চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেলিভিশনের নাম মাছরাঙা

ফরিদুর রেজা সাগর by ফরিদুর রেজা সাগর
10:04 পূর্বাহ্ন 29, আগস্ট 2026
in মতামত
A A
বাংলাদেশের মাছরাঙা টেলিভিশনের লোগো, যা একটি পাখির ছবি সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: মাছরাঙা টেলিভিশন

সময়ের প্রেক্ষাপটে মানুষের বিনোদনের চাহিদার কথা বিবেচনা করে বেসরকারি টেলিভিশন চ্যানেল প্রতিষ্ঠিত হয়। দেশে এখন অর্ধ শতাধিক টেলিভিশন চ্যানেল। কিছু চ্যানেল শুধু সংবাদ পরিবেশন করে। কিছু চ্যানেল আছে অনুষ্ঠান এবং সংবাদ ভিত্তিক।

দেশে অনেকগুলো টেলিভিশন আছে তার মধ্যে কয়েকটি মাত্র বাংলাতে। তবে পাখির নামে একটি টেলিভিশন রয়েছে মাছরাঙা। এই টেলিভিশনটি নানা ধরনের অনুষ্ঠান প্রচার করে আসছে। মাছরাঙা-ই দেশের লোকসঙ্গীত নিয়ে প্রথম রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানা করেছে। এই রিয়েলিটি শো-এর মাধ্যমে আমাদের সঙ্গীত জগতে যুক্ত হয়েছে নতুন পালক।

অনেক মেধাবী শিল্পী বেরিয়ে এসেছে এখান থেকে। এ পর্যন্ত ৫টি সিজন অনুষ্ঠিত হয়েছে। চ্যানেল আইও সঙ্গীত নিয়ে সেরাকন্ঠ ও ক্ষুদে গানরাজ-এর মতো রিয়েলিটি শো-এর আয়োজন করে আসছে। ‘মাছরাঙা’ টেলিভিশনের সঙ্গে আমার সম্পর্ক আত্মিক। বিশেষ করে অঞ্জন চৌধুরী আমার অতি আপনজন। তার নেতৃত্বে এই টেলিভিশনটি দর্শকদের জন্য নানারকম অনুষ্ঠান উপহার দিচ্ছে।

চ্যানেল আই যেমন সকালে গান দিয়ে শুরু এবং দুপুরে তারকাকথন অনুষ্ঠান প্রচার করে তেমনি মাছরাঙা টেলিভিশন সকালে একটি অনুষ্ঠান করে ‘রাঙা সকাল’ নামে। এখন পর্যন্ত এই অনুষ্ঠানটি ৫ হাজার পর্ব পূর্ণ করেছে।

তবে উল্লেখ্য হচ্ছে এই অনুষ্ঠানে কোনো অতিথি দ্বিতীয়বার আসেননি। অর্থাৎ এই ৫ হাজার পর্বে ৮ হাজারেরও বেশি অতিথি অংশগ্রহণ করেছেন, এটি একটি বিরল ঘটনা বটে।

এছাড়াও রান্না বিষয়ক কুকিং শো ‘সেরা রাঁধুনী’ এখন পর্যন্ত ৮টি সিজন অনুষ্ঠিত হয়েছে। রান্না বিষয়ক আরও অনেক শো প্রচার করেছে টেলিভিশনটি। রাঁধুনী রান্না ঘরে বাইরে, রাঁধুনী রান্না কোনো ব্যাপারই না, রাঁধুনী রান্নাঘর: বাংলার সেরা ১০০ রেসিপি, রাঁধুনী বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না, জিরোক্যাল ড্রিংক্স এন্ড ডেজার্ট এরকম নানা অনুষ্ঠান।
দর্শকদের চাহিদার কথা বিবেচনা করে টেলিভিশনটি কত যে অনুষ্ঠানের আয়োজন করেছে এই তালিকাও দীর্ঘ। চলচ্চিত্র নিয়ে অনুষ্ঠান ‘হাউজফুল’, এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেছিলেন নায়ক আলমগীর।

পডকাস্ট নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআর কে’, শুক্রবার রাতে বৈঠকী গানের আয়োজন ‘তোমায় গান শোনাবো’ বেশ জনপ্রিয় অনুষ্ঠান। জনপ্রিয় মেরিল প্রথম আলো পুরস্কারটি প্রচার করে মাছরাঙা টেলিভিশন।

এছাড়াও নাটক, চলচ্চিত্র, টকশো, সঙ্গীতানুষ্ঠানসহ বিশেষ বিশেষ দিনে বিশেষ অনুষ্ঠান প্রচার করছে চ্যানেলটি। আমাদের শিল্প-সাহিত্য-সংস্কৃতির কথা মাথায় রেখে নতুন নতুন অনুষ্ঠান নির্মাণ করে যাচ্ছে এই টেলিভিশন চ্যানেলটি।

‘মাছরাঙা’ আমাদের আরও ভালো ভালো অনুষ্ঠান উপহার দিক আর রঙিন ডানা মেলে উড়ে যাক অনেক অনেক দূর এই শুভ কামনা সবসময়।

Tags: মাছরাঙা টেলিভিশন
Previous Post

৬৭৩ হীরার ঐতিহাসিক নেকলেস ভিয়েনার জাদুঘর থেকে যেভাবে চুরি

Next Post

ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র, চুক্তি দাবি ট্রাম্পের

Next Post
নদীতে অবহেলিত জাহাজ ও ডেকের ধ্বংসাবশেষ, আশেপাশে গাছের পাতা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র, চুক্তি দাবি ট্রাম্পের

অভিমুখী ডোনাল্ড ট্রাম্পের ছবি, প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দেওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্ব নয়: মার্কিন বিচারক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT