চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন খেলোয়াড় বিক্রি করে ১০ কোটি ইউরোর আশায় বার্সা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:04 অপরাহ্ন 23, আগস্ট 2026
in ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা ফুটবল দল চ্যাম্পিয়নশিপ ট্রফি নিয়ে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দলবদলের সময়সীমা শেষ হওয়ার আগে তিন খেলোয়াড়কে বিক্রি করে প্রায় ১০ কোটি ইউরো আয় করতে চায় বার্সেলোনা। সম্ভাব্য বিক্রির তালিকায় আছেন মার্ক কাসাদো, আলেহান্দ্রো বালদে ও হেক্টর ফোর্ট।

এরই মধ্যে ফেররান তরেসকে পিএসজির কাছে বিক্রি করে প্রায় ৫ কোটি ইউরো পেয়েছে কাতালান ক্লাবটি। আর্থিক চাপ সামলে নতুন স্ট্রাইকার ও ডিফেন্ডার দলে টানতে আরও অর্থ প্রয়োজন বার্সার।

কাসাদোর মূল্য প্রায় ৪ কোটি ইউরো। সৌদি আরবের কয়েকটি ক্লাব তাকে নিতে আগ্রহী হলেও স্পেনে জাতীয় দলের হয়ে খেলা এই মিডফিল্ডার ইউরোপেই থাকতে চান।

বালদের মূল্যও প্রায় ৪ কোটি ইউরো। বেনফিকা তার জন্য ২ কোটি ইউরোর প্রস্তাব দিলেও অ্যাস্টন ভিলা ও ম্যানচেস্টার ইউনাইটেডসহ কয়েকটি ইংলিশ ক্লাব তার প্রতি আগ্রহ দেখাচ্ছে। এলচের বিপক্ষে ম্যাচের স্কোয়াডে না থাকায় তার ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে।

অন্যদিকে হেক্টর ফোর্টের মূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় ২ কোটি ইউরো। তাকে দলে নিতে বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে আলোচনা সবচেয়ে এগিয়ে। রিয়াল সোসিয়েদাদও তার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে।

আগামী ১ সেপ্টেম্বর দলবদলের বাজার বন্ধ হওয়ার আগে এই তিন খেলোয়াড়কে বিক্রি করতে পারলে বড় অঙ্কের অর্থ হাতে পাবে বার্সেলোনা।

Tags: কাসাদোবার্সেলোনালা লিগালিড স্পোর্টস
Previous Post

ডিএনএ পরীক্ষার পর গাড়ি বিক্রেতা হয়ে গেলেন রাজপুত্র

Next Post

‘হাঁড়ি ফাটিবে’র শতক সন্ধ্যা বর্ণিল আয়োজন

Next Post
নাটকের দৃশ্যে বিভিন্ন চরিত্রের অভিনেতারা অভিনয় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

'হাঁড়ি ফাটিবে'র শতক সন্ধ্যা বর্ণিল আয়োজন

বাংলাদেশের যুব হকি দল অনুশীলন করছে এশিয়ান গেমসের প্রস্তুতিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT