চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির অবসর নিয়ে কী ভাবতেন বাবা, জানালেন মা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:19 পূর্বাহ্ন 01, সেপ্টেম্বর 2026
in ফুটবল, স্পোর্টস
A A
মেসির বাবা-মা ও ভাই একসঙ্গে হাসিমুখে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

শেষ হল আর্জেন্টিনার সঙ্গে লিওনেল মেসির দীর্ঘ দুই দশকের পথ চলা। আন্তর্জাতিক ফুটবল থেকে জানালেন অবসরের ঘোষণা। তার বিদায়ে কষ্ট পেয়েছেন মেসির মা। কিছুদিন আগে স্বামীও হারিয়েছেন সেলিয়া কুচিত্তিনি। এলএমটেনের অবসরে আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী অধিনায়কের বাবার বলে যাওয়া কথা স্মরণ করলেন সেলিয়া।

সোমবার রাতে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন লিওনেল মেসি। দেশটির হয়ে দুটি কোপা এবং একটি বিশ্বকাপ জিতেছেন তিনি। তবে কোন পূর্ব বার্তা ছাড়া হঠাৎ আর্জেন্টিনাকে বিদায় জানান দলের অধিনায়ক। তার অবসরের পর একটা গণমাধ্যমে সাক্ষাৎকার দেন মেসির মা সেলিয়া।

সেলিয়া সে সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি এখনও কাঁদছি। যদিও আমরা আগেই জানতাম। পুরো পরিবার খুবই দুঃখিত, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো সে খুশি।’

এরপরেই সেলিয়া তার প্রয়াত স্বামী এবং মেসির বাবা হোর্হে মেসির কথা স্মরণ করে বলেছেন, ‘ওর বাবা সবসময় বলতেন, মেসি যখন আর খেলবে না তখন সে কী করবে? আর দেখুন সবকিছু একসাথেই ঘটে গেল। অবিশ্বাস্য।’

দীর্ঘ অসুস্থতার পর ৬৮ বছর বয়সে গত ৮ আগস্ট হোর্হে মেসি মারা যান। মেসির অসাধারণ ক্যারিয়ার জুড়ে তিনি ছিলেন তার এজেন্টও। এলএমটেনের রোজারিও থেকে বার্সেলোনা এবং অবশেষে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ শিখরে পৌঁছানোর যাত্রাপথের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন হোর্হে।

Tags: আর্জেন্টিনালিওনেল মেসিলিড স্পোর্টসহোর্হে মেসি
Previous Post

কিংবদন্তি হতে ১০ নম্বর জার্সি, আর্মব্যান্ড বা মাঠের প্রয়োজন হয় না: ডে পল

Next Post

অনুমতি ছাড়া টয়োটার লোগো-নাম ব্যবহার নয়

Next Post
Toyota লোগো ব্যবহার নিষেধ, অনুমতি ছাড়া ব্যবহার করবেন না।. Channel i News - চ্যানেল আই নিউজ

অনুমতি ছাড়া টয়োটার লোগো-নাম ব্যবহার নয়

মেসির অবসরের ঘোষণা নিয়ে আলোচনা করছে ফুটবলপ্রেমীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির অবসরের ঘোষণায় মন ভাঙলো কারিনার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT