চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এআই অগ্রগতি থামাতে ট্রাম্প-জিনপিংকে চুক্তির আহ্বান স্যান্ডার্সের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:45 অপরাহ্ন 13, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A

এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান জানিয়েছেন তিন শীর্ষ প্রযুক্তি উদ্যোক্তা। তাদের এ আহ্বানকে স্বাগত জানিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন স্থগিত রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আন্তর্জাতিক চুক্তির উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স।

রবিবার (১৩ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

অ্যানথ্রোপিকের সিইও দারিও আমোদি, ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান এবং এক্সএআইয়ের সিইও ইলন মাস্ক এআই বিকাশের গতি কমানোর বিরল আহ্বানে একমত হওয়ার একদিন পরই স্যান্ডার্সের এই মন্তব্য সামনে আসে।

মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স রোববার বলেছেন, প্রযুক্তি কর্তাদের কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ ধীর করার আহ্বানকে তিনি সমর্থন করেন। একইসাথে আসন্ন শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে কৃত্রিম বুদ্ধিমত্তা স্থগিত করার জন্য একটি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানান তিনি।

স্যান্ডার্স সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, “দারিও আমোদি, ইলন মাস্ক এবং স্যাম অল্টম্যান এখন একমত যে আমাদের অবশ্যই এআইয়ের বিকাশ ধীর করতে হবে এবং গতির লাগাম টানতে হবে। এটি একটি ভালো শুরু, তবে পরিস্থিতি বিবেচনায় এটি মোটেও যথেষ্ট নয়।”

এআইয়ের বিকাশ ধীর করার এই আহ্বানের সূত্রপাত হয় মূলত আমোদির একটি ব্লগ পোস্ট থেকে, যেখানে তিনি এআইয়ের ভয়াবহ ঝুঁকিগুলো তুলে ধরেছিলেন এবং এর দৌড় থামানোর পক্ষে যুক্তি দিয়েছিলেন।

পরবর্তীতে ইলন মাস্ক এবং স্যাম অল্টম্যান এক্সে পৃথক পোস্টের মাধ্যমে তার এই সতর্কবার্তার সাথে একমত পোষণ করেন।

তাদের এই ঐকমত্যের প্রসঙ্গ থেকে তিনি সুপার ইন্টেলিজেন্ট এআই নিষিদ্ধ করার জন্য একটি বিল উত্থাপন করেন।

স্যান্ডার্স বলেন, আপনি যখন খাদের কিনারার দিকে ছুটে যাচ্ছেন, তখন আপনি কেবল অ্যাক্সেলেটর থেকে পা সরিয়ে স্বস্তি খোঁজেন না, বরং আপনি কষে ব্রেক চাপেন।

মানবজাতির ভবিষ্যৎ আজ হুমকির মুখে উল্লেখ করে তিনি উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন অবিলম্বে স্থগিত রাখার আহ্বান পুনর্ব্যক্ত করেন।

তিনি লিখেছেন, এমন একটি এআই সিস্টেমের কথা ভাবুন, যা যেকোনো মানুষের চেয়েও বেশি বুদ্ধিমান এবং আমাদের নিয়ন্ত্রণের বাইরে গিয়ে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে সক্ষম।

আসন্ন এআই শীর্ষ সম্মেলনে বিশ্বের দুই ক্ষমতাধর নেতা ট্রাম্প ও শিকে ঠিক এই বিষয়টিতেই একটি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন মার্কিন এই সিনেটর।

স্যান্ডার্স স্পষ্ট করে বলেন, আসন্ন এআই শীর্ষ সম্মেলনে অনেক দেরি হয়ে যাওয়ার আগেই ট্রাম্প এবং শিকে অবশ্যই এআই স্থগিত করতে এবং সুপার ইন্টেলিজেন্স নিষিদ্ধ করার লক্ষ্যে একটি চুক্তিতে উপনীত হতে হবে।

বিশ্বজুড়ে সুপার ইন্টেলিজেন্ট এআইয়ের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে চলতি মাসের শুরুতেই এই মার্কিন সিনেটর একটি নতুন আইন প্রবর্তনের উদ্যোগ নেন। বিলটির পূর্ণাঙ্গ রূপ এখনও প্রকাশ না পেলেও, এর মূল লক্ষ্য হলো মানুষের নিয়ন্ত্রণের বাইরে স্বাধীনভাবে কাজ করতে সক্ষম এআই সিস্টেমের বিকাশ পুরোপুরি রুখে দেওয়া।

চলতি সপ্তাহের শুরুতে নিজের ব্যক্তিগত ওয়েবসাইটের এক ব্লগ পোস্টে এআইয়ের ক্রমবর্ধমান ঝুঁকির দিকগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন অ্যানথ্রোপিকের প্রধান দারিও আমোদি।

তিনি লেখেন, এআই ঝুঁকি নিয়ে আসে এবং যেহেতু এটি একটি অত্যন্ত শক্তিশালী প্রযুক্তি, তাই এই ঝুঁকিগুলো বেশ গুরুতর। আমি এগুলো নিয়ে অনেক লিখেছি। এআই সিস্টেমের ওপর নিয়ন্ত্রণ হারানোর শঙ্কা, সাইবার হামলা ও বায়োটেরোরিজমে এআইয়ের অপব্যবহার এবং অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয়ের ঝুঁকি রয়েছে। ব্যবসায়িক প্রতিযোগিতার কারণে এসব ঝুঁকি আরও ভয়াবহ রূপ নিতে পারে।

তিনি জানান, গত কয়েক মাসের পর্যালোচনায় তিনি বুঝতে পেরেছেন যে এআইয়ের ঝুঁকি মোকাবেলায় আরও বিচক্ষণতার প্রয়োজন এবং কেবল প্রতিরক্ষামূলক ব্যবস্থায় বিনিয়োগ করেই এই সমস্যার সমাধান সম্ভব নয়।

আমোদি বলেন, আমাদের অবশ্যই এআই মডেলগুলোর সক্ষমতা বৃদ্ধির গতি কমিয়ে আনতে হবে। এরপরও প্রযুক্তিগত অগ্রগতি দ্রুতই মনে হবে, তবে এই ধীরগতির কারণে আমরা যেটুকু সময় পাব, তা অত্যন্ত বিচক্ষণতার সাথে কাজে লাগাতে হবে।

তার এই মতামতের সাথে সম্পূর্ণ একমত পোষণ করে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের প্রধান নির্বাহী জানিয়েছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে তার প্রতিষ্ঠানেও এআইয়ের বৃদ্ধির গতি কমানো নিয়ে নিবিড় আলোচনা চলছে। তিনি বলেন, স্বতন্ত্র মূল্যায়নকারীদের দিয়ে নিবিড় পর্যবেক্ষণের ধারণাকে আমরা একটি দারুণ উদ্যোগ বলে মনে করি এবং আমরাও একই পথে হাঁটব।

এক্স এআইয়ের কর্ণধার এবং বছরের পর বছর ধরে কৃত্রিম বুদ্ধিমত্তার পক্ষে সোচ্চার থাকা ইলন মাস্কও এ বিষয়ে সহমত পোষণ করে তিনি সরাসরি লিখেছেন, দারিও একেবারে সঠিক কথা বলেছেন।

Tags: এআইওপেনএআইচ্যাটজিপিটি
Previous Post

হুথিদের নিয়ন্ত্রণ বাড়তেই একদিনে দেশ ছাড়ল ১,৪০০ ইয়েমেনি

Next Post

বিদায় মেসি: শেষ হলো এক স্বর্ণযুগ

Next Post
?

বিদায় মেসি: শেষ হলো এক স্বর্ণযুগ

ছবি: সংগৃহীত

সায়মা ওয়াজেদের নিয়োগ ‘ত্রুটিপূর্ণ’ ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT