চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দেওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্ব নয়: মার্কিন বিচারক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:19 পূর্বাহ্ন 29, আগস্ট 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
অভিমুখী ডোনাল্ড ট্রাম্পের ছবি, প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্নো অভিনেত্রী স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দিয়ে তার সঙ্গে কথিত সম্পর্ক গোপন রাখার চেষ্টা প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের সরকারি দায়িত্বের অংশ নয়। ফলে এ ধরনের কর্মকাণ্ড প্রেসিডেন্টের দায়মুক্তির আওতায় পড়বে না বলে জানিয়েছেন মার্কিন বিচারক অ্যালভিন হেলারস্টেইন।

আল জাজিরা জানিয়েছে, শুক্রবার ট্রাম্পের ‘ঘুষ দিয়ে মুখ বন্ধ’ মামলাটি অঙ্গরাজ্যের আদালত থেকে ফেডারেল আদালতে স্থানান্তরের আবেদন তৃতীয়বারের মতো খারিজ করার সময় এই মন্তব্য করেন তিনি।

বিচারক হেলারস্টেইন বলেন, স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দেওয়া কিংবা তাদের কথিত সম্পর্ক আড়াল করার চেষ্টা প্রেসিডেন্টের সরকারি দায়িত্বের সঙ্গে সম্পর্কিত নয়। তাই ২০২৪ সালে মার্কিন সুপ্রিম কোর্টের দেওয়া প্রেসিডেন্টের দায়মুক্তিসংক্রান্ত রায় দেখিয়ে ট্রাম্প এই মামলায় দায়মুক্তি দাবি করতে পারেন না।

মামলাটির কেন্দ্রে রয়েছে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ড্যানিয়েলসকে দেওয়া ১ লাখ ৩০ হাজার ডলার। প্রসিকিউটরদের অভিযোগ, ট্রাম্পের তৎকালীন সহযোগী মাইকেল কোহেনের মাধ্যমে ওই অর্থ দেওয়া হয়েছিল, যাতে ড্যানিয়েলস ট্রাম্পের সঙ্গে তার কথিত সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে কথা না বলেন। ট্রাম্প অবশ্য ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ অস্বীকার করে আসছেন।

২০২৪ সালে নিউইয়র্কের একটি জুরি ট্রাম্পকে ব্যবসায়িক নথি জালিয়াতির ৩৪টি অভিযোগে দোষী সাব্যস্ত করে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোনো সাবেক বা বর্তমান প্রেসিডেন্ট ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হন।

ট্রাম্পের আইনজীবীরা দাবি করে আসছেন, সুপ্রিম কোর্টের ২০২৪ সালের রায়ে প্রেসিডেন্টদের সরকারি কর্মকাণ্ডের ক্ষেত্রে যে দায়মুক্তি দেওয়া হয়েছে, তার আওতায় ট্রাম্পের বিরুদ্ধে এই মামলাও পড়ে। তবে হেলারস্টেইন বলেন, ড্যানিয়েলসকে অর্থ দেওয়া বা সম্পর্ক গোপন করার চেষ্টা কোনোভাবেই প্রেসিডেন্টের সাংবিধানিক দায়িত্বের অংশ নয়।

এর আগে মামলাটি ফেডারেল আদালতে স্থানান্তরের ট্রাম্পের আবেদন দুইবার খারিজ হয়েছিল। পরে দ্বিতীয় সার্কিট আপিল আদালত সুপ্রিম কোর্টের দায়মুক্তিসংক্রান্ত রায়ের আলোকে বিষয়টি পুনর্বিবেচনার নির্দেশ দেয়। সেই নির্দেশের পরও এবার ট্রাম্পের আবেদন খারিজ করলেন হেলারস্টেইন।

Tags: ডোনাল্ড ট্রাম্পমামলাস্টর্মি ড্যানিয়েলস
Previous Post

ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র, চুক্তি দাবি ট্রাম্পের

Next Post

মিয়ামির নতুন কোচ ‘ঠিক’ করে দিয়েছেন মেসি, দাবিটি সঠিক নয়

Next Post
অ্যাডিডাস জার্সি পরা ফুটবল খেলোয়াড় মাঠে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ামির নতুন কোচ ‘ঠিক’ করে দিয়েছেন মেসি, দাবিটি সঠিক নয়

নেপালে বানের তাণ্ডবে ধ্বংসপ্রাপ্ত এলাকা, ধোঁয়া ও জলপ্রবাহ. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালে হারপা বানের তাণ্ডব, পাঁচ মাস আগের দুই সতর্কতা কেন উপেক্ষিত?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT