চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গল্পগুলো না বলেই চলে গেলেন?’

তরুণ নির্মাতা সজীবকে হারিয়ে নাট্যাঙ্গনে শোক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:11 অপরাহ্ন 15, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A

তরুণ চিত্রনাট্যকার ও নির্মাতা মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সামাজিকমাধ্যমে এই নির্মাতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন শিহাব শাহীন।

নাটকের জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন ফেসবুকে লিখেন,“আমাদের সহকর্মী চিত্রনাট্যকার-পরিচালক মারুফ হোসেন সজীব ভোর রাত ৫ টায় মারা গেছেন। নিজ বিছানায় ঘুমন্ত অবস্থায় হঠাৎ মারা যান তিনি।”

তিনি জানান, বছর চল্লিশের সজিব বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন। গত জানুয়ারিতে তার ওপেন-হার্ট সার্জারি হয়েছিল। তরুণ সহকর্মীর মৃত্যুতে আমরা সবাই প্রচণ্ড শোকাহত। আমরা তার পরিবারের পাশে দাঁড়াবো।

গুণী অভিনেতা রওনক হাসান লিখেন, “প্রিয় সজীব, ভালো থেকো। এই হঠাৎ প্রস্থান মেনে নেয়া ভীষণ কষ্টের! হায় নিয়তি!”

জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব লিখেন,“আজ সকালে ঘুম থেকে উঠে এমন একটা খারাপ খবর পাব, সত্যি বলতে একদমই আশা করিনি। নিউজটা পাওয়ার পর কীভাবে প্রসেস করব, সেটাই বুঝতে আমার প্রায় পনেরো–বিশ মিনিট লেগে গেছে। অনেকক্ষণ থমকে ছিলাম। এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে মারুফ হোসেন সজীবভাই আর আমাদের মাঝে নেই।”

স্মৃতিচারণ করে এই অভিনেতা বলেন,“সেদিনই তো কথা হলো। সামনে কাজ হবে, দেখা হবে, কত স্বাভাবিক কিছু ভবিষ্যৎ পরিকল্পনা ছিল আমাদের কথায়। অথচ জীবন যে কতটা অনিশ্চিত, কতটা ছোট, মৃত্যু আবারও খুব নির্মমভাবে সেটা মনে করিয়ে দিল। আমরা প্রতিদিন কত কিছু নিয়ে ব্যস্ত থাকি। আগামীকাল কী করব, পরের সপ্তাহে কোথায় যাব, কার সঙ্গে দেখা হবে, এসব নিয়েই আমাদের সমস্ত পরিকল্পনা। অথচ কখন যে কার জীবনের শেষ দিন, সেটা আমরা কেউ জানি না।”

অভিনেত্রী রিমু রোজা খন্দকার লিখেন,“সজীব একবার আমাকে বলেছিল, ‘আপু, আপনাকে মানুষ এত টাইপকাস্ট করে ফেলেছে! আমি আপনাকে একটা ভালো ক্যারেক্টার দেবো। সেই ক্যারেক্টারের সন্ধানেই আছি।’ সজীব, তাহলে তোমার সেই কাজটা আর হলোই না রে ভাই।”

“আমার বায়োগ্রাফিতে তোমার নির্মাণে একটা কাজের নামও থাকল না, এটা কী করে হয় বলো? এখনও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। খুব অবিশ্বাস্য লাগছে।” লিখেন রিমু।

অভিনেত্রী তানজিন তিশা লিখেন,“ভাইয়া আপনি ফোন দিয়ে বললেন, ‘কতদিন দেখা নেই আপু, কত গল্প জমে আছে! সুন্দর সুন্দর গল্প করতে হবে আপু আমাদের। খুব তাড়াতাড়ি রেস্টুরেন্টে এসে দেখা করব’। দেখে গেলেন না ভাইয়া? গল্পগুলো বলে গেলেন না? গল্পগুলো না বলেই চলে গেলেন?”

সুনেরাহ্ বিনতে কামাল লিখেন,“সেইদিনই দেখা করে গেলেন। আমার অভিনয়ের প্রশংসা করলেন, বললেন আমরা একসাথে সুন্দর গল্প করব। কালকেই ভাবছিলাম আপনার কথা। জীবন কি অনিশ্চিত ভাইয়া।”

গতকালই দেখা হয়েছে জানিয়ে স্মৃতিচারণ করে নির্মাতা সেরনিয়াবাত শাওন লিখেন,“দাদু,গতকালই বললেন-‘চলেন দাদু কাল/ পরশু ঢাকার বাইরে ঘুরে আসি…!’ সব সময় তাল বাহানা করলেও গতকাল একবাক্যেই বললাম -‘চলেন দাদু’! বাসায় যাওয়ার সময় কন্যার জন্য একটা সুন্দর জামাও কিনে নিলেন। বাইকে বসে বিদায় নিলেন আজ দেখা হবে বলে…কখনো ভাবিনি এটাই শেষ দেখা…ও দাদু…!”

জানা গেছে, পরিচালক ও নাট্যকার মারুফ হোসেন সজীবকে রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরের কবরস্থানে সমাহিত করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জোহরের নামাজের পর একই কবরস্থানে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে সেখানেই তাকে দাফন করা হয়।

জানাজায় নির্মাতা, অভিনয়শিল্পীসহ তার দীর্ঘদিনের সহকর্মীরা অংশ নেন। এ সময় তারা প্রয়াত সজীবের স্মৃতিচারণ করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান।

Tags: তানজিন তিশাতৌসিফমারুফ হোসেন সজীবলিড বিনোদনসজীব
Previous Post

ক্রিয়েটিভপুল অ্যাওয়ার্ডে দুই সিলভার জিতল স্টারকম বাংলাদেশ

Next Post

টি-টুয়েন্টি অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি

Next Post

টি-টুয়েন্টি অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি

ছবি: ডোনাল্ড ট্রাম্পের জামাতা এবং সাবেক হোয়াইট হাউস উপদেষ্টা জ্যারেড কুশনার (সংগৃহীত)।

ইরানের সাথে শান্তি আলোচনার সময়েই ৫ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ ট্রাম্পের জামাতার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT