চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দশম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, কারণ নিয়ে ধোঁয়াশা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:05 অপরাহ্ন 01, অক্টোবর 2026
in জনপদ, পিরোজপুর
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মাহিরা আক্তার (১৭) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার মধ্য চিংগুরিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মাহিরা ভাণ্ডারিয়া থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মাহিরার তিন বছর বয়সে তার মা মারা যান। পরে তার বাবা দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে মাহিরা সৎ মায়ের সংসারেই থাকত। স্থানীয় কয়েকজনের দাবি, সেখানে সে অবহেলা ও মানসিক নির্যাতনের শিকার হয়েছিল। তবে এসব অভিযোগের সত্যতা সম্পর্কে পুলিশ এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি।

মাহিরার সৎ মা সুমাইয়া আক্তার বলেন, প্রতিদিনের মতো রাতে খাবার খেয়ে মাহিরা নিজের কক্ষে ঘুমাতে যায়। সকালে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি।

সুমাইয়ার দাবি, সৌদিপ্রবাসী এক তরুণের সঙ্গে মাহিরার প্রেমের সম্পর্ক ছিল। দুই মাস আগে ওই সম্পর্ক ভেঙে যাওয়ার পর মাহিরা মানসিকভাবে ভেঙে পড়েছিল।

ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, ময়নাতদন্ত ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব নয়।

মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

Tags: ঝুলন্ত লাশ উদ্ধারমরদেহস্কুলছাত্রী
Previous Post

পারমাণবিক অস্ত্র থেকে বিশ্বকে সরে আসার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

Next Post

‘বিএনপি কোন হুমকি-ধমকিতে ভয় পায় না’

Next Post
ছবি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

'বিএনপি কোন হুমকি-ধমকিতে ভয় পায় না'

ছবি: সংগৃহীত

প্রবীণদের স্বার্থ রক্ষায় সরকার সচেতন ও সতর্ক: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT