চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্বচ্ছলতার সংসার থেকে পাঠশালা, ৩৭ বছর ধরে শিশুদের পড়াচ্ছেন নমিতা

আল আমিন খান by আল আমিন খান
8:00 অপরাহ্ন 21, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, জনপদ, বাগেরহাট
A A

জরাজীর্ণ ছোট্ট একটি ঘর। নেই ফ্যান, পর্যাপ্ত বেঞ্চ, ভালো ব্ল্যাকবোর্ড কিংবা শৌচাগার। বৃষ্টি হলে ঘরে পানি পড়ে, গরমে অতিষ্ঠ হয়ে পড়ে শিশুরা-এমন নানা সংকটের মধ্যেই বাগেরহাটের চিতলমারী উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের চণ্ডীর ভিটার গরীবপুর উত্তরপাড়া পাঠশালায় চলছে কোমলমতি শিশুদের পড়াশোনা।

এই পাঠশালার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িয়ে আছেন নমিতা মন্ডল। ১৯৮৯ সালে এসএসসি পাস করার পর স্থানীয় শিশুদের পড়ানো শুরু করেন তিনি। স্বামী পঙ্গু হওয়ায় সংসারে অভাব অনটনের মধ্যেও নিজের দুই সন্তানকে পড়াশোনা করানোর পাশাপাশি শিশুদের শিক্ষাদানের কাজ চালিয়ে যাচ্ছেন। তার এই উদ্যোগের ধারাবাহিকতায় ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয় গরীবপুর উত্তরপাড়া পাঠশালা।

মাত্র পাঁচজন শিক্ষার্থী দিয়ে শুরু হওয়া পাঠশালায় তখন মাসিক বেতন ছিল ৩০ টাকা। বর্তমানে শিক্ষার্থীপ্রতি নেওয়া হয় ২৫০ টাকা। সপ্তাহে ছয় দিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাঠদান করেন নমিতা।

সরেজমিনে দেখা যায়, ছোট্ট ঘরটিতে গাদাগাদি করে বসে পড়াশোনা করছে শিশুরা। প্রচণ্ড গরমে কেউ খাতা বই দিয়ে নিজেকে বাতাস করছে, আবার কেউ অভিভাবকের হাতে থাকা খাতার বাতাসে স্বস্তি নেওয়ার চেষ্টা করছে। ঘরের অবস্থা জরাজীর্ণ হওয়ায় বর্ষাকালে পানি পড়ে বই খাতা ভিজে যায়।

শিশুদেরকে পাঠদান করাচ্ছেন নমিতা মন্ডল

নমিতা মন্ডল বলেন, সংসারে স্বচ্ছলতা ছিল না। স্বামী পঙ্গু হওয়ায় সংসার চালানো কঠিন হয়ে পড়ে। নিজের সন্তানদের পড়াশোনা ও সংসারের খরচ চালাতে ৩০ টাকা দিয়ে শিশুদের পড়ানো শুরু করি। এখন বেতন ২৫০ টাকা হলেও পাঠশালার নানা সংকট রয়ে গেছে। সরকার যদি একটু নজর দিত, তাহলে শিশুদের আরও ভালোভাবে পড়াতে পারতাম।

অভিভাবকরা জানান, লেখাপড়া ভালো হওয়ায় তারা সন্তানদের এই পাঠশালায় পাঠান। তবে ফ্যান, বসার ব্যবস্থা, বিশুদ্ধ পানি ও শৌচাগার না থাকায় শিশুদের নানা সমস্যায় পড়তে হয়।

স্থানীয়দের দাবি, সীমিত সামর্থ্যের মধ্যে দীর্ঘদিন ধরে শিশুদের শিক্ষার সুযোগ করে দেওয়া এই পাঠশালার অবকাঠামোগত উন্নয়নে সংশ্লিষ্টদের এগিয়ে আসা প্রয়োজন।

অভাবের সংসারের দায়িত্ব সামলে ৩৭ বছর ধরে শিশুদের হাতে শিক্ষার আলো তুলে দিচ্ছেন নমিতা। জরাজীর্ণ ঘর আর নানা সংকটের মধ্যেও থেমে নেই তার পাঠশালা, থেমে নেই শিশুদের স্বপ্ন দেখার পথ।

Previous Post

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: পরিবেশ মন্ত্রী

Next Post

এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন সাইফউদ্দিন

Next Post

এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন সাইফউদ্দিন

ছবি: সংগৃহীত।

ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ছয়জন বরখাস্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT