ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে দর্শকদের সঙ্গে একটি দীর্ঘস্থায়ী সম্পর্ক তৈরি করেছে চ্যানেল আই। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনেও উঠে আসে সেই পথচলার নানা অর্জন ও আগামীর প্রত্যয়ের কথা।

আগামিতে দর্শকদের আরও সমৃদ্ধ ও বৈচিত্র্যময় অনুষ্ঠান উপহার দেওয়ার প্রত্যয়ের কথাও এসময় আরো জোর দিয়ে বলেন চ্যানেল আই সংশ্লিষ্টরা।

 

ছবি: নাহিয়ান ইমন

Tags: চ্যানেল আইফরিদুর রেজা সাগরলিড বিনোদনশাইখ সিরাজ
Previous Post

কী বলে পর্তুগালের ক্যাম্প ছেড়েছেন রোনালদো, যা জানালেন কোচ ও ফেডারেশন

Next Post

পারমাণবিক অস্ত্র থেকে বিশ্বকে সরে আসার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

Next Post
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি : সংগৃহীত

পারমাণবিক অস্ত্র থেকে বিশ্বকে সরে আসার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

ছবি: সংগৃহীত

দশম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, কারণ নিয়ে ধোঁয়াশা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT