চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র: ইতিহাস সংরক্ষণে এক দশক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:49 পূর্বাহ্ন 16, জুলাই 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের পুরোনো ছবি সংগ্রহশালা লোগো, ইতিহাস সংরক্ষণের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির দুর্লভ দলিল সংরক্ষণে কাজ করা দেশের অন্যতম বৃহৎ অনলাইনভিত্তিক সংগ্রহশালা ও ইতিহাসচর্চার প্ল্যাটফর্ম ‘বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র’ আজ তাদের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। ব্যক্তি উদ্যোগে শুরু হওয়া এই প্রতিষ্ঠান এক দশকে দেশের ইতিহাস সংরক্ষণ ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ব্যাপক পরিচিতি লাভ করেছে।

২০১৬ সালের ১৬ জুলাই ফরিদপুরের নগরকান্দা উপজেলার সন্তান, সংগ্রাহক, সমাজকর্মী ও উদ্যোক্তা গিরিধর দে ব্যক্তিগত সংগ্রহে থাকা প্রায় ১০ হাজার দুষ্প্রাপ্য ছবি ও পেপার কাটিং নিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু করেন। তথ্যবিকৃতি রোধ এবং ইতিহাসভিত্তিক নির্ভরযোগ্য তথ্য সংরক্ষণের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত এই উদ্যোগ বর্তমানে দেশের ইতিহাসপ্রেমী, গবেষক ও শিক্ষার্থীদের কাছে একটি নির্ভরযোগ্য তথ্যভাণ্ডারে পরিণত হয়েছে।

শৈশবে বাবা সুধীর কুমার দে’র অনুপ্রেরণায় পুরোনো ছবি, পত্রিকার কাটিং ও এন্টিক সংগ্রহের প্রতি আগ্রহ তৈরি হয় গিরিধর দে’র। সেই আগ্রহ থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে একটি বৃহৎ সংগ্রহশালা। দুষ্প্রাপ্য আলোকচিত্র ও দলিলের মাধ্যমে দেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ, সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক বিবর্তনের নানা অধ্যায় তুলে ধরাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, বর্তমানে তাদের সংগ্রহে রয়েছে প্রায় ৮০ হাজারেরও বেশি দুষ্প্রাপ্য ছবি, দলিল ও ঐতিহাসিক তথ্য। পাশাপাশি গবেষক, শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠানকে বিনামূল্যে তথ্য, ছবি, ভিডিও, দলিল-দস্তাবেজ ও পত্রিকার সংরক্ষিত উপকরণ সরবরাহ করা হয়। এছাড়া গবেষণা সহায়তা, হারিয়ে যাওয়া স্বজন বা বন্ধুদের খুঁজে পেতে তথ্যগত সহযোগিতা এবং বিভিন্ন মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রমেও সক্রিয় রয়েছে প্রতিষ্ঠানটি।

ডিজিটাল সংরক্ষণের পাশাপাশি ইতিহাসচর্চা প্রসার, গুজব ও তথ্যবিকৃতি প্রতিরোধ এবং সমাজে সচেতনতা বৃদ্ধিতেও বিভিন্ন উদ্যোগ পরিচালনা করছে ‘বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র’। দেশের বিভিন্ন প্রান্তে স্বেচ্ছাসেবী কন্ট্রিবিউটরদের মাধ্যমে নিয়মিত নতুন তথ্য ও ঐতিহাসিক উপকরণ সংগ্রহ করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান অনুসারী সংখ্যা প্রায় ২১ লাখ।

প্রতি মাসে তাদের অনলাইন কনটেন্ট কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যায় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। নিবন্ধিত সদস্য ও বিভিন্ন প্রতিষ্ঠান অনলাইনে আবেদন করে সহজেই তাদের বিভিন্ন সেবা গ্রহণ করতে পারেন। স্বেচ্ছাশ্রমে ইতিহাস সংরক্ষণ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি হিসেবে এই প্লাটফর্ম ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২১’ সহ দেশি-বিদেশি বিভিন্ন সম্মাননা অর্জন করেছে।

এক দশকের এই পথচলায় ইতিহাস সংরক্ষণ, গবেষণা সহায়তা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্ভরযোগ্য তথ্যভাণ্ডার গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

Tags: এক দশকবাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র
Previous Post

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের আগে আবারও আলোচনায় ফকল্যান্ড যুদ্ধ

Next Post

জুলাই বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় সন্ধিক্ষণ: প্রধানমন্ত্রী

Next Post
বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিমুখে, ফুলের পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় সন্ধিক্ষণ: প্রধানমন্ত্রী

আর্জেন্টিনার ফুটবল দল লাস মালভিনাসে জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘লাস মালভিনাস সন আর্জেন্টিনাস’ ব্যানারে কী বোঝাল আর্জেন্টিনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT