চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক ড্রয়ে যত অঘটন বায়ার্নের, ১৮ মাস পর গোল করতে পারল না তারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:28 অপরাহ্ন 06, সেপ্টেম্বর 2026
in ফুটবল, স্পোর্টস
A A

বছরের পর বছর বুন্দেসলিগায় একচ্ছত্র আধিপত্য দেখিয়ে চলেছে বায়ার্ন মিউনিখ। নতুন মৌসুমে দ্বিতীয় ম্যাচেই খেল হোঁচট। দ্বিতীয় স্তর থেকে আসা শালকের বিপক্ষে করেছে গোলশূন্য ড্র। তাতে নানান বিপত্তি ঘটেছে বাভারিয়ানদের সাথে।

বুন্দেসলিগায় প্রায় ১৮ মাস পর গোল করতে পারল না বায়ার্ন। শালকে গোলরক্ষক লরিস কারিয়াসের একের পর এক দুর্দান্ত সেভের মুখে পয়েন্ট ভাগাভাগি করে নিতে হয়েছে তাদের। জার্মান চ্যাম্পিয়নদের ঘরোয়া লিগে টানা ৪৭ ম্যাচে গোল করার ধারা থেমেছে তাতে। সর্বশেষ লিগ ম্যাচে গোল করতে ব্যর্থ হয়েছিল সেই ২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারি, বেয়ার লেভারকুসেনের বিপক্ষে ০-০ গোলে ড্র ম্যাচে।

২০২০ থেকে ২০২২ সালের মধ্যে বুন্দেসলিগায় রেকর্ড গড়ে টানা ৮৭ ম্যাচে গোল করেছিল ক্লাবটি। ২০২৫ সালের জুলাইতে ক্লাব বিশ্বকাপে পিএসজির কাছে ২-০ গোলে হারের পর থেকে বায়ার্ন প্রতিটি প্রতিযোগিতামূলক ম্যাচে গোল করেছে। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৯ ম্যাচে গোল করার পর প্রথমবার গোলশূন্য থাকল ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা।

২০১৭ সালের পর বায়ার্নের বিপক্ষে শালকের এটি প্রথম পয়েন্ট। ২০২৪ সালের সেপ্টেম্বরের পর প্রথমবার বায়ার্ন বুন্দেসলিগা টেবিলে শীর্ষে নেই। শনিবার রাতের ড্রয়ে টানা ৬৭ রাউন্ড ধরে প্রথম স্থানে থাকার ধারায় অবসান ঘটেছে বাভারিয়ানদের।

লিগে দুই ম্যাচে ১ জয় ও ১ ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে চারে আছে বায়ার্ন। ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ফ্রেইবুর্গ। একই সমীকরণে দুইয়ে ডর্টমুন্ড এবং তিনে প্রথমবার বুন্দেসলিগায় উত্তীর্ণ হওয়া এলভার্সবার্গ।

শালকের সাথে ড্রয়ের পর বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি বলেছেন, ‘আমাদের ভালো সুযোগ ও বড় সুযোগ এসেছিল। গোলরক্ষকের সাথে আমাদের দুই তিনটি ওয়ান অন ওয়ান পরিস্থিতি তৈরি হয়েছিল। যখন একটি জমাট, আক্রমণাত্মক এবং দক্ষ দলের বিপক্ষে খেলেন, সেই মুহূর্তেই গোল করা প্রয়োজন। সুযোগের দিক থেকে আমরা ম্যাচ জিততে পারতাম, কিন্তু এটাই ফুটবল।’

Tags: বায়ার্ন মিউনিখবুন্দেসলিগালিড স্পোর্টস
Previous Post

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

Next Post

রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের বেড়া নির্মাণের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের বেড়া নির্মাণের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

নীরব ঘাতক ডায়াবেটিস: সুস্থ থাকতে সচেতনতা ও প্রতিরোধই একমাত্র উপায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT