চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:15 অপরাহ্ন 11, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, জনপদ
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনগুলোর স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরের একটি পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

‘নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত রাজনৈতিক কর্মসূচির সুযোগ নেই’

আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে মীর শাহে আলম বলেন, দলটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। একই সঙ্গে রাজনৈতিক কর্মসূচি পালন করলেও তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, নিষিদ্ধ সংগঠন হিসেবে আওয়ামী লীগের সভা-সমাবেশ, মিছিল কিংবা দলীয় কার্যালয় খুলে রাজনৈতিক কার্যক্রম পরিচালনারও সুযোগ নেই। কেউ এসব কার্যক্রম পরিচালনা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আওয়ামী লীগ নিয়ে তো এই মুহূর্তে প্রশ্ন করা ঠিক না, উচিতও না। কারণ, আওয়ামী লীগ একটি নিষিদ্ধঘোষিত সংগঠন।’

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের অবস্থান তুলে ধরে মীর শাহে আলম বলেন, বিগত সরকারের সময়ে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও নির্বাচনব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হলো পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী এসব নির্বাচন মানুষের কাছে গ্রহণযোগ্য করার চেষ্টা চলছে বলে জানান তিনি। এ জন্য বাজেটে প্রায় ছয় হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে এবং নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, সংশোধিত আইনে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন ও দলীয় প্রতীক ব্যবহারের সুযোগ থাকছে না। সাধারণ প্রতীকেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

তবে মাঠপর্যায়ে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে বিএনপি একক প্রার্থীকে সমর্থনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি। কোনো ইউনিয়নে একাধিক প্রার্থী থাকলে স্থানীয়ভাবে সমঝোতার চেষ্টা করা হবে। সমঝোতা না হলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

বগুড়ায় ইপিজেড, বিমানবন্দর এবং বগুড়া-সিরাজগঞ্জ রেলপথসহ বড় উন্নয়ন প্রকল্পগুলোর কাজ শুরুর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, সরকারের মেয়াদ এখনো ছয় মাস পূর্ণ হয়েছে। বড় প্রকল্প বাস্তবায়নে প্রশাসনিক ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করতে সময় প্রয়োজন।

তবে আগামী ডিসেম্বরের মধ্যে বগুড়ার মানুষ এসব প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি দেখতে পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এর আগে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় শিবগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করে কর্মসূচির উদ্বোধন করেন মীর শাহে আলম।

এ সময় শিবগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

পরে প্রতিমন্ত্রী শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিভা অন্বেষণ পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে শিবগঞ্জ গ্রামার স্কুল অ্যান্ড কলেজ এবং বেতগাড়ী মীর শাহে আলম বালিকা উচ্চবিদ্যালয়ের জন্য দুটি স্কুলবাসও হস্তান্তর করেন তিনি।

Tags: আওয়ামী লীগকার্যক্রম নিষিদ্ধস্থানীয় সরকার নির্বাচনস্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম
Previous Post

নব্বই দশকের প্রেমের নস্টালজিয়ায় ‘মিশন ডিডিএলজে’র গান

Next Post

বিশ্বসাহিত্য কেন্দ্রের অন্তরঙ্গ সুহৃদকে চিরবিদায়

Next Post

বিশ্বসাহিত্য কেন্দ্রের অন্তরঙ্গ সুহৃদকে চিরবিদায়

ডুবে গেছে রাঙ্গামাটির পর্যটন ঝুলন্ত সেতু, পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT