দাপটে খেলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ মেয়েদের হকি দল। তবে ছেলেদের জুনিয়র এশিয়া কাপ হকিতে একদমই সুবিধা করতে পারেনি বাংলাদেশ। শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে আটকে গেছে ৩-০ ব্যবধানে।
চীনের মকিতে ম্যাচের ৯ মিনিটে গোল করেন ওয়ালিদ রাজা। ১২ মিনিটে জোড়া গোল পূর্ণ করেন তিনি। ব্যবধান দিগুণ করে পাকিস্তান। দ্বিতীয় এবং তৃতীয় কোয়ার্টারে জালের দেখা পায়নি কোন দল। শেষ কোয়ার্টারে ৫২ মিনিটে গুলাম মুস্তাফা বোর্ডে তৃতীয় গোল যোগ করেন।
এ হারে সেমিফাইনালে ওঠার স্বপ্ন ভেস্তে গেলেও পঞ্চম থেকে অষ্টম স্থানের জন্য লড়বে বাংলাদেশ। লড়াইয়ে প্রথম প্রতিপক্ষ জাপান।









