চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কী বলে পর্তুগালের ক্যাম্প ছেড়েছেন রোনালদো, যা জানালেন কোচ ও ফেডারেশন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:56 অপরাহ্ন 01, অক্টোবর 2026
in ফুটবল, স্পোর্টস
A A

পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বৃহস্পতিবার ডেনমার্কের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচের আগে তিনি চলে যান। বুধবার বিবৃতিতে সিআর সেভেন দল ছাড়ার ঘোষণা দেন। তার কিছুক্ষণ আগেই কোচ হোর্হে জেসাস জানিয়েছিলেন, ডেনমার্কের বিপক্ষে ম্যাচে ৪১ বর্ষী মহাতারকাকে প্রথম একাদশে রাখার পরিকল্পনা নেই।

দল ছাড়ার সময় রোনালদো বলেছেন, তিনি সিদ্ধান্তের কারণ যথাসময়ে ব্যাখ্যা করবেন। রোববার নরওয়ের বিপক্ষে পর্তুগালের ম্যাচে নামানো হয়নি পর্তুগিজদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে। এরপর থেকে তিনি দলের বাকিদের সাথে অনুশীলনও করেননি। জেসাসের সাথে তার সম্ভাব্য বিরোধ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে।

রোনালদো সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘জাতীয় দলের সংবাদ সম্মেলনের পর এবং পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে আলোচনার প্রেক্ষিতে, আমি জাতীয় দলের প্রশিক্ষণ ক্যাম্প ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যথাসময়ে সমস্ত পর্তুগিজ জনগণকে সেই কারণগুলোর সত্যতা জানাব যে, যার জন্য আমি জাতীয় দল ছেড়েছিলাম, যে দলের প্রতি আমি সর্বদা নিজেকে উৎসর্গ করেছিলাম। এখন পর্তুগাল এবং আমার সকল সতীর্থকে, শুভ কামনা জানানোর সময়।’

পর্তুগিজ ফেডারেশন শুধু এটুকু জানিয়েছে, রোনালদো প্রশিক্ষণ ক্যাম্প ছেড়ে গেছেন এবং দলের প্রস্তুতি বাকি ২৪ জন সদস্যকে নিয়েই চলবে, ‘পুরো প্রতিনিধি দল জাতীয় দলের আসন্ন ম্যাচগুলো এবং আমাদের লক্ষ্য অর্জনের উপর পুরোপুরি মনোনিবেশ করে আছে।’

রোনালদো বুধবার অনুশীলন করেননি, ইংলিশ সংবাদ মাধ্যমে খবর, তিনি সেই স্টেডিয়াম ছেড়ে চলে গেছেন যেখানে দল ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছিল। ডেনমার্কের ম্যাচের আগের সংবাদ সম্মেলনে জেসাস বলেছিলেন, প্রত্যেক খেলোয়াড়ই জানে কোচই সিদ্ধান্ত নেন এবং রোনালদো তাকে বলেছেন কোচ যে সিদ্ধান্তই নেবেন, তিনি তা মেনে চলবেন।

জেসাস বলেছেন, ‘নিয়ম সবার জন্য সমান এবং সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে ডেনমার্কের বিপক্ষে গনসালো রামোস আক্রমণভাগে শুরু করবেন। আমি জানি না খেলায় কী হতে চলেছে। যদি কোন এক পর্যায়ে আমাদের রোনালদোকে খেলানোর প্রয়োজন হয়, সে খেলবে। আর না হলে, খেলবে না।’

জেসাস সৌদি প্রো লিগে প্রায় এক বছর রোনালদোদের ক্লাব আল নাসেরের কোচ ছিলেন। তিনি জানান, সেসময় বেঞ্চে বসিয়ে রাখার পরও রোনালদো অনুশীলন করতে অস্বীকার করেননি, ‘মনে হচ্ছে আমাদের মধ্যে কোন সমস্যা ছিল, কিন্তু আসলে কোন সমস্যা ছিল না। সিদ্ধান্ত আমিই নেই এবং তা সবাই জানে।’

কোচ জানান, রোনালদোকে নরওয়ের বিপক্ষে খেলানোর পরিকল্পনা ছিল। কিন্তু ম্যাচের পরিস্থিতির কারণে সিদ্ধান্ত পরিবর্তন করেন, ‘রোনালদোকে এতক্ষণ ধরে ওয়ার্ম-আপ করতে পাঠিয়ে পরে তাকে ব্যবহার না করাটা ভুল ছিল। এতে যেকোনো খেলোয়াড়ই হতাশ হবেন। আমি যা খুশি প্রতিশ্রুতি দিতে পারি, আমিই কোচ। কোন খেলোয়াড় কখনো আমার হয়ে সিদ্ধান্ত নেবে না।’

Tags: ক্রিস্টিয়ানো রোনালদোপর্তুগাললিড স্পোর্টসহোর্হে জেসুস
Previous Post

আবারও মঞ্চে ইচ্ছেতলার ‘বনের ধারে নদী’

Next Post

দেশ-সংস্কৃতির সঙ্গী হয়ে ২৮ বছরে চ্যানেল আই , উদযাপনে বর্ণিল আয়োজন

Next Post

দেশ-সংস্কৃতির সঙ্গী হয়ে ২৮ বছরে চ্যানেল আই , উদযাপনে বর্ণিল আয়োজন

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি : সংগৃহীত

পারমাণবিক অস্ত্র থেকে বিশ্বকে সরে আসার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT