চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের ভিসা থাকলেই প্রবেশের নিশ্চয়তা নয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:49 অপরাহ্ন 26, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের ভিসা থাকলেই দেশটিতে প্রবেশের নিশ্চয়তা পাওয়া যায় না বলে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ বিষয়ে ভিসাধারীদের সতর্ক করা হয়।

দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রের ভিসা একজন বিদেশি নাগরিককে দেশটির প্রবেশস্থলে গিয়ে প্রবেশের অনুমতি চাওয়ার সুযোগ দেয়। তবে ভিসা থাকলেই যুক্তরাষ্ট্রে প্রবেশের অধিকার নিশ্চিত হয় না। প্রবেশস্থলের দায়িত্বপ্রাপ্ত ইমিগ্রেশন কর্মকর্তা সিদ্ধান্ত নেন কোনো ব্যক্তিকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না এবং তিনি কতদিন সেখানে থাকতে পারবেন।

দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়েছে, অনুমোদিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করা বা ভিসার ধরন অনুযায়ী অনুমোদিত নয় এমন কোনো কাজে যুক্ত হওয়া ভবিষ্যতে বড় ধরনের সমস্যার কারণ হতে পারে।

ভিসার অনুমোদিত সময়সীমা ও শর্ত অমান্য করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ভ্রমণের ওপর দীর্ঘমেয়াদি এমনকি স্থায়ী নিষেধাজ্ঞাও আসতে পারে।

তাই ভিসাধারীদের নিজেদের ভিসার ধরন, অনুমোদিত কার্যক্রম ও থাকার সময়সীমা সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ভিসা কোনো ব্যক্তিকে যুক্তরাষ্ট্রে প্রবেশের নিশ্চয়তা দেয় না। বিমানবন্দর, স্থলবন্দর বা অন্য কোনো প্রবেশস্থলে দেশটির শুল্ক ও সীমান্ত সুরক্ষা সংস্থার কর্মকর্তারা প্রবেশের অনুমতি এবং অনুমোদিত থাকার সময় নির্ধারণ করেন।

প্রবেশের পর অনুমোদিত থাকার সময়সীমা সাধারণত পাসপোর্টে দেওয়া প্রবেশের সিল বা আই-৯৪ নথিতে উল্লেখ থাকে। নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করা ভিসাধারীর দায়িত্ব।

Tags: ইমিগ্রেশন কর্মকর্তাঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসভিসাধারীদের সতর্কযুক্তরাষ্ট্রের ভিসা
Previous Post

বিশ্ব গর্ভনিরোধক দিবস: অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ কমানোই বড় চ্যালেঞ্জ

Next Post

‘ছোটকাকু’কে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার আহ্বান

Next Post

‘ছোটকাকু’কে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার আহ্বান

মাঠ ছেড়ে যাওয়া এমবাপের সবশেষ পরিস্থিতি জানার অপেক্ষায় ফ্রান্স-রিয়াল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT