চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘লাস মালভিনাস সন আর্জেন্টিনাস’ ব্যানারে কী বোঝাল আর্জেন্টিনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:22 পূর্বাহ্ন 16, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনার ফুটবল দল লাস মালভিনাসে জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও দারুণ প্রত্যাবর্তন, আবারও দুর্ধর্ষ এক জয় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। ইংল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে থেকে ম্যাচের শেষ মুহূর্তে ৭ মিনিটের ঝড়ে জয়ে নিয়ে ফাইনালের টিকিট কাটা। এমন ম্যাচের পর আবার রাজনীতির ছোঁয়া মাঠে। আর্জেন্টাইন খেলোয়াড়রা ‘লাস মালভিনাস সন আর্জেন্টিনাস’ লেখা একটি ব্যানার নিয়ে মাঠে উদযাপন করেছেন। এটিতে ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধেকে ইঙ্গিত করেছেন তারা। বার্তায় বুঝিয়েছেন ফকল্যান্ড আর্জেন্টিনার।

এদিকে ফিফার স্টেডিয়াম আচরণবিধি অনুযায়ী মাঠের ভেতর রাজনৈতিক, আপত্তিকর এবং বৈষম্যমূলক প্রকৃতির ব্যানার, পতাকা, প্রচারপত্র, পোশাক এবং অন্যান্য সামগ্রী নিষিদ্ধ। যদিও এ বিষয়ে মন্তব্যের অনুরোধে ফিফা তাৎক্ষণিকভাবে কোন জবাব দেয়নি। ম্যাচের পর লিসান্দ্রো মার্টিনেজ এবং জিওভানি লে সেলসো হাসিমুখে ব্যানারটি তুলে ধরে গ্যালারিতে থাকা সমর্থকদের দিকে হাত নাড়ছিলেন। ব্যানারটি কোথা থেকে এসেছিল তা স্পষ্ট ছিল না। যাতে লেখার অর্থ ফকল্যান্ড আর্জেন্টিনার।

ব্যানারটি ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে ব্রিটেন এবং আর্জেন্টিনার ১৯৮২ সালের বিরোধকে বড় পরিসরে তুলে ধরেছে আবারও। ইসলাস মালভিনাস নামের সেই দ্বীপে দুদেশের মধ্যে ৪৪ বছর আগে ৭৪ দিনব্যাপী এক সংঘাত হয়। যুদ্ধে ৯০০ জনেরও বেশি মানুষ, ৬৪৯ জন আর্জেন্টাইন এবং ২৫৫ জন ব্রিটিশ প্রাণ হারান।

তবে সবকিছু ছাড়িয়ে আটলান্টায় সেমিফাইনালের খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে আর্জেন্টিনা ১-০ গোলে পিছিয়ে থাকলেও, এনজো ফের্নান্দেজ ও লৌতারো মার্টিনেজের গোলে ২-১এ জিতে টানা দ্বিতীয়বার ফাইনালে পৌঁছে গেছে। আগামী ১৯ জুন বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা মহারণে স্পেনের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা।

Tags: আর্জেন্টিনাইংল্যান্ডফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিওনেল মেসিলিড স্পোর্টসসেমিফাইনালসেমিলিড ২০২৬
Previous Post

জুলাই বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় সন্ধিক্ষণ: প্রধানমন্ত্রী

Next Post

যে যা খুশি বলুক, আমরা অসাধারণ: মেসি

Next Post
মেসি ফুটবল মাঠে বসে হাসছেন, পেছনে দর্শক ও খেলোয়াড়রা।. Channel i News - চ্যানেল আই নিউজ

যে যা খুশি বলুক, আমরা অসাধারণ: মেসি

দুই সাংবাদিকের ছবি, উত্তরায় সড়ক দুর্ঘটনায় নিহত. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT