চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রাকা’র বিশ্বরেকর্ড, গিনেস বুকে আল্লু অর্জুন-অ্যাটলি!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:38 অপরাহ্ন 21, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A

মুক্তির আগেই বিশ্বরেকর্ড গড়লো আল্লু অর্জুন ও পরিচালক অ্যাটলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাকা’। সিনেমাটির নির্মাতারা সোমবার জানিয়েছেন, ‘মোস্ট পিওপল মোশন-ক্যাপচারড ইন রিয়েল-টাইম’ বিভাগে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছে ‘রাকা’র।

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান সান পিকচার্স সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর জানায়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, একসঙ্গে ৩৭ জন পারফর্মারকে রিয়েল-টাইমে মোশন ক্যাপচার করার মাধ্যমে এই রেকর্ড তৈরি হয়েছে।

সান পিকচার্সের পোস্টে বলা হয়, ‘ইতিহাস তৈরি হয়েছে। ভারতীয় সিনেমাকে বিশ্বমঞ্চে নিয়ে যাওয়ার পথে এটি একটি বড় অর্জন। ‘রাকা’ ‘মোস্ট পিওপল মোশন-ক্যাপচারড ইন রিয়েল-টাইম’ বিভাগে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে।’

রেকর্ডের স্বীকৃতি হিসেবে আল্লু অর্জুন ও অ্যাটলির হাতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সনদ তুলে দেওয়া হয়েছে। জানা গেছে, অ্যাটলির জন্মদিনেই এ বিশ্বরেকর্ডের ঘোষণা এসেছে।

জন্মদিনে পরিচালককে শুভেচ্ছা জানিয়ে আল্লু অর্জুন সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একটি সাদা-কালো ছবি প্রকাশ করেন। ছবিতে দুজনকে হাসতে দেখা যায়। আল্লু অর্জুন লেখেন, অ্যাটলির মতো দূরদর্শী ও দক্ষ পরিচালকের সঙ্গে কাজ করতে পেরে তিনি অত্যন্ত গর্বিত এবং তার সঙ্গে আরও ‘জাদু’ তৈরির অপেক্ষায় আছেন।

এর আগে আল্লু অর্জুনের ৪৪তম জন্মদিনে ‘রাকা’র প্রথম ঝলক প্রকাশ করেছিলেন নির্মাতারা। সেখানে দেখা যায়, টাক মাথার আল্লু অর্জুনের রুক্ষ চেহারার ক্লোজআপ। মুখের একটি অংশ নেকড়ের থাবার মতো দেখতে কিছু দিয়ে আড়াল করা। পুরো লুকেই ছিল আদিম ও যোদ্ধাসুলভ আবহ।

গত বছর সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার সময়ই নির্মাতারা জানিয়েছিলেন, ‘রাকা’য় কাজ করছেন বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞ ও খ্যাতনামা প্রযুক্তিবিদরা। সিনেমাটির ভিএফএক্স ও মোশন ক্যাপচারের কাজেও আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞদের যুক্ত করা হয়েছে।

সিনেমাটির সঙ্গে যুক্ত রয়েছেন ‘আয়রন ম্যান ২’ ও ‘ট্রান্সফরমার্স: রাইজ অব দ্য বিস্টস’-এর মতো ছবিতে কাজ করা ভিএফএক্স সুপারভাইজার জেমস ম্যাডিগান। এছাড়া স্পেকট্রাল মোশনের প্রেসিডেন্ট মাইক এলিজালদে, ফ্র্যাকচার্ড এফএক্সের আর্টিস্টিক ডিরেক্টর ও সিইও এবং অস্কারজয়ী জাস্টিন র‍্যালিসহ একাধিক আন্তর্জাতিক প্রযুক্তিবিদ কাজ করছেন। এপি৭এএম

Tags: অ্যাটলিআল্লু অর্জুনরাকা
Previous Post

জাতীয় দলের ক্যাম্পে ৪ ফুটবলার, সূচি বদলের আবেদন আবাহনীর

Next Post

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: পরিবেশ মন্ত্রী

Next Post

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: পরিবেশ মন্ত্রী

অস্বচ্ছলতার সংসার থেকে পাঠশালা, ৩৭ বছর ধরে শিশুদের পড়াচ্ছেন নমিতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT