চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিংবদন্তি হতে ১০ নম্বর জার্সি, আর্মব্যান্ড বা মাঠের প্রয়োজন হয় না: ডে পল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:15 পূর্বাহ্ন 01, সেপ্টেম্বর 2026
in ফুটবল, স্পোর্টস
A A
ডে পল বিশ্বকাপ ট্রফি নিয়ে ছবি তুলছেন, বাংলাদেশি সংবাদ পোর্টালের জন্য উপযুক্ত।. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

থামতেই হত লিওনেল মেসিকে। থেমেছেন তবে এ যাবতকালের সেরাদের একজন হয়ে। ঝুলিতে নিয়েছেন অসংখ্য অর্জন। এবার শেষ করার পালায়, অবসর নিয়েছেন জাতীয় দল থেকে। তার পায়ের জাদুতে বিশ্বের কোটি ভক্তদের মধ্যে রয়েছেন নিজ দলের সতীর্থরাও। অবসরের ঠিক পরেই তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন আর্জেন্টিনা এবং ইন্টার মিয়ামি সতীর্থ রদ্রিগো ডে পল।

পোস্টে নিজেদের একসাথে অর্জনের কথা ছাড়াও মেসির আর্জেন্টিনার জন্য অবদানের কথাও উল্লেখ করেন ডে পল। মেসির অর্জনের কোন কমতি ছিল না। সর্বকালের সেরাদের একজন দীর্ঘ ২০ বছরের বেশি সময় গোটা ফুটবলকে দিয়েছেন এক অমরত্ব। তাকে স্মরণ করেই ডে পল লিখেন, ‘কিংবদন্তি হতে হলে তার ১০ নম্বর জার্সি বা আর্মব্যান্ড কিংবা মাঠের প্রয়োজন হয় না।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে ডে পল লিখেছেন, ‘এতগুলো বছর ধরে আমি একটা জিনিস চেয়ে এসেছি, প্রত্যেক আর্জেন্টাইন যেন জানতে পারে আপনি আসলে কে। ক্যামেরা ছাড়া, স্টেডিয়াম ছাড়া, যখন আপনি একা, তখন আপনি কেমন। এসব খুব একটা পছন্দ করতেন না, সবসময় মনে করতেন বুটই হলো কথা বলার সেরা মাধ্যম। মাঠের ভেতরেই দেশের জন্য আপনার সমস্ত অনুভূতি প্রকাশ করতে হবে। আর এর পেছনের সবকিছু দেখার সৌভাগ্য আমার হয়েছিল।’

‘প্রতিটি ট্রেনিং ক্যাম্প, ফাইনালের আগের প্রতিটি রাত, চাপ, ভয়, সংশয়, সমালোচনা। আমি আপনাকে এমন সব মুহূর্তের মধ্যে দিয়ে যেতে দেখেছি যা অন্য যে কারো জন্য অসহনীয় হতো। এবং পরের দিনই উঠে দাঁড়িয়ে এগিয়ে যেতেন, কোনো অজুহাত ছাড়া, কারো দিকে আঙুল না তুলে, আপনি কে তা ব্যাখ্যা করার প্রয়োজন ছাড়াই। কারণ আপনার মধ্যে যদি কোনো একটা জিনিস কখনো না বদলে থাকে, তা হলো এই জার্সি এবং এই দেশের প্রতি ভালোবাসা। এমন এক ভালোবাসা যা আপনাকে বারবার উঠে দাঁড়াতে সাহায্য করেছে, যতক্ষণ না মনে হয়েছে প্রমাণ করার মতো আর কিছুই বাকি নেই।’

‘জাতীয় দলের জন্য আপনি যা করেছেন তা আমাদের করা গোল এবং জেতা শিরোপাগুলোর চেয়েও অনেক বেশি কিছু। আর সেগুলো তো অনেক, তাই না। আমি সবসময় চেয়েছি, মানুষ আপনাকে শুধু আপনার কাজের জন্য নয়, বরং আপনার ব্যক্তিত্বের জন্য শ্রদ্ধা করুক। আমাদের মধ্যে যারা আপনাকে চেনে, তারা জানে যে আপনি মাঠে অসাধারণ, কিন্তু মাঠের বাইরে তার চেয়েও বেশি। এবং আমার মনে হয়, আজ আর্জেন্টিনা অবশেষে তা বুঝতে পেরেছে।’

‘একজন খেলোয়াড় এবং একটি দেশের মধ্যে আপনার গড়া ভালোবাসার গল্পের মতো এত বড় কোন গল্প আছে কিনা, তা আমি জানি না। আপনার পাশে থেকে স্মৃতিটা ধারণ করতে পারাটা এমন একটা বিষয় যা আমি সারাজীবন বয়ে বেড়াব। আপনাকে ১০ নম্বর জার্সি আর অধিনায়কের আর্মব্যান্ড পরে আমাদের সামনে হাঁটতে দেখে মনে হতো, আপনি আমাদের খেয়াল রাখছেন। যাই ঘটুক না কেন, সামনে এমন একজন আছেন যিনি আমাদের জন্য নিজের সবকিছু উজাড় করে দেবেন। আমাদের তা করে দেখিয়েছেন, ভাই। আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলাম।’

‘বছরের পর বছর ধরে আমি বুঝেছি যে, হয়তো সবচেয়ে সুন্দর ব্যাপারটি শুধু ওই কাপটা জেতা ছিল না। বরং সেটা ছিল, আমরা কখনো নিজেদের মতো থাকা থামাইনি। হাসি-ঠাট্টা, ভ্রমণ, অনুশীলন এবং সেসব জিনিস যা কেউ দেখেনি, কিন্তু আমার কাছে সেগুলোই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্তে আপনার পাশে থাকতে পারাটা। এটা আমার জন্য কত বড় সৌভাগ্য ছিল। আমাদের জন্য এবং আর্জেন্টিনার জন্য আপনি যা কিছু করেছ, তার জন্য ধন্যবাদ।’

‘সেই লিওকে আমাকে চেনানোর জন্য ধন্যবাদ, যাকে আমি সবসময় সবাইকে জানাতে চেয়েছি। সেই লিও, যাকে একজন কিংবদন্তি হতে ১০ নম্বর জার্সি, আর্মব্যান্ড কিংবা মাঠের প্রয়োজন হয় না। তোমাকে ভালোবাসি, ভাই। একসাথে এই মুহূর্তগুলো কাটাতে পারাটা কী যে গর্বের, সেটা বোঝানো যাবে না।’

দুই দশকের বেশি সময় ধরে আর্জেন্টিনার হয়ে ছুটেছেন যে মানুষটি, তিনি বললেন এবার থামার সময়। সোমবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৩৯ বর্ষী মেসি। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পরই সিদ্ধান্তটি নেয়ার কথা জানিয়েছিলেন তিনি। ২০ বছরের বেশি সময়ের আর্জেন্টিনা অধ্যায়ের ইতি টানলেন এলএমটেন।

Tags: আর্জেন্টিনারদ্রিগো ডে পললিওনেল মেসিলিড স্পোর্টস
Previous Post

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে প্রবেশ ও গেট বন্ধে নতুন নিয়ম

Next Post

মেসির অবসর নিয়ে কী ভাবতেন বাবা, জানালেন মা

Next Post
মেসির বাবা-মা ও ভাই একসঙ্গে হাসিমুখে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির অবসর নিয়ে কী ভাবতেন বাবা, জানালেন মা

Toyota লোগো ব্যবহার নিষেধ, অনুমতি ছাড়া ব্যবহার করবেন না।. Channel i News - চ্যানেল আই নিউজ

অনুমতি ছাড়া টয়োটার লোগো-নাম ব্যবহার নয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT