চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির অবসরের ঘোষণায় মন ভাঙলো কারিনার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:10 অপরাহ্ন 01, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A
মেসির অবসরের ঘোষণা নিয়ে আলোচনা করছে ফুটবলপ্রেমীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিওনেল মেসি। সোমবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দীর্ঘ একটি বিবৃতি প্রকাশ করে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে আর না খেলার সিদ্ধান্ত জানিয়ে দেন ৩৯ বছর বয়সী এই কিংবদন্তি।

গত ২১ বছর ধরে আর্জেন্টিনার জার্সিতে ফুটবল বিশ্বকে মাতিয়ে রেখেছিলেন তিনি। কিন্তু সেই জাদু আর দেখা যাবে না।
সে কথা ভেবে চোখে জল ফুটবলভক্তদের। কেউ কাঁদছেন, কেউ ধন্যবাদ জানাচ্ছেন। মেসির অবসর ঘোষণায় মন ভারাক্রান্ত বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের।

লাল হৃদয়ের ইমোজি সহকারে ইনস্টা স্টোরিতে মেসির একটি ভিডিও শেয়ার করেছেন বেবো। যেখানে উজ্জ্বল হরফে লেখা, ‘সারাজীবনের জন্য হৃদয়ে থেকে যাবে এই ১০ নম্বরটা।’

কারিনা কাপুর খান মেসিভক্ত, আজ আর নতুন করে বলার অবকাশই রাখে না। বিশ্বকাপ চলাকালীনও আর্জেন্টিনার জন্য গলা ফাটিয়েছেন কারিনা। পঁচিশ সালে ডিসেম্বরে মেসির ভারত সফরে দুই সন্তানকে নিয়ে ছবি তুলেছিলেন কারিনা। জেহ ও তৈমুর দুজনের পরনেই ছিল সেই ১০ নম্বর লেখা মেসির জার্সি।

আর্জেন্টিনার এই কিংবদন্তির অবসর ঘোষণায় এই বিরল মুহূর্তগুলোই রয়ে যাবে স্মৃতির পাতায়, তা বললে অত্যুক্তি হবে না। কারিনা ছাড়াও মেসির জন্য মন খারাপ মালায়ালাম অভিনেতা ইন্দ্রজিৎ সুকুমারনের। যাকে সম্প্রতি দেখা গেছে বলিউড সিনেমা ‘বান্দর’এ।

কিংবদন্তির ছবি শেয়ার করে ধন্যবাদজ্ঞাপন বার্তায় লিখেছেন, ‘ফুটবলের দুনিয়ায় ২০ বছরের ম্যাজিক্যাল জার্নির জন্য অসংখ্য ধন্যবাদ। ফুটবল তোমাকে মিস করবে।’ পোস্টের শেষে লাল হৃদয়ের ইমোজি।

তবে কান্না কিংবা স্মৃতিচারণ নয়, মেসির স্ত্রীর ইনস্টাগ্রাম পোস্টে শুধুই আনন্দের মুহূর্ত। জাতীয় দলের সঙ্গে মেসির সাফল্য, বিশ্বকাপ জয়, তিন সন্তানের সঙ্গে অসংখ্য মুহূর্তের ছবি পোস্ট করেছেন।

সঙ্গে আবেগঘন বার্তায় লিখেছেন, ‘এভাবে এই অধ্যায় শেষ হচ্ছে বলে, কী যে গর্ব হচ্ছে। আমি তোমাকে কষ্ট পেতে দেখেছি, ব্যর্থ হতে দেখেছি, আবার উঠেও দাঁড়িয়েছ। আমি দেখেছি যখন কোন কিছু তোমার পক্ষে ছিল না, তখনও তুমি হাল ছাড়োনি। সবসময় ফিরে আসার চেষ্টা করেছ। আমি ভাগ্যবতী যে, বহু বছর পর তোমার স্বপ্নগুলো পূরণ হতে দেখেছি।’

Tags: কারিনা কাপুর খানলিওনেল মেসি
Previous Post

অনুমতি ছাড়া টয়োটার লোগো-নাম ব্যবহার নয়

Next Post

বিমানবন্দরে পিকআপের নিয়ন্ত্রণ হারিয়ে ৩ জন নিহত

Next Post
বিমানবন্দরে পিকআপের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা, নিহত ৩. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমানবন্দরে পিকআপের নিয়ন্ত্রণ হারিয়ে ৩ জন নিহত

অ্যাপলের নতুন সিইও জন টার্নাসের ছবি, পেশাদার ও আত্মবিশ্বাসী মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

এআই ও চীন নিয়ে চ্যালেঞ্জিং সময়ে অ্যাপলের নতুন সিইও জন টার্নাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT