চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:24 অপরাহ্ন 06, সেপ্টেম্বর 2026
in - টপ লিড নিউজ, জনপদ, ঠাকুরগাঁও, বাংলাদেশ
A A

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে বঙ্গভবন থেকে হেলিকপ্টারে করে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হন তিনি।

রাষ্ট্রপতির দুই দিনের সরকারি সফরকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই জেলার বিভিন্ন এলাকায় প্রস্তুতি চলছে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনায় রঙের কাজ, সাজসজ্জা, তোরণ নির্মাণ ও আলোকসজ্জা করা হয়েছে। পাশাপাশি চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ।

রাষ্ট্রপতির সফর ঘিরে প্রশাসনের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যেও দেখা দিয়েছে বাড়তি আগ্রহ। মির্জা ফখরুল রাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথম আনুষ্ঠানিকভাবে নিজ জেলায় আসায় সফরটি ঘিরে মানুষের কৌতূহলও বেড়েছে।

সফরসূচি অনুযায়ী, সকাল ১১টা ৪০ মিনিটের দিকে ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে রাষ্ট্রপতির হেলিকপ্টার অবতরণের কথা রয়েছে। সেখান থেকে তিনি জেলা সার্কিট হাউজে যাবেন এবং গার্ড অব অনার গ্রহণ করবেন।

পরে শহরের সেনুয়া এলাকায় পারিবারিক কবরস্থানে গিয়ে বাবা সাবেক মন্ত্রী মির্জা রুহুল আমীন ও মা ফাতেমা বেগমের কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি।

এরপর কালীবাড়িতে নিজ বাসভবনে যাবেন তিনি। সেখানে দুপুরের খাবার ও বিশ্রাম শেষে বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে। পরে নিজ বাসভবনে ফিরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

সফরের দ্বিতীয় দিন সোমবার সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে প্রস্তাবিত ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’-এর ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে।

রাষ্ট্রপতির সফর ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ থাকলেও জেলার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়েও প্রত্যাশা তৈরি হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের দাবি রয়েছে স্থানীয় বাসিন্দাদের।

Tags: ঠাকুরগাঁওরাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
Previous Post

‘আমার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করব, যা শ্রীমঙ্গল পৌরবাসীর দীর্ঘদিনের দাবি’

Next Post

এক ড্রয়ে যত অঘটন বায়ার্নের, ১৮ মাস পর গোল করতে পারল না তারা

Next Post

এক ড্রয়ে যত অঘটন বায়ার্নের, ১৮ মাস পর গোল করতে পারল না তারা

ছবি: সংগৃহীত

রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের বেড়া নির্মাণের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT