চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামে তরিক্বত কনফারেন্সে দেশ ও উম্মাহর জন্য বিশেষ মুনাজাত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:16 অপরাহ্ন 15, সেপ্টেম্বর 2026
in চট্টগ্রাম, জনপদ, ধর্ম ও জীবন
A A
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

প্রিয় রাসূল (দ.)-এর ভালোবাসা, অনুসরণ ও অনুকরণের মাধ্যমে ঈমান-আমল সুদৃঢ় এবং আত্মশুদ্ধি অর্জনের আহ্বান জানিয়েছেন ইসলামী চিন্তাবিদ ও কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরিফের মোর্শেদ এবং আওলাদে রাসূল (দ.) হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী।

সোমবার (১৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে অনুষ্ঠিত তরিক্বত কনফারেন্সে প্রধান মেহমানের বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বেলা ৩টা থেকে শুরু হওয়া এ কনফারেন্সে বিপুলসংখ্যক মুসলমান উপস্থিত ছিলেন।

ছবি: সংগৃহীত।

আল্লামা মোর্শেদে আজম বলেন, রাসূল (দ.)-এর ভালোবাসা, অনুসরণ ও অনুকরণের মাধ্যমে যারা স্মরণীয় ও মর্যাদাশীল হয়েছেন, তাদের জীবন থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। তাওয়াজ্জুহর মাধ্যমে নূরে বাতেন দান করে মানুষকে রূহানিভাবে জাগ্রত করার ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন হযরত গাউছুল আজম (রাদ্বিয়াল্লাহু আনহু)।

তিনি বলেন, নূরে বাতেন ক্বলবে গ্রহণ করলে ঈমান ও আমল সুদৃঢ় হওয়ার পাশাপাশি একিন ও এখলাসে পরিপূর্ণতা আসে। হারাম-হালালের পার্থক্য নিরূপণ করে উদারতা, মহানুভবতা, বিনয় ও কোমলতার মাধ্যমে জীবনযাপনের শিক্ষাও রয়েছে এ তরিক্বতের অনুশীলনে।

রাসূল (দ.)-এর ভালোবাসায় দৈনিক ১ হাজার ১১১ বার দরূদ শরিফ পাঠ, কখনো কাজা হলে ২৪ ঘণ্টার মধ্যে তা আদায়, ফয়েজে কুরআন, মোরাকাবা ও জিকিরে জলি-সহ হারানো সুন্নাতের অনুশীলনের ওপরও গুরুত্ব দেন তিনি।

বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীনের মহাসচিব হযরতুলহাজ্ব আল্লামা শাব্বির আহমদ মোমতাজীর সভাপতিত্বে কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. মুহাম্মদ শাহাদাত হোসেন।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীনের ঢাকা মহানগর সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং দারুন নাজাত ছিদ্দিকীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা আ খ ম আবু বকর ছিদ্দিক, গুলশান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও গাজীপুর শামশাবাদ দরবার শরিফের পীর ছাহেব হযরতুলহাজ্ব আল্লামা মুফতি মোহাম্মদ মাহবুবুর রহমান, বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীনের যুগ্ম মহাসচিব ও মোহাম্মদপুর গাউছিয়া ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা মোহাম্মদ এজাহারুল হক, বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীনের কোষাধ্যক্ষ ও নোয়াটোলা মদিনাতুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা মোহাম্মদ রেজাউল হক, বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাহেব আলী ফাজিল মাদরাসার অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা মোহাম্মদ জাফর সাদেক হাসান, বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীনের চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি ও মিরসরাই লতিফিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা মোহাম্মদ একরামুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও মুনিরীয়া যুব তবলিগ কমিটি বাংলাদেশের মহাসচিব প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জালাল আহমদ।

কনফারেন্সে বক্তব্য দেন মুফতি মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, মাওলানা মুহাম্মদ বদিউল আলম, মাওলানা মুহাম্মদ আবদুস সবুর, মাওলানা মুহাম্মদ ফোরকান, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন নুরী, মাওলানা মুহাম্মদ রকিব উদ্দিন, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন, মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানি ফয়সাল ও মাওলানা মুহাম্মদ কারিমুল মওলা।

মিলাদ-কিয়াম শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি আল্লামা মোর্শেদে আজম।

Previous Post

সিলেটে শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত রাষ্ট্রপতির

Next Post

ভবন ব্যবস্থাপনার অভিযোগ গড়াল থানায়

Next Post
ছবিটি এআই দিয়ে তৈরি  করা

ভবন ব্যবস্থাপনার অভিযোগ গড়াল থানায়

ইসরায়েলি সিনেমায় গাজার নির্মমতা, নেতানিয়াহুর রোষে দুই নির্মাতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT