চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাইখ সিরাজের কাজের নিষ্ঠা ও ধারাবাহিকতাই তার সাফল্য

আদিত্য শাহীন by আদিত্য শাহীন
10:35 অপরাহ্ন 07, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
সাংবাদিক ও কৃষি উন্নয়নকর্মী শাইখ সিরাজ

সাংবাদিক ও কৃষি উন্নয়নকর্মী শাইখ সিরাজ

কৃষি ও গণমাধ্যমে দীর্ঘদিনের অবদানের জন্য সাংবাদিক ও কৃষি উন্নয়নকর্মী শাইখ সিরাজের প্রশংসা করেছেন লেখক ও সাংবাদিক আদিত্য শাহীন। শাইখ সিরাজের কাজকে সাধারণ মানুষের জীবন পরিবর্তনের একটি শক্তিশালী মাধ্যম হিসেবে উল্লেখ করেছেন তিনি।

সোমবার (৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা জানান আদিত্য শাহিন।

পোস্টে আদিত্য শাহিন লেখেন, মানুষের মধ্যে নতুন করে জাগরণ তৈরি করা, তাদের আবেগতাড়িত করা এবং ছোট ছোট উদ্যোগের মাধ্যমে কোনো জনগোষ্ঠীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনা তার কাছে গুরুত্বপূর্ণ। যেখানে দীর্ঘদিন আলো পৌঁছায়নি, সেখানে আলো পৌঁছে দেওয়ার কাজটিও জরুরি বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, পৃথিবীর অন্য অনেক কাজের মতো শাইখ সিরাজের কাজেও অবসর বা পদোন্নতির প্রচলিত ধারণা নেই। বরং একটি কাজ শেষ করে আরও বড় কাজের তাগিদ তৈরি করাই তার ‘পদোন্নতি’। প্রতিদিন নতুন কিছু করার লক্ষ্য নিয়ে তিনি এগিয়ে চলেন।

আদিত্য শাহিন বলেন, আমি এক পরিপূর্ণ জীবনের কথা বলছি। যে জীবনে প্রতিদিন পূর্ণতা আসে এবং প্রতিদিন সেই পূর্ণতার ভাণ্ডার খালি হয়ে যায়, আর নতুন কিছু করার নেশায় তিনি ছুটতে থাকেন শারীরিকভাবে, মানসিকভাবে এবং চিন্তাগতভাবে।

গণমাধ্যমকে বাংলাদেশে মানুষের জীবন পরিবর্তনের অন্যতম বড় ক্ষেত্র হিসেবে উল্লেখ করে তিনি বলেন, একসময় বাংলাদেশ টেলিভিশন ছিল গণমাধ্যমের প্রধান সূত্রমুখ। আধুনিকতা, বিশ্বায়ন ও চিন্তার সঙ্গে মানুষের সংযোগ তৈরিতে এই মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে গণমাধ্যমের শক্তিকে অসাধারণ পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে শাইখ সিরাজের ভূমিকা আলাদা।

আদিত্য শাহিন জানান, ২০০২ সাল থেকে চ্যানেল আইতে কাজের সুবাদে তিনি শাইখ সিরাজকে কাছ থেকে দেখছেন। তার মতে, শাইখ সিরাজের বিশেষত্ব হলো তিনি সাধারণ মানুষের মধ্যে এমন অনেক সম্ভাবনা ও গল্প খুঁজে পান, যা অন্যদের চোখে সহজে ধরা পড়ে না।

তিনি লেখেন, তিনি যখন ক্ষুদ্র কোনো ফুল কোথাও ফুটতে দেখেন, অন্যরা হয়তো সেই ফুল চোখে দেখে না। তিনি যখন মানুষকে একটি প্রশ্ন করেন, সেই প্রশ্নের জবাবে মানুষ যা বলে, অন্যরা প্রশ্ন করলে সেই একই মানুষটির মুখ থেকে সে কথাগুলো পাওয়া যায় না।

শাইখ সিরাজের কাজের নিষ্ঠা ও ধারাবাহিকতাকেই তার সাফল্যের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন আদিত্য শাহিন। তার ভাষ্য, অনেকে একই ধরনের কাজ করার চেষ্টা করলেও শাইখ সিরাজের মতো নিষ্ঠা না থাকায় তাদের প্রচেষ্টা অনেক সময় কাঙ্ক্ষিত ফল দেয় না।

নিজের বিদেশে বসবাসের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন আদিত্য শাহিন। তিনি বলেন, নিউইয়র্কসহ ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশে তিনি দেখেছেন শাইখ সিরাজের কাজ মানুষের মধ্যে প্রভাব ফেলেছে। মাটিতে গাছ লাগানো কিংবা কৃষির প্রতি আগ্রহ তৈরির মতো অনেক উদ্যোগের পেছনেও তার প্রচারের প্রভাব রয়েছে বলে মনে করেন তিনি।

শাইখ সিরাজ কৃষি ও মাটির সঙ্গে মানুষের সম্পর্কের চিরন্তন সত্যকে কখনো পুরোনো হতে দেননি বলেও মন্তব্য করেন আদিত্য শাহিন। মানুষকে খাবার, মাটি, পানি, বাতাস ও ফসলের সঙ্গে সম্পর্কের কথা মনে করিয়ে দেওয়াকে তিনি পৃথিবীর কল্যাণের গুরুত্বপূর্ণ কাজ হিসেবে দেখেছেন।

৭ সেপ্টেম্বর শাইখ সিরাজের জন্মদিন উল্লেখ করে আদিত্য শাহিন বলেন, দিনটি বাংলাদেশের অনেক মানুষের কাছেই গুরুত্বপূর্ণ। বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন প্রান্তের কৃষকেরা ঢাকায় এসে তার জন্মদিন উদযাপন করেছেন এবং নিজেদের উৎপাদিত ফল-ফসল নিয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

পোস্টের শেষদিকে শাইখ সিরাজকে নিজের জীবনের ‘বটবৃক্ষের ছায়া’ হিসেবে উল্লেখ করেন আদিত্য শাহিন। বাংলাদেশের মানুষের প্রতি শাইখ সিরাজের দায়বদ্ধতার এই পথচলা আরও বহু বছর অব্যাহত থাকবে বলে দোয়া করেন তিনি।

Tags: প্রশংসাশাইখ সিরাজসাংবাদিক
Previous Post

সৌদি তেল স্থাপনা আরামকোতে আবার হামলা

Next Post

৮ সেপ্টেম্বর কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের জন্মদিন

Next Post
ছবি: সংগৃহীত

৮ সেপ্টেম্বর কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের জন্মদিন

ছবি: সংগৃহীত

তিন দশকে শিকড়, ১১ সেপ্টেম্বর থেকে শাবিপ্রবির সাংস্কৃতিক সংগঠনের ৩০ বছর পূর্তি উৎসব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT