চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএল দুর্নীতি তদন্তে হস্তক্ষেপের সুযোগ নেই: মার্শাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:03 অপরাহ্ন 12, সেপ্টেম্বর 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

গত ১ সেপ্টেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সাবেক এক বোর্ড পরিচালকসহ তিনজনকে সাময়িক নিষিদ্ধ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যান্টি-করাপশন ইউনিট)। এবরি নিজেদের তদন্ত প্রক্রিয়া ও স্বাধীনতার বিষয়টি স্পষ্ট করেছে স্বাধীন তদন্ত সংস্থাটি।

আইসিসির অ্যান্টি-করাপশন কোড ভঙ্গের অভিযোগও আনা হয় তাদের বিরূদ্ধে। অভিযুক্তরা হলেন- সাবেক বিসিবি পরিচালক ও অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মুহাম্মদ মুখলেসুর রহমান শামীম, সাবেক সিকিউরিটি লিয়াঁজো অফিসার (এসএলও) জাকির হোসেন এবং বগুড়া জেলার সাবেক বিসিবি কাউন্সিলর রাকিবুল ইসলাম সানি। অভিযোগের ভিত্তিতে তিনজনকেই প্রোভিশনাল সাসপেনশন দেওয়া হয়েছে। আত্মপক্ষ সমর্থনের জন্য তাদের ১৪ দিন সময় দেওয়া হয়েছে।

তদন্ত প্রক্রিয়া নিয়ে শনিবার বিস্তারিত কথা বলেছেন বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল। তিনি জানান, কোনো অভিযোগ পেলেই সরাসরি তদন্ত শুরু করা হয় না। প্রথমে অভিযোগের বিশ্বাসযোগ্যতা যাচাই করা হয়। এরপর প্রয়োজন হলে তদন্ত শুরু করা হয়।

মার্শাল বলেন, ‘তদন্ত কাজ কীভাবে করে তা আমি জানাচ্ছি। শুরুতে আমরা একটি ইস্যু গ্রহণ করি। ধরুন, কোনো ক্রিকেটার বললো যে, কেউ আমাকে বলেছে খারাপ খেলতে। এর বিনিময়ে তারা আমাকে টাকা দেবে। এটাই ফিক্স করার প্রথম ধাপ। ম্যানেজার, কোচ কিংবা সাংবাদিকদের কাছেও তথ্য থাকলে, তারা ইউনিটকে এটা জানায়। আইসিসিও আন্তর্জাতিকভাবে বাংলাদেশে কিছু দেখতে পেলে সেগুলোর তথ্য বিসিবির কাছে পাঠিয়ে দেয়। বিসিবির ইন্টিগ্রিটি ইউনিট ঘরোয়া ক্রিকেটের সব ব্যাপারে দায়িত্বশীল।’

তদন্তের ক্ষেত্রে ইউনিটের স্বাধীনতার বিষয়টিও স্পষ্ট করেছেন মার্শাল। তার দাবি, কাউকে তদন্ত করতে হবে বা কীভাবে তদন্ত করতে হবে, সে বিষয়ে বাইরে থেকে কোনো নির্দেশ দেওয়া হয় না।

বলেছেন, ‘আমার একটা ইউনিট আছে। আমার সঙ্গে বাংলাদেশি লোকজন আছে। সভাপতির কাছে আমি রিপোর্ট করি। আমার কাজ একেবারেই স্বাধীন এবং গোপনীয়। কেউ এসে আমাকে কিছু বলতে পারে না যে, কীভাবে তদন্ত করতে হবে, কাকে নিয়ে তদন্ত করতে হবে। তবে দিনশেষে তদন্ত শেষে জেনারেল কাউন্সিল সভাপতির সঙ্গে আলাপ করে জানায় কাউকে শাস্তি দেওয়া হবে কিনা।’

ফিক্সিং ও দুর্নীতির বিষয়গুলো পরিষ্কার করাও নিজের দায়িত্বের অংশ বলে জানিয়েছেন মার্শাল। বলেছেন, ‘আমি চেয়েছি এই সুযোগটা কাজে লাগাতে যেন ফিক্সিং এবং দুর্নীতি সংক্রান্ত বিষয়গুলো পরিষ্কার করে জানাতে পারি। ফিক্সিং, অ্যান্টি করাপশন ইউনিট কোড এসবই আমার দায়িত্বের মধ্যে পড়ে। আমি স্বাধীন ইন্টিগ্রিটি ইউনিটের প্রধান হিসেবে কাজ করছি।’

Tags: বিপিএল ফিক্সিংবিসিবিমার্শালমিরপুরলিড স্পোর্টস
Previous Post

বিপিএল ফিক্সিং: ৯০০ পৃষ্ঠার রিপোর্টে ছিল সতর্কবার্তা, নিষেধাজ্ঞা নয়

Next Post

বুটেক্সে ‘অভিস্মৃতি ৪.০’ বিতর্কে চ্যাম্পিয়ন ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগ

Next Post

বুটেক্সে ‘অভিস্মৃতি ৪.০’ বিতর্কে চ্যাম্পিয়ন ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগ

ভারত অধিনায়কের সঙ্গে জ্যোতির হাত না মেলানো নিয়ে যা বলল বিসিবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT