চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরাপত্তা পরিষদ অচল, তবে জাতিসংঘ ভেঙে পড়েনি: মহাসচিব আন্তোনিও গুতেরেস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:21 অপরাহ্ন 13, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অচল হয়ে পড়েছে। তবে এর অর্থ এই নয় যে জাতিসংঘও ভেঙে পড়েছে। এমন মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

ভারতের নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস সম্মেলনের ফাঁকে শনিবার (১২ সেপ্টেম্বর) এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

বিশ্বের পরাশক্তিগুলোর সমালোচনা করে গুতেরেস বলেন, নিজেদের ক্ষমতার সীমাবদ্ধতা এখনো উপলব্ধি করতে পারেনি বিশ্বের বড় শক্তিগুলো। তার মতে, বৈশ্বিক নেতৃত্বে দায়মুক্তি ও বিভাজনের যে সংস্কৃতি তৈরি হয়েছে, তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

দ্য হিন্দু ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের অবসানে মধ্যস্থতার ক্ষেত্রে ভারতের উদ্যোগের প্রশংসা করেছেন গুতেরেস। তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠায় ভারতের এ ধরনের প্রচেষ্টা গুরুত্বপূর্ণ।

গুতেরেস আরও জানান, চলতি বছরের শেষেই জাতিসংঘের মহাসচিব হিসেবে তার মেয়াদ শেষ হবে। এরপর নতুন মহাসচিব নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে।

সাক্ষাৎকারে জাতিসংঘের সংস্কার, গুতেরেসের উত্তরসূরি নির্বাচন, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাত এবং গাজায় ইসরায়েলের যুদ্ধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া জাতিসংঘের নতুন একটি প্রস্তাবকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং বিশ্ব মানচিত্র নিয়ে ওই প্রস্তাবের বিভিন্ন দিক নিয়েও কথা বলেন জাতিসংঘ মহাসচিব।

গুতেরেসের মন্তব্য এমন এক সময়ে এলো যখন ইউক্রেন যুদ্ধ, গাজা সংঘাতসহ একাধিক আন্তর্জাতিক সংকটে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে। পরাশক্তিগুলোর মতপার্থক্য ও ভেটো ক্ষমতার কারণে গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে কার্যকর সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়েছে।

Tags: আন্তোনিও গুতেরেসজাতিসংঘজাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস
Previous Post

গরুর মাংস নিয়ে বাড়িওয়ালা-ভাড়াটিয়া বিরোধ, ভারতীয় নারী গ্রেপ্তার

Next Post

রাশিয়ার মিসাইল হামলায় ইউক্রেনের টেনিস তারকার বাড়ি বিধ্বস্ত

Next Post

রাশিয়ার মিসাইল হামলায় ইউক্রেনের টেনিস তারকার বাড়ি বিধ্বস্ত

ছবি: ভারতের আদানি বিদ্যুৎকেন্দ্র (সংগৃহীত)।

আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT