চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতা বইমেলায় বড় পরিবর্তন, গিল্ডের সভাপতি-সম্পাদক বাদ

একক নিয়ন্ত্রণ ভাঙতে নতুন কমিটি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:15 অপরাহ্ন 26, আগস্ট 2026
in শিল্প সাহিত্য
A A
কলকাতা বইমেলা গিল্ড হাউসের সামনে ভিড় ও দর্শনার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক কলকাতা বইমেলাকে একক সংগঠনের নিয়ন্ত্রণের বাইরে এনে আরও সর্বজনীন ও অন্তর্ভুক্তিমূলক করার উদ্যোগ নিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। ২০২৭ সালের কলকাতা বইমেলার পরিচালনা ও দিকনির্দেশের জন্য ২৪ সদস্যের একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হয়েছে।

নতুন কাঠামোয় পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের পাশাপাশি একাধিক সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব রাখা হয়েছে।

তবে নতুন কমিটিতে নজিরবিহীনভাবে স্থান পাননি গিল্ডের বর্তমান সভাপতি সুধাংশুশেখর দে এবং সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়। যদিও গিল্ডের প্রতিনিধিত্ব থাকছে দেবজ্যোতি দত্ত, অনিল আচার্য, মিলিন্দ দে ও রাজকুমার বর্মনের মাধ্যমে।

দেশটির রাজ্য সরকারের জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, গত ১৭ ও ২১ আগস্ট কলকাতা বইমেলার পরিকাঠামো ও আয়োজনের রূপরেখা নিয়ে নবান্নে বিশেষ বৈঠক হয়। ন্যাশনাল বুক ট্রাস্ট, জনশিক্ষা প্রসার দপ্তর, বিভিন্ন প্রকাশনা সংস্থা এবং সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর নতুন ব্যবস্থাপনা কাঠামো তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়।

২৪ সদস্যের এই কমিটিতে রামকৃষ্ণ মিশনের স্বামী আর্যেশানন্দ এবং ভারত সেবাশ্রম সংঘের স্বামী সারস্বতানন্দও রয়েছেন। এছাড়া দেবজিৎ সরকার, সপ্তর্ষি চৌধুরী, প্রসেনজিৎ বক্সী, কবি বিনায়ক বন্দ্যোপাধ্যায়, সুকেশ মণ্ডল, মোহিত রায়, ওসমান গণি ও আশিস গিরিসহ আরও কয়েকজনকে কমিটিতে রাখা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের আন্তর্জাতিক কলকাতা বইমেলা আর এককভাবে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের নিয়ন্ত্রণে থাকবে না। গিল্ডের সঙ্গে ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার (ইজেডসিসি) এবং ন্যাশনাল বুক ট্রাস্ট যৌথভাবে বইমেলার আয়োজন করবে। আর নবান্নের গঠিত ২৪ সদস্যের কমিটি সামগ্রিকভাবে পরামর্শ ও দিকনির্দেশ দেওয়ার দায়িত্ব পালন করবে।

দীর্ঘদিন ধরেই কলকাতা বইমেলাকে কোনও একটি সংগঠনের প্রভাবমুক্ত করে ছোট-বড় সব প্রকাশক, মুদ্রাকর ও বই বিক্রেতার জন্য আরও উন্মুক্ত করার দাবি উঠছিল। সেই দাবিকেই এবার প্রশাসনিক কাঠামোয় প্রতিফলিত করা হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্প্রতি সাহিত্যিক বুদ্ধদেব গুহর জন্মবার্ষিকী উপলক্ষে মহাজাতি সদনে আয়োজিত একটি অনুষ্ঠানে রাজ্য বিজেপির সভাপতি ও সাংসদ শমীক ভট্টাচার্যও কলকাতা বইমেলার ব্যবস্থাপনায় পরিবর্তনের পক্ষে মত দেন। তার বক্তব্য ছিল, বইমেলা যেন কোনও বিশেষ গোষ্ঠীর সীমাবদ্ধ আয়োজন না হয়ে সর্বজনীন এবং ‘ভারতীয়ত্বের’ প্রতীক হয়ে ওঠে।

শতাধিক প্রকাশকের উপস্থিতিতে আয়োজিত সেই অনুষ্ঠানে আরএসএস প্রচারক জিষ্ণু বসু ও দেবজিৎ সরকারের উদ্যোগের কথাও সামনে আসে। সেখানে দেবজিৎ সরকার জানিয়েছিলেন, গিল্ড আর এককভাবে বইমেলার সমস্ত কর্তৃত্ব বা বিতর্কের দায় বহন করবে না।

নবান্নের নতুন সিদ্ধান্তে ফলে আন্তর্জাতিক কলকাতা বইমেলার আয়োজনের কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। এখন দেখার বিষয়, বহুপক্ষীয় এই নতুন ব্যবস্থাপনা বইমেলাকে কতটা আরও বিস্তৃত, উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক করে তুলতে পারে। দ্য ওয়াল

Tags: কলকাতাকলকাতা আন্তর্জাতিক বইমেলাবইমেলাবিজেপি সরকার
Previous Post

তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার: চিফ হুইপ

Next Post

দ্বৈত নাগরিকত্ব কোনো বৈষম্যের কারণ হতে পারে না: ফাহাম

Next Post
প্রফুল্ল মুখার্জি, বাংলাদেশি-অস্ট্রেলিয়ান ব্যবসায়ী ও উদ্যোক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বৈত নাগরিকত্ব কোনো বৈষম্যের কারণ হতে পারে না: ফাহাম

একজন তরুণ নারী মোবাইল ফোনে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

নিষেধাজ্ঞার পরও অস্ট্রেলিয়ায় বাড়ছে ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ার ব্যবহার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT