চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ার মিসাইল হামলায় ইউক্রেনের টেনিস তারকার বাড়ি বিধ্বস্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:40 অপরাহ্ন 13, সেপ্টেম্বর 2026
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ইউক্রেনের টেনিস তারকা দাইয়ানা ইয়াস্ত্রেমস্কার পরিবারের অ্যাপার্টমেন্ট। তবে ধ্বংসস্তূপের মধ্যে অক্ষত রয়েছে ফ্রেঞ্চ ওপেনের বিখ্যাত রোলাঁ গারোর একটি তোয়ালে। প্রতীকীভাবে সেই ছবিই সামনে এনেছেন ২৬ বছর বয়সী এই টেনিস তারকা।

শুক্রবার রাতে ইউক্রেনের কৃষ্ণসাগরীয় বন্দরনগরী ওদেসা ও আশপাশের এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রাশিয়া। এতে অন্তত ৩৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। নিখোঁজ রয়েছেন আরও দুজন।

হামলার পর ধ্বংস হয়ে যাওয়া বহুতল ভবনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন ইয়াস্ত্রেমস্কা। আগুনে জ্বলতে থাকা ভবনের ছবি দিয়ে তিনি লেখেন, ‘এটাই রুশ বিশ্বের চেহারা। কালিব্র ক্রুজ ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাত।’

এরপর ধ্বংসস্তূপের মধ্যে ঝুলে থাকা কমলা রঙের একটি তোয়ালের ছবি পোস্ট করেন তিনি। সেটি রোলাঁ গারোর তোয়ালে। ইয়াস্ত্রেমস্কা লেখেন, ‘একটি রোলাঁ গারোর তোয়ালে ছাড়া আর কিছুই বেঁচে নেই।’

আরেকটি পোস্টে নিজের ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন ইউক্রেনের এই টেনিস তারকা। তিনি জানান, রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র তাদের ওদেসার অ্যাপার্টমেন্ট ধ্বংস করে দিয়েছে। ইয়াস্ত্রেমস্কা লেখেন, ‘রুশ ক্ষেপণাস্ত্র থেকে টেনিসের একটি অংশ বেঁচে গেছে, তবে আমাদের বাড়ি বাঁচেনি।’

এই ঘটনার দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন টেনিসের দুই শীর্ষ সংস্থা ডব্লিউটিএ ও আইটিএফের প্রতি। তিনি লিখেছেন, ‘ডব্লিউটিএ ও আইটিএফ, এই ছবিগুলো আমাদের চোখ দিয়ে দেখুন।’

ওদেসা অঞ্চলের প্রধান ওলেহ কিপার জানিয়েছেন, হামলায় অন্তত ৩৭ জন আহত হয়েছেন।

রাশিয়ার পূর্ণমাত্রার ইউক্রেন আগ্রাসন শুরুর পর দেশটির ক্রীড়াবিদদের বাড়িঘরে হামলার ঘটনা অবশ্য নতুন নয়। গত বছর ইউক্রেন জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হেওরহি সুদাকভ জানিয়েছিলেন, কিয়েভে রুশ ড্রোন হামলায় তাঁর অ্যাপার্টমেন্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার সময় তার স্ত্রী ও সন্তানও বাড়িতে ছিলেন।

বর্তমানে মেয়েদের টেনিসের বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ১১৩ নম্বরে আছেন ইয়াস্ত্রেমস্কা। ২০২৪ অস্ট্রেলিয়ান ওপেনে সেমিফাইনালে উঠে ক্যারিয়ারের অন্যতম বড় সাফল্য পেয়েছিলেন তিনি।

Tags: ইউক্রেনরাশিয়ালিড স্পোর্টস
Previous Post

নিরাপত্তা পরিষদ অচল, তবে জাতিসংঘ ভেঙে পড়েনি: মহাসচিব আন্তোনিও গুতেরেস

Next Post

আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু

Next Post
ছবি: ভারতের আদানি বিদ্যুৎকেন্দ্র (সংগৃহীত)।

আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু

দেশের প্রতিটি নাগরিককে প্রতিটি প্রান্তে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার তাগিদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT