চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপি করিম-ঋত্বিকের সেই ‘মায়ার জঞ্জাল’ এবার ওটিটিতে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:50 অপরাহ্ন 22, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A

যে সিনেমার মাধ্যমে ১৯ বছর পর বড় পর্দার কাজে যুক্ত হয়েছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী অপি করিম, সেই ‘মায়ার জঞ্জাল’ সিনেমাটি এবার মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।
বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার আলোচিত ও আন্তর্জাতিক সমালোচকদের প্রশংসা কুড়ানো সিনেমাটি চরকিতে মুক্তি পাচ্ছে ২৩ সেপ্টেম্বর (বুধবার) রাত ১২টায় (২৪ সেপ্টেম্বর)। ‘মায়ার জঞ্জাল’ ছিল অভিনেত্রী অপি করিমের দ্বিতীয় এবং যৌথ–প্রযোজনার প্রথম সিনেমা।

সিনেমাটি পরিচালনা করেছেন পশ্চিম বঙ্গের প্রশংসিত নির্মাতা ‘ফড়িং’, ‘একটি বাঙালি ভূতের গপ্পো’, ‘ভালোবাসার শহর’ খ্যাত ইন্দ্রনীল রায়চৌধুরী এবং এর প্রযোজক বাংলাদেশের জসীম আহমেদ। কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প ‘বিষাক্ত প্রেম’ ও ‘সুবালা’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি।

প্রায় দুই দশক পর সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে অভিনেত্রী অপি করিম বলেছিলেন, “প্রথমে লেখাপড়া এবং পরে কাজের চাপে সিনেমায় নিয়মিত হতে পারিনি। কিন্তু এই সিনেমাটা (মায়ার জঞ্জাল) করেছিলাম নির্মাতা ইন্দ্রনীল রায়চৌধুরীর কারণে। তার ‘ফড়িং’, ‘ভালোবাসার শহর’ দেখে অনেক ভালো লেগেছিল। বিশেষ করে ‘ভালোবাসার শহর’–এ জয়া আপুর (জয়া আহসান) অভিনয় এত ভালোলেগেছিল যে, আমারও একটু কাজ করার আগ্রহ হয়েছিল। সেই আগ্রহ থেকেই কাজটি করা। এর সঙ্গে আরও আগ্রহ বাড়িয়েছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। আর গল্প এবং চরিত্রগুলোও খুব ন্যাচারাল।”

সিনেমায় অপি করিমের চরিত্রের নাম সোমা। তার স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। তার চরিত্রের নাম চন্দন। অন্য চরিত্রগুলোতে অভিনয় করেছেন ঢাকার সোহেল মন্ডল, কলকাতার পরাণ বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, চান্দ্রেয়ী ঘোষ। সিনেমায় সমান্তরাল দুটি গল্পে দেখা যায়- সমাজ থেকে ছিটকে পড়া দুজন মানুষ সোমা ও চন্দন কীভাবে জীবনের কঠিন বাস্তবতার মাঝে টিকে থাকার পথ খোঁজে। আবেগ, বাস্তবতা ও জীবনের নির্মম রূপ তুলে ধরার চেষ্টা করেছেন পরিচালক।

সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের নামকরা অভিনেতা সোহেল মন্ডল। সিনেমায় তার চরিত্র নিয়ে বলেন, “আমার চরিত্রটা খুব ইন্টারেস্টিং। নাম সত্য। এটা ছিল আমার ক্যারিয়ারের শুরুর দিকের কাজ এবং আমি মনে করি, খুবই গুরুত্বপূর্ণ কাজ, যেটা আমার পরবর্তী কাজগুলোর ভিত তৈরি করেছে। এই সিনেমায় অভিনয়ের জন্য আমি নবাগত অভিনেতা হিসেবে ফিল্ম ফেয়ার বাংলা পুরস্কার পেয়েছি। সব মিলিয়ে আমার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ কাজটি এবার চরকিতে আসছে এটা খুবই আনন্দের। কারণ সিনেমাটি যারা দেখার অপেক্ষায় ছিলেন, তারা দেখতে পারবেন।”

নির্মাতা জানান, নগরজীবনের কঠিন বাস্তবতার পটভূমিতে নির্মিত ‘মায়ার জঞ্জাল’ দারিদ্র্য, বেকারত্ব, ভঙ্গুর সম্পর্ক ও নৈতিক আপসের সঙ্গে লড়াই করা কয়েকজন মানুষের গল্প। তাদের জীবন একে অপরের সঙ্গে জড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ভালোবাসা, হতাশা ও টিকে থাকার সংগ্রাম তাদের কঠিন সিদ্ধান্তের মুখোমুখি করে, উন্মোচন করে দৈনন্দিন জীবনের আড়ালে লুকিয়ে থাকা আবেগ ও সামাজিক জটিলতা।

সিনেমার প্রযোজক জসিম আহমেদ এবং নির্মাতা ইন্দ্রনীল রায়চৌধুরী দীর্ঘদিনের পরিচিত বা বন্ধু। সিনেমাকে ভালোবেসেই তাদের এগিয়ে যাওয়া। বাংলা সিনেমাকে আন্তর্জাতিক মঞ্চে নিয়ে যাওয়ার বাসনা থেকে যে কাজ শুরু করেছিলেন, সেটা তারা কিছুটা হলেও করতে পেরেছিলেন ‘মায়ার জঞ্জাল’ সিনেমা দিয়ে। সিনেমাটি ২০২০ সালে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশ্ব প্রিমিয়ার করে এবং এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ড বিভাগে মনোনয়ন পায়।

একই বছর মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও ছবিটি আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়, যেখানে হয় ইউরোপিয় প্রিমিয়ার। পরে ইতালির ২১তম এশিয়াটিকা চলচ্চিত্র উৎসবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে জুরি পুরস্কার এবং কলকাতার আর্টহাউস এশিয়া চলচ্চিত্র উৎসবে সেরা দক্ষিণ এশীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার অর্জন করে সিনেমাটি। ২০২২ সালে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান ফিল্ম কম্পিটিশন বিভাগে অংশ নিয়ে ‘মায়ার জঞ্জাল’ সেরা চিত্রনাট্যের পুরস্কার পায়। এরপর ২০২৪ সালের ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’-তে সাতটি (৭) বিভাগে পুরস্কার জেতে সিনেমাটি।

দুই বাংলার প্রেক্ষাগৃহে ‘মায়ার জঞ্জাল’ মুক্তি পায় ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি। সেসময় অভিনেত্রী অপি করিমের বড় পর্দায় প্রত্যাবর্তন এবং ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে তার জুটি সিনেমাটি নিয়ে দর্শক ও সমালোচকদের মধ্যে ব্যাপক কৌতুহল সৃষ্টি করেছিল। প্রেক্ষাগৃহে মুক্তির পর অভিনয়ের মুন্সিয়ানা ও নির্মাণশৈলীর জন্য এটি দুই বাংলাতেই দারুণ প্রশংসিত ও আলোচিত হয়। প্রেক্ষাগৃহে দেখার সুযোগ যারা পাননি কিংবা আবারও যারা সিনেমাটি দেখতে চান, তারা যে দেশেই থাকুন না কেন, আগামী ২৩ সেপ্টেম্বর রাত ১২টা (২৪ সেপ্টেম্বর) থেকে চরকিতে উপভোগ করতে পারবেন ‘মায়ার জঞ্জাল’।

Tags: অপি করিমঋত্বিক চক্রবর্তীচরকিজসীম আহমেদমায়ার জঞ্জাললিড বিনোদন
Previous Post

ভারতের ম্যাচের আগমুহূর্তে জানা গেল এই ক্রিকেটারের বিরুদ্ধে আছে ধর্ষণ মামলা

Next Post

মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নিয়ে প্রশ্ন, যা জানা গেল

Next Post
ছবি: ম্যানহাটনের ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলের লবিতে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী হুমাইয়ুন কবির (সংগৃহীত)।

মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নিয়ে প্রশ্ন, যা জানা গেল

ছবি: সংগৃহীত।

ঢাকার যানজটের জটাজাল: আমাদের করণীয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT