চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ছোটকাকু’কে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার আহ্বান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:44 অপরাহ্ন 26, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A

শিশু-কিশোরদের প্রিয় গোয়েন্দা চরিত্র ‘ছোটকাকু’। খ্যাতিমান শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের সৃষ্ট এই চরিত্র দীর্ঘদিন ধরে গল্প, বই ও টেলিভিশনের পর্দায় শিশু-কিশোরদের কল্পনার জগৎ সমৃদ্ধ করে আসছে। এবার নতুন মোড়কে প্রকাশিত হচ্ছে ‘ছোটকাকু’ সিরিজের ১৪টি বাংলা বই।

১০টি মোড়কের প্রতিটিতে ২টি করে ২০টি রহস্য রয়েছে। একটি বইতে দুইটি প্রচ্ছদে প্রকাশিত হলো এই গ্রন্থগুলো। এছাড়াও ৪টি অনুবাদ ছোটকাকু প্রকাশিত হয়েছে। বইগুলোর প্রকাশক অন্যপ্রকাশ। বইগুলোর প্রচ্ছদ এঁকেছেন অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো বইগুলোর মোড়ক উন্মোচন।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছোটকাকু সিরিজের স্রষ্টা ফরিদুর রেজা সাগর, অভিনেতা আফজাল হোসেন, অন্যপ্রকাশের কর্ণধার মাজহারুল ইসলাম, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, অভিনেতা ও নির্মাতা তারিক আনাম খান, চ্যানেল আইয়ের চিফ এক্সিকিউটিভ এডিটর জাহিদ নেওয়াজ খান, কথাসাহিত্যিক ও দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক মুস্তাফিজ শফি, লেখক ও দৈনিক আগামীর সময়-এর সম্পাদক মোস্তফা মামুন, মাত্রার ব্যবস্থাপনা পরিচালক সানাউল আরেফিন।

ছোটকাকুর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যপ্রকাশের কর্ণধার মাজহারুল ইসলাম বলেন,“বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মানুষের কাছে ছোটকাকুকে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই বাংলার পাশাপাশি ইংরেজি অনুবাদ প্রকাশ করা হয়েছে।”

তিনি বলেন, “বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মানুষের কাছে আমরা ছোটকাকুকে নিয়ে যেতে চাই, যে কারণে বাংলার পাশাপাশি আজকে চারটি ইংরেজিতে অনূদিত বইও প্রকাশিত হলো।”

মাজহারুল ইসলাম জানান, ইংরেজির চারটি বইসহ ছোটকাকুকে নিয়ে আজকে প্রকাশিত মোট ১৪টি বইয়ের প্রচ্ছদ করেছেন অভিনেতা, নির্মাতা ও চিত্রশিল্পী আফজাল হোসেন। এ জন্য তার প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।

শিশু-কিশোরদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান বলেন, “আমরা খুব গর্ব করে বলি আমাদের ছোটকাকু আছে! শিশু-কিশোরদের জন্য সাগর ভাই-আফজাল ভাইয়েরা কাজ করছে, আমরা অভিভাবকদের বলবো, আপনারা আপনাদের শিশু-কিশোরদের বই পড়ার অভ্যাস গড়ে তুলুন।”

কথাসাহিত্যিক ও দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক মুস্তাফিজ শফি আশা প্রকাশ করেন, শিশু-কিশোরদের জন্য ফরিদুর রেজা সাগর আরও ছোটকাকু লিখবেন এবং আফজাল হোসেন চরিত্রটিকে আরও বিস্তৃতভাবে পর্দায় নিয়ে আসবেন।

তিনি বলেন, “আমরা আশা করবো সাগর ভাই শিশু-কিশোরদের নিয়ে ছোটকাকু লেখাটা চালিয়ে যাবেন। আর আফজাল ভাইকে বলবো, আপনি আরো কিছু ছোটকাকু তৈরি করেন।”

মুস্তাফিজ শফি বলেন, ফেলুদার চরিত্রে যেমন বিভিন্ন প্রজন্মের অভিনেতারা অভিনয় করেছেন, তেমনি নতুন প্রজন্মের অভিনয়শিল্পীদেরও ছোটকাকুর সঙ্গে যুক্ত করা গেলে চরিত্রটি প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে।

লেখক ও দৈনিক আগামীর সময়-এর সম্পাদক মোস্তফা মামুন বলেন, বড় হওয়ার পরও শিশুদের কথা ভাবা এবং তাদের জন্য কাজ করে যাওয়া গুরুত্বপূর্ণ। এ প্রসঙ্গে ফরিদুর রেজা সাগর ও আফজাল হোসেনের দীর্ঘদিনের কাজের প্রশংসা করেন তিনি।

তিনি বলেন, “আমাদের দেশে যখন কেউ বড় হয়ে যায়, তখন সে ছোটদের কথা ভাবে না। সাগর ভাইয়ের মতো মানুষ এত বড় হয়েছেন, তার পরেও ছোটদের কথা ভেবেছেন- এটা আসলে ছোট-বড় সবার জন্যই আনন্দের বিষয়।”

২৮ ও ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ছোটকাকু উৎসবের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ছোটদের জন্য ভালো উদ্যোগগুলো তাদের কাছে পৌঁছে দেওয়াই এখন বড় চ্যালেঞ্জ।

তার ভাষায়, “ছোটদের নিয়ে ২৮ ও ২৯ তারিখে ছোটকাকু উৎসব আয়োজন হচ্ছে, এটা দারুণ খবর। কিন্তু সমস্যা হলো ছোটদের জন্য ভালো খবরগুলো ছোটদের কাছে পৌঁছায় না। আমাদের সময়ে ফেলুদা বা দস্যু বনহুর যখন পড়তাম তখন যদি এরকম আয়োজন হতো, তাহলে ঝাঁপিয়ে পড়তাম। ছোটদের নিয়ে আমরা কাজ করেছি, দেখেছি তাদের কাছে আমরা পৌঁছাতে পারছি না। উল্টোভাবে সবকিছু পৌঁছাচ্ছে বলেই কিশোর গ্যাং তৈরী হচ্ছে। ছোটকাকু উৎসব এমন সময়ে হচ্ছে যখন সবকিছু চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জ নেয়ার জন্য ২২ বছর ধরে সাগর ভাই ছোটকাকু লিখছেন, আর আফজাল ভাই ১৫ বছর ধরে পর্দায় সেটা তুলে ধরছেন। তারা নিজেরা ছোট হয়েছেন, ছোটদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন, আমরাও যেন ছোটদের কাছে পৌঁছানোর চেষ্টা করি।”

নিজেদের শৈশবের কথা স্মরণ করে জাহিদ নেওয়াজ খান বলেন, তখন কচিকাঁচার মেলা, খেলাঘর ও মুকুল ফৌজের মতো সংগঠন ছিল, যেখানে শিশুরা নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হতো। এখনকার সময়ের বাস্তবতায় শিশুদের কাছে পৌঁছাতে নতুন ধরনের উদ্যোগ প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন,“কিশোর গ্যাংয়ের যে বাড়বাড়ন্ত, এর ব্যর্থতা আমাদের।” তিনি বলেন, “আমাদের ছোটবেলায় কচিকাঁচার মেলা ছিলো, খেলাঘর ছিলো, মুকুল ফৌজ ছিলো- এখন এরকম কিছু নেই। আমাদের সময়ে আমরা খেলাঘর, কচিকাঁচার মেলাতে আমরা লিখতাম- মনে আছে আমরা বুকপোস্টে লেখা পাঠিয়ে অপেক্ষা করতাম, দাদাভাই লেখাটি ছাপলেন কিনা, বা খেলাঘরে লেখাটি ছাপা হলো কিনা! এটা সত্যি যে সময়ের পরিবর্তন হয়েছে, কিন্তু এই সময়ে ছোটদের ভালো প্রজন্ম হিসেবে যদি গড়ে তুলতে চাই আমাদেরও সেই অভিনবত্বটা বের করতে হবে। আমরা আশা করি ছোটকাকুর কার্নিভালের মধ্য এরকম উদ্যোগ সারা দেশে ছড়িয়ে দেয়া সম্ভব হবে।”

কথাসাহিত্যিক আনিসুল হক বলেন, ছোটবেলায় রাবেয়া খাতুনের গল্প পড়ে তিনি লেখক হওয়ার স্বপ্ন দেখেছেন। এখনকার শিশুরাও ছোটকাকুসহ শিশু-কিশোরদের জন্য লেখা বিভিন্ন গল্প পড়ে ইতিবাচকভাবে প্রভাবিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, “এখন যারা ছোট আছে, তারা নিশ্চয় ছোটকাকু ও কিশোরদের জন্য অন্যান্য যে গল্পগুলো লেখা সেগুলো পড়ে, এবং তাদের হৃদয়ে নিশ্চয় ইতিবাচক পরিবর্তন হচ্ছে। ছোটকাকুর উৎসবটি সেই ইতিবাচকতা ছড়িয়ে দেবে বলেই আমার বিশ্বাস।”

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তারিক আনাম খান বলেন, নতুন বই প্রকাশের মধ্য দিয়ে ছোটকাকুকে ঘিরে নতুন কিছু ঘটেছে। তিনি বলেন, “মোড়ক উন্মোচন হলো মানে আমাদের সামনে নতুন কিছু ঘটলো। বইগুলো ছোট ছোট আকারে বের হয়েছে, এটা দারুণ। আর ইংরেজিতেও বের হয়েছে, সেটা আরো ভালো খবর।”

২০০৪ সালে যাত্রা শুরু করা ছোটকাকু গোয়েন্দা সিরিজের গল্পে বাংলাদেশের বিভিন্ন জেলা ও প্রান্তিক মানুষের জীবন, প্রকৃতি ও নানা বাস্তবতা উঠে এসেছে। বইয়ের পাতা থেকে টেলিভিশনের পর্দায় জনপ্রিয়তা পাওয়া এই চরিত্রকে এবার নতুন মোড়ক ও ইংরেজি অনুবাদের মাধ্যমে আরও বড় পরিসরে পাঠকের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়ার কথাও এসময় জানানো হয়।

এরই ধারাবাহিকতায় ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর আলোকি, গুলশান-তেজগাঁও লিংক রোডে বসবে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’। শিশু-কিশোরদের পাশাপাশি পুরো পরিবারকে নিয়ে এই উৎসবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকেরা।

Tags: ছোটকাকুবইমোড়ক
Previous Post

যুক্তরাষ্ট্রের ভিসা থাকলেই প্রবেশের নিশ্চয়তা নয়

Next Post

মাঠ ছেড়ে যাওয়া এমবাপের সবশেষ পরিস্থিতি জানার অপেক্ষায় ফ্রান্স-রিয়াল

Next Post

মাঠ ছেড়ে যাওয়া এমবাপের সবশেষ পরিস্থিতি জানার অপেক্ষায় ফ্রান্স-রিয়াল

নৃত্যশিল্পী রুদমিলা প্রিয়ন্তীর বই ‘ভরতনাট্যম’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT