চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:38 পূর্বাহ্ন 06, সেপ্টেম্বর 2026
in প্রবাস সংবাদ
A A

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সাংবাদিক মাইনুল ইসলামকে সম্মাননা অ্যাওয়ার্ড দিয়েছে ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)।

ফ্লোরিডার কিসিমিতে অনুষ্ঠিত ফোবানার ৪০তম কনভেনশনের গালা ও উদ্বোধনী আয়োজনে মাইনুল ইসলামের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। দীর্ঘদিনের সাংবাদিকতা, আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ সম্মেলন ও ইভেন্ট কাভার এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন বিষয় গণমাধ্যমে তুলে ধরার স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

মাইনুল ইসলাম বর্তমানে চ্যানেল আই যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি ও উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলন, গুরুত্বপূর্ণ বৈঠক ও আন্তর্জাতিক ইভেন্টের সংবাদ কাভার করেছেন। জাতিসংঘের বিভিন্ন অধিবেশনসহ আন্তর্জাতিক পর্যায়ের গুরুত্বপূর্ণ আয়োজন থেকে সংবাদ ও বিশেষ প্রতিবেদন করেছেন তিনি।

আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টেও রয়েছে তার কাজের অভিজ্ঞতা। তিনি FIFA Accreditation Volunteer হিসেবেও দায়িত্ব পালন করেছেন, যেখানে আন্তর্জাতিক পর্যায়ের ফুটবল ইভেন্টের অ্যাক্রেডিটেশন ও সংশ্লিষ্ট কার্যক্রমে কাজ করার সুযোগ পান।

দেশে সাংবাদিকতা জীবনে মাইনুল ইসলাম গাজী স্যাটেলাইট টেলিভিশন (জিটিভি)-এর অ্যাসাইনমেন্ট এডিটর এবং একুশে টেলিভিশনের স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকতার পাশাপাশি সংবাদ পরিকল্পনা, সম্পাদনা, মাঠ পর্যায়ে রিপোর্টিং এবং টেলিভিশন উপস্থাপনায়ও রয়েছে তার দীর্ঘ অভিজ্ঞতা।

বর্তমানে যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত The Bangla Hour ও BHTV-এর প্রধান সম্পাদক এবং BanglaHour.com-এর নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন মাইনুল ইসলাম। প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, সাফল্য, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তিনি নিয়মিতভাবে গণমাধ্যমে তুলে ধরছেন।

সম্মাননা গ্রহণের পর মাইনুল ইসলাম বলেন, “সাংবাদিকতা আমার কাছে শুধু একটি পেশা নয়, মানুষের কথা তুলে ধরার একটি দায়িত্ব। দেশ, প্রবাস এবং আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার সুযোগ পেয়েছি। ফোবানার এই সম্মাননা আমার দীর্ঘ সাংবাদিকতা জীবনের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। এই স্বীকৃতি ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় আমাকে অনুপ্রাণিত করবে।”

ফোবানার ৪০তম কনভেনশনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা প্রবাসী বাংলাদেশি, কমিউনিটি নেতৃবৃন্দ, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজনেরা অংশ নেন।

Previous Post

দেশে কয়েক বছর স্থিতিশীলতা দরকার: মাহফুজ আলম

Next Post

অন্তর্বর্তী সরকার কেন সৌর বিদ্যুৎ প্রকল্পের ইচ্ছাপত্র বাতিল করেছিল

Next Post
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকার কেন সৌর বিদ্যুৎ প্রকল্পের ইচ্ছাপত্র বাতিল করেছিল

ছবি: সংগৃহীত

বিপদের সময় মুমিনের করণীয়: ইসলামে ধৈর্য ও আল্লাহর ওপর ভরসার শিক্ষা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT