ডাক্তার জুবাইদা রহমান বলেছেন, দেশের প্রতিটি নাগরিকের জন্য প্রতিটি প্রান্তে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে। স্বাস্থ্যসেবা নিয়ে সেমিনারে তিনি আরো বলেন, উন্নত স্বাস্থ্যসেবা কারও আয়, বসবাসের স্থান কিংবা সামাজিক মর্যাদার ওপর নির্ভর করে হওয়া উচিত নয়। সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতে ইনোভেশন বা প্রযুক্তির উদ্ভাবন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন ডাক্তার জুবাইদা।








