চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্যাব্রেগাস-কোমোর রূপকথার এক অগ্রযাত্রা

জুনায়েদ সহল by জুনায়েদ সহল
5:36 অপরাহ্ন 12, সেপ্টেম্বর 2026
in ফুটবল, স্পোর্টস
A A

একটা ক্লাবের উত্থান, দ্বিতীয় স্তর থেকে লড়ে প্রথম স্তরে, সেখান থেকে ইউরোপের শীর্ষ পর্যায়ে এসে অভিষেক ম্যাচেই জয়। ঘটনা-যাত্রায় ভীষণভাবে জড়িত একজনের অবদান। যেটি ঘটেছে কেবল তিন বছরে। যেখানে ব্যক্তিটির ভূমিকা একবার ছিল দলের খেলোয়াড় হিসেবে, অন্যবার কোচ হয়ে। গল্পটা ইতালিয়ান ক্লাব কোমো এবং স্প্যানিয়ার্ড সেস ফ্যাব্রেগাসের। ক্লাবটির ১১৯ বছরের ইতিহাসে সবচেয়ে বড় অর্জন এই প্রথম, সেটি ফ্যাব্রেগাসের হাত ধরে।

ফ্যাব্রেগাস, সবাই এক নামে চেনে আর্সেনাল, চেলসি এবং বার্সেলোনার কিংবদন্তি হিসেবে। আরও একটি বড় পরিচয়, তিনি বিশ্বকাপজয়ী। ২০১০ সালে স্পেনের হয়ে জিতেছেন দেশের ইতিহাসের প্রথম ফুটবল বিশ্বকাপ। এই মুহূর্তে তিনি একটি ক্লাবের অগ্রযাত্রার ইতিহাসেরও অগ্রসৈনিক। যার শুরু ২০২২ সালে। মোনাকো থেকে খেলোয়াড় হিসেবে যখন যোগ দেন কোমোতে।

২০২৩/২৪ মৌসুমে ফ্যাব্রেগাসের অধীনে ইতালির দ্বিতীয় স্তরের লিগ সিরি বি’তে দ্বিতীয় হয় কোমো। প্রায় ২০ বছর পর উন্নতি হয় প্রথম স্তরে। উঠে আসে সিরি আ’তে। খেলোয়াড়ি ক্যারিয়ারের সেখানেই ইতি টানেন ফ্যাব্রেগাস। তার অবদানে উন্নতির কারণে পরের মৌসুমেই তাকে ক্লাবের কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়। সেটিই তার কোচিং ক্যারিয়ারের শুরু।

প্রথম মৌসুমেই ইন্টার মিলান, এসি মিলান, জুভেন্টাস, রোমা, আটালান্টা, লাজিও, নাপোলির মতো ইতালির সব শক্তিশালী দলের বিপক্ষে লড়ে ফ্যাব্রেগাসের কোমো। ২০২৪/২৫ মৌসুমে ১০ম স্থান অর্জন করে। সেখানে থেমে থাকেনি ইতালির নবাগত শক্তিটি।

পরের মৌসুম ২০২৫/২৬, ফ্যাব্রেগাসের অধীনে কোমো একে একে হারায় জুভেন্টাস, রোমা, লাজিওকে, ড্র করে এসি মিলান, আটালান্টার বিপক্ষে। ওই মৌসুমে কেবল হারাতে পারেনি আসরের চ্যাম্পিয়ন ইন্টার মিলানকে। আসর শেষে অনেককে পিছে ফেলে জায়গা করে সেরা চারে। অর্থাৎ, ইতালির সিরি আ’তে যে স্থানটি চ্যাম্পিয়ন্স লিগের স্লট।

তারপর প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ মেলে। আর এসেই ফ্যাব্রেগাসের শিষ্যরা চ্যাম্পিয়ন্স লিগে গড়েছে আরেক ইতিহাস। নিজেদের অভিষেক ম্যাচে জয়। সেটিও আবার যেনতেন না, জার্মান ক্লাব আরবি লেইপজিগকে হারিয়েছে বেশ বড় ব্যবধানে। ৪-১এ জয় নিয়ে শুরু করেছে ইউরোপের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে। চলতি মৌসুমে ইতালির লিগে বেশ ভালো অবস্থায়ই আছে কোমো। ৩ ম্যাচে ২ জয় ও ১ ড্র নিয়ে টেবিলের চারে। ফ্যাব্রেগাসের হাতে ক্লাবটির অল্প অংশের মালিকানাও রয়েছে।

কোমোর ইতিহাস বেশ দীর্ঘই। দেউলিয়া হওয়া, মালিকানা বদলানো, বিভিন্ন চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে গেছে ক্লাবটি। চতুর্থ স্তর পর্যন্ত নেমে গিয়েছিল। সেগুলো এখন ইতিহাসে অংশ। সবকিছু পেছনে ফেলে ইতালির ক্লাবটি এখন অন্যতম সাফল্যের পথে ছুটে চলেছে, যাতে বিশেষ অবদনা স্পেনের কিংবদন্তি সাবেক সেস ফ্যাব্রেগাসের।

Tags: কোমোচ্যাম্পিয়ন্স লিগলিড স্পোর্টসসিরি আ
Previous Post

শীতলক্ষ্যায় গোসল করতে নেমে ৩ জনের মৃত্যু, নিখোঁজ ১

Next Post

ঢাকাকে আন্তর্জাতিক কানেকটিং হাব করতে চায় ইউএস-বাংলা: আবদুল্লাহ আল মামুন

Next Post

ঢাকাকে আন্তর্জাতিক কানেকটিং হাব করতে চায় ইউএস-বাংলা: আবদুল্লাহ আল মামুন

ইরান সংঘাত থেকে গাজা, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বক্তব্যে যে 'কঠিন প্রশ্ন'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT